মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬২৪ আশ্বিন ১৪৩৩ · ২৬ রবিউস সানি ১৪৪৮
অতিথি লেখা

হোম মেড ভিনেগার আর এলকোহল

Sarif Sahriarপ্রকাশ: ১২ জুন ২০২০, ৪:০৫ · ২ মিনিটে পড়ুন
হোম মেড ভিনেগার আর এলকোহল
লেখার আকার

শুক্রবার, ১২ জুন, ২০২০

ডা. মো. ইমরুল হাসান ওয়ারসি

খাবার তৈরী আর সংরক্ষণ একটা আর্ট কিন্তু তারচেয়েও বেশী সাইন্স প্রযোজ্য। এই সাইন্সটা না বুঝলে কি হয়, সেটা নিয়েই আমার ধারনা তুলে ধরবো।

এই লকডাউনে নিউজ ফিডে অনেকেই দেখছি বিভিন্ন খাবার তৈরী করছেন; অনেকেই এটাকে ব্যবসা হিসেবে নিচ্ছেন। যা ভীষণ ভালো উদ্যোগ। এভাবেই কমিউনিটি হিসেবে আমরা নিরাপদ খাবারে স্বয়ংসম্পূর্ণ হতে পারবো বলে আশা রাখি।

তবে যে খাবার তৈরীতে রাসায়নিক পরিবর্তন হয় বিশেষ করে এলকোহল, ভিনেগার; সেই সাইন্সটা জানা ভীষণ জরুরী।

এই উপাদানগুলো কেটে এর সাথে ইস্ট মিশিয়ে ২ মাস রেখে দিন; হয়ে গেল…পিন্টারেস্ট/ ইউটিউব দেখেই হয়তো বানিয়ে ফেললেন একটা খাবার। মনে রাখবেন; সাইন্স এভাবে কাজ করে না। বিশেষ করে যখন আপনি খেলছেন ক্ষুদ্র অনুজীব (ব্যাকটেরিয়া  বা ছত্রাক) নিয়ে। এখানে আপনার পরিবেশ, তাপমাত্রা, কালচার মিডিয়ার ব্যাপক ভূমিকা আছে। আরও পরিস্কার করে বললে, আলো বা অন্ধকারে, ২০ ডিগ্রী বা ৩০ ডিগ্রী তাপে; মধু, চিনি কিংবা গুড় ব্যবহারে; ফলের ভিতরে সুগার কন্টেন্ট, ক্লোরিন যুক্ত ট্যাপের পানি কিংবা টিউবওয়েলের পানির জন্য এইসব অনুজীবের কর্মক্ষমতা ব্যাপক পরিবর্তন হয়। অর্থাৎ এই রিয়েকশনে ১৫ দিনও লাগতে পারে আবার ৩ মাসও লাগতে পারে।

সময় কিংবা বানানোর প্রক্রিয়ায় সামান্য তারতম্য হলে আপনার খাবার উপাদেয় না হয়ে নিষিদ্ধ খাবার; এমনকি জীবন সংহারী বিষেও পরিনত হয়ে যেতে পারে।

নিউজ ফিডে যারা ঘরে বসে ভিনেগার বানাচ্ছেন; খেয়াল করে দেখলাম প্রক্রিয়াগত ভুলের কারণে তাদের অনেকেই ভিনেগারের সাথে নিজের অজান্তেই এলকোহল তৈরী করছেন। আবার যারা ঘরে বসে এলকোহল বানাচ্ছেন তাদের অনেকেই এলকোহলের সাথে প্রচুর ভিনেগার বানাচ্ছেন। ইস্ট কেনার সময় যেন সঠিক ইস্টই কিনেন। তা না হলে বিষক্রিয়ায় প্রানটাই না আবার হারাতে হয়।

মনে রাখবেন, ইসলামের দৃষ্টিতে ভিনেগার খাওয়া সুন্নত। অন্যদিকে এলকোহল খাওয়া হারাম। যারা ভিনেগার বানাচ্ছেন কিংবা বিয়ার; একটু ভুলেই আপনি ঈমান হারাতে পারেন; এমনকি জীবনও!

সুতরাং, খুব খেয়াল রাখতে হবে।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

সব বাবার প্রতি গভীর শ্রদ্ধা || ইমেরিটাস অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ

প্ল্যাটফর্ম নিউজ, ২০ জুন, ২০২২, সোমবার ইমেরিটাস অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক। মা একটি বর্ণের আর দুটি বর্ণের খুব ছোট একটি শব্দ বাবা; কিন্তু বাস্তবতায় তার গভীরতা আর বিশালতা সীমাহীন। আদর-শাসন, স্নেহ-মায়া-মমতা, সন্তানকে ভালো রাখতে…

অবশেষে আবিষ্কার হলো ক্যান্সারের ঔষধ, সত্যি কি তাই? || ডা. মোঃ মারুফুর রহমান

প্ল্যাটফর্ম নিউজ, ৯ জুন, ২০২২, বৃহস্পতিবার ডা. মোঃ মারুফুর রহমান চিকিৎসক ও পিএইচডি গবেষক ডিপার্টমেন্ট অফ অনকোলজি এন্ড মেটাবলিজম ইউনিভার্সিটি অফ শেফিল্ড, যুক্তরাজ্য। গত কয়েকদিন ধরে নিউজফিডে ক্যান্সার চিকিৎসায় এক জাদুকরি ম্যাজিক বুলেট ধরনের ওষুধের অবিশ্বাস্য ফলাফলের খবর দেখতে পাচ্ছি।…

শিশুদের কথা বলা শেখানো || পর্ব-০১

প্ল্যাটফর্ম নিউজ, ২৫ মে, ২০২১, বুধবার ডা. সওকত আরা বীথি মিনেসোটা, ইউ এস এ। আপাতদৃষ্টিতে মনে হতে পারে শিশুরা তো এমনিতেই কথা বলা শিখে যায়। এদের আবার কথা বলা শেখাবার প্রয়োজন কিসের? কথা তো বনের পাখিদের শেখাবার দরকার হয়। একথা…

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।