মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬২ অগ্রহায়ণ ১৪৩৩ · ৫ জমাদিউস সানি ১৪৪৮
সফলতার গল্প

হিমালয়ের লাবুচে ইস্ট (৬১১৯ মি.) পর্বতশৃঙ্গ জয় করলেন বাংলাদেশী চিকিৎসক ডা. শাহনাজ আক্তার

Editorপ্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ৬:৫৪ · ২ মিনিটে পড়ুন
হিমালয়ের লাবুচে ইস্ট (৬১১৯ মি.) পর্বতশৃঙ্গ জয় করলেন বাংলাদেশী চিকিৎসক ডা. শাহনাজ আক্তার
লেখার আকার
নেপালের ৬ হাজার ১১৯ মিটার উচ্চতার লবুচে ইস্ট পর্বতশৃঙ্গ জয় করেছেন বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের (বিএমটিসি) তিন সদস্য। গত ১৪ নভেম্বর বিখ্যাত নেপালি পর্বতারোহী ও গাইড তাশি গ্যালজেন শেরপার নেতৃত্বে তারা সফলভাবে চূড়ায় আরোহণ করেন। তিন পর্বতারোহী হলেন প্রকৌশলী কাওছার রূপক, ডা. শাহনাজ আক্তার ও শামীম সাব্বির।
‘লবুচে ইস্ট অভিযান ২০২৬’-এ অংশ নিতে দলের সদস্যরা ৭ নভেম্বর ফাকদিংয়ে একত্রিত হওয়ার পর শুরু হয় তাদের মূল অভিযান। নামচে বাজার, ফোর্চে, ডিংবোচে ও থুকলা হয়ে কয়েক দিনের দীর্ঘ ট্রেকিং শেষে ১৩ নভেম্বর তারা পৌঁছান ৫ হাজার ২০০ মিটার উচ্চতার লবুচে হাই ক্যাম্পে।
পরদিন ১৪ নভেম্বর রাত ১টা ৪০ মিনিটে শুরু হয় চূড়ান্ত শৃঙ্গারোহণ। রাতের অন্ধকারে হেডল্যাম্পের আলোয় পাথুরে ও বরফাচ্ছাদিত খাড়া পথ পাড়ি দেন পর্বতারোহীরা। এ সময় ফিক্সড রোপ ও জুমারের সহায়তায় তারা সামনে এগিয়ে যান। দীর্ঘ ও কষ্টসাধ্য আরোহণ শেষে সকাল ৬টায় প্রথমে চূড়ায় পৌঁছান কাওছার রূপক। পরে সকাল ৮টায় শৃঙ্গ জয় করেন ডা. শাহনাজ আক্তার ও শামীম সাব্বির।
চিকিৎসা সেবার পাশাপাশি পপর্বতারোহণ এর মতো চাঞ্চল্যকর কাজে সফল হওয়ায় চিকিৎসক সমাজে প্রশংসিত হচ্ছেন – ডা. শাহনাজ। সেই সাথে এক আবেগঘন ফেসবুক পোস্টে চিকিৎসক নিজেই উল্লেখ করেন তার অনুভূতির কথা।
বলেন,
” আলহামদুলিল্লাহ!
১৪ নভেম্বর ২০২৬, সকাল ৮টা।
অবশেষে ছুঁয়ে দেখলাম আরেকটি স্বপ্নের চূড়া Lobuche East Summit (6,119 m)।
প্রতিটি পাহাড়ের গল্প আলাদা, প্রতিটি চূড়ায় পৌঁছানোর পথও আলাদা। এই যাত্রায় ছিল কঠিন পথ, ক্লান্তি, প্রতিকূলতা আর অসংখ্য চ্যালেঞ্জ। তবে সবকিছুর পরেও পাহাড়ের টান আমাকে এগিয়ে নিয়ে গেছে।
একটি সামিট মানে শুধু শীর্ষে পৌঁছানো নয়, বরং নিজের সীমাবদ্ধতাকে নতুন করে চেনা, নিজের ওপর বিশ্বাস রাখা এবং প্রকৃতির কাছে নিজেকে আরও বিনয়ী করে তোলা।
এই অর্জনের পেছনে যাঁরা পাশে ছিলেন, সাহস ও অনুপ্রেরণা দিয়েছেন, তাঁদের প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।
স্বপ্নের পথচলা এখানেই শেষ নয়। সামনে আরও অনেক পথ, আরও অনেক পাহাড় অপেক্ষায়।
বাংলাদেশের পতাকা হাতে হিমালয়ের বুকে আরেকটি সুন্দর স্মৃতি।
পাহাড় ডাকুক, আমি যেন বারবার ফিরে যেতে পারি”
খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ডা. আবু হেনা – রাজশাহীর আইসিইউ’র পথিকৃৎ

আইসিইউ (ইনটেনসিভ কেয়ার ইউনিট) শব্দটার সাথে আমরা বেশ পরিচিত। এখানে অজস্র রোগী জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে জীবনের খেরোখাতায় চোখ বুলায়, অনেকে আবার পৃথিবীর আলো-বাতাসে আরো কয়েকদিন বেঁচে থাকার তীব্র আকাঙ্ক্ষা নিয়ে দোটানায় ভুগে, স্রষ্টার সকাশে মগ্ন থাকে প্রার্থনায়। অন্যান্য অঞ্চলের মত…

১০ জানুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

প্রথম চিকিৎসক হিসেবে ক্রিকেট বোর্ডের আম্পায়ারের স্বীকৃতি পেলেন আকাশ

মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪ প্রথম চিকিৎসক হিসেবে ক্রিকেট বোর্ডের আম্পায়ারের স্বীকৃতি পেয়েছেন ডা. মুনাসিব হোসাইন আকাশ। তিনি একজন দন্তচিকিৎসক। তিনি গত মে মাসে অনুষ্ঠিত 'বিসিবি আম্পায়ার কোয়ালিফাইং কোর্স' কৃতিত্বের সাথে সম্পন্ন করে প্রথম চিকিৎসক হিসেবে এ স্বীকৃতি অর্জন করেন। নেত্রকোণায়…

১২ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

এক্সরে থেকে রোগ নির্ণয় করবে এআই, বুয়েট শিক্ষার্থীদের আন্তর্জাতিক পুরস্কার অর্জন

সোমবার, ১১ নভেম্বর, ২০২৪ এক্স-রে চিকিৎসায় সহায়তা করবে, এমন এক মেশিন লার্নিং মডেলের নকশা করে আন্তর্জাতিক পুরস্কার জিতেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীদের দল অস্টিওঅ্যাসিস্ট। এক্স-রে রিপোর্ট পর্যবেক্ষণে করে রোগ নির্ণয়, অসুখের মাত্রা নির্ণয় এবং সে অনুযায়ী পদক্ষেপ নিতে ডাক্তারের…

১১ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।