মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬২৮ আশ্বিন ১৪৩৩ · ১ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

হেলথ ম্যানেজমেন্ট বিডি ফাউন্ডেশনের উদ্যোগে ঢামেকে অক্সিজেন সিলিন্ডার বিতরণ

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৩ জুলাই ২০২০, ১২:১৫ · ১ মিনিটে পড়ুন
হেলথ ম্যানেজমেন্ট বিডি ফাউন্ডেশনের উদ্যোগে ঢামেকে অক্সিজেন সিলিন্ডার বিতরণ
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ৩ জুলাই, ২০২০, শুক্রবার

কোভিড-১৯ মহামারিতে অক্সিজেন সংকট নিরসনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করেছে হেলথ ম্যানেজমেন্ট বিডি ফাউন্ডেশন।  গতকাল (২ জুুন) ফাউন্ডেশনটির পক্ষ থেকে ডা. তাইফুর রহমান, ডা. আহমদ যুবাইর মাহ্দী, ডা. শাদলী সহ একটি প্রতিনিধি দল সিলিন্ডারগুলো হস্তান্তর করে।

আমাদের দেশের বর্তমান পরিস্থিতি বেশ ভয়াবহ। প্রতিদিন বাড়ছে কোভিড-১৯ আক্রান্ত ও মৃতের সংখ্যা। মহামারির এই উদ্বেগজনক হারের কথা বিবেচনা করে হেলথ ম্যানেজমেন্ট বিডি ফাউন্ডেশন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড- ১৯ আক্রান্ত রোগীদের জন্য অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করে। সার্বিক সহযোগিতায় ছিলেন ফাইজা রহমান এবং ডা. সানজিদা সুলতানা।

প্রয়োজনীয় অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করা ছাড়াও, এই সংগঠনটি স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন হাসপাতালে পারসোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট (পিপিই) প্রদান করেছে। এছাড়া সুপার সাইক্লোন আম্ফানে ক্ষতিগ্রস্ত মানুষদের ত্রাণ বিতরণ ও পুনর্বাসনে কাজ করছে হেলথ ম্যানেজমেন্ট বিডি ফাউন্ডেশন।

দূর্যোগে মানুষের পাশে থেকে, খাদ্য এবং চিকিৎসা এই দুটি চাহিদা পূরণের লক্ষ্যে কাজ করাই সংগঠনটির মূল লক্ষ্য।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।