বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩, ১৮ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

ডা. আবু হেনা – রাজশাহীর আইসিইউ’র পথিকৃৎ

আইসিইউ (ইনটেনসিভ কেয়ার ইউনিট) শব্দটার সাথে আমরা বেশ পরিচিত। এখানে অজস্র রোগী জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে জীবনের খেরোখাতায় চোখ বুলায়, অনেকে আবার পৃথিবীর আলো-বাতাসে আরো কয়েকদিন বেঁচে থাকার তীব্র আকাঙ্ক্ষা নিয়ে দোটানায় ভুগে, স্রষ্টার সকাশে মগ্ন থাকে প্রার্থনায়।

অন্যান্য অঞ্চলের মত দেশের উত্তরাঞ্চলেও আইসিইউর (ইনটেনসিভ কেয়ার ইউনিট) প্রবল সংকট ছিল এবং আছে। ২০১১ সালের পূর্বে বিভাগীয় শহর রাজশাহীর প্রধান চিকিৎসা সেবা কেন্দ্র রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেই কোন আইসিইউ ছিল না! ফলে রোগীদের আইসিইউ সেবার জন্য অন্য জায়গায় স্থানান্তর করতে হত। নিবিড় পরিচর্যা কেন্দ্রের অভাবে অন্য জায়গায় স্থানান্তরের আগেই প্রাণ হারিয়েছে অগণিত মুমূর্ষু রোগী!

যখন এ মৃত্যুর মিছিল আরো দীর্ঘ হতে আরম্ভ করেছে তখনই রাজশাহী অঞ্চলের মানুষের জন্য ত্রাতা হয়ে এলেন ডা. আবু হেনা মোস্তফা কামাল; বর্তমানে তিনি এই হাসপাতালে (রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল) আইসিইউর সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দেয়ার পাশাপাশি মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে তিনি আইসিইউ প্রতিষ্ঠার পরিকল্পনা করেন। প্রতিটি স্বপ্ন বাস্তবায়নের পিছনে থাকে অজস্র বাঁধা-বিপত্তি, আর পরাজয়। কিন্তু ডা. আবু হেনার মত স্বপ্নদ্রষ্ঠারা কখনোই দমে যান না।

তার একক প্রচেষ্টায় জনবল সংকটের পরেও হাসপাতালের পরিচালককে রাজি করিয়ে ২০১১ সালে চালু করেন ২ শয্যাবিশিষ্ট আইসিইউ। যেখানে কতৃপক্ষের সহায়তার তুলনায় ব্যক্তি উদ্যোগই ছিল মূখ্য। অজস্র বাঁধা-বিপত্তি পেরিয়ে বাস্তবে রূপ পায় তার লালিত স্বপ্ন। তবে মাত্র ২শয্যার আইসিইউ বিভাগীয় শহরের জন্য পর্যাপ্ত নয়।

এর তিন বছর পর ২০১৪ সালে তিনি ২ শয্যার আইসিইউকে ১০ শয্যায় রূপান্তরিত করেন। কিন্তু এবারও একই বাঁধা – জনবল সংকট! কিন্তু মানুষটা যে ডা. আবু হেনা, যিনি দমে যাবার পাত্র নন। তিনি বিভিন্ন শ্রেণির কর্মচারীকে ব্যক্তিগত উদ্যোগে ট্রেনিংয়ের মাধ্যমে আইসিইউতে কাজ করার উপযোগী করে তুলার চেষ্টা করলেন এবং সফল হলেন।

এরপর কেটে গেল ৬ বছর। সমগ্র বিশ্ব কোভিড নাম মহামারীতে আক্রান্ত। কোভিডে আক্রান্ত বেশিরভাগ মুমূর্ষু রোগীর জন্যই আইসিইউ সাপোর্টের প্রয়োজন! এবারও ত্রাণকর্তা ঐ একই চিকিৎসক! কর্তৃপক্ষকে রাজি করিয়ে চালু করলেন ১০ শয্যা বিশিষ্ট কোভিড আইসিইউ। স্বেচ্ছায় নিলেন এই আইসিইউ পরিচালনার দায়িত্ব। কোভিডের ভয়াবহতায় পরবর্তী বছরেই (২০২১ সাল) এ আইসিইউকে ২৫ শয্যায় রূপান্তর করা হয়।

২০২২ সালে তার ঐকান্তিক প্রচেষ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চালু হয় ১১ শয্যার সরকারি-বেসরকারী পর্যায়ে দেশের প্রথম ও সর্ববৃহৎ জেরিয়াট্রিক আইসিইউ। একইসাথে চালু করা হয় ৪ শয্যার পেডিয়াট্রিক আইসিইউ।

২০২৩ সালে দেশে প্রথমবারের মত ‘আইসিইউ মাইক্রোবায়োলজি ল্যাব’ চালু করেন। এ ল্যাব থাকায় আইসিইউর রোগীদের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য বাইরে যাবার প্রয়োজন পড়ে না। সার্বক্ষণিক সব ধরনের পরীক্ষানিরীক্ষার সুবিধা পাওয়া যায় এখানে।

২০২৪ সালে দেশে প্রথমবারের মতো তার হাত ধরেই যাত্রা আরম্ভ করেছে ‘এডাল্ট আইসিইউ’, ‘জেরিয়াট্রিক আইসিইউ’ ও ‘পেডিয়াট্রিক আইসিইউ’ – এর সমন্বয়ে গঠিত ৪০ শয্যার আইসিইউ কমপ্লেক্স।

এতটুকুতেই দমে যাবার পাত্র নন তিনি। এখনো বাকি আছে তার স্বপ্নের কিয়দাংশ। সরকারি কর্তা হিসেবে তিনি স্বপ্ন দেখেন তার আইসিইউ কমপ্লেক্সে ১২ শয্যার প্যালিয়াটিভ ইউনিট চালু হবে, আইসিইউ কমপ্লেক্স হবে ৬০ শয্যার। একই সাথে চালু হবে অবস্টেট্রিক্স আইসিইউ।

আমরা কেউ ভবিষ্যত জানি না। জানি না তার স্বপ্নের সম্পূর্ণ বাস্তবায়িত হবে কী-না! তবে একক প্রচেষ্টায় তিনি যা করে দেখিয়েছেন, তা দক্ষিণ এশিয়া নয় বরং সারা বিশ্বেই হয়ত বিরল।

প্রতিনিয়ত অজস্র মানুষকে আমরা অভিবাদন জানালেও সবসময়ই আড়ালে থেকে যায় আমাদের জন্য, দেশের জন্য, দশের জন্য লড়ে যাওয়া সত্যিকারের নায়কেরা। এমনই একজন ডা. আবু হেনা মোস্তফা কামাল, যিনি নিজের জন্য স্বপ্ন দেখেননি, দেখেছেন আমাদের জন্য। যিনি ২ শয্যার আইসিইউকে আন্তর্জাতিক পর্যায়ের আইসিইউতে রূপদান করেছেন। তার জন্য প্ল্যাটফর্মের পক্ষ থেকে শুভকামনা এবং টুপি খোলা শ্রদ্ধা।

আপনার অন্য স্বপ্নগুলোও বাস্তবায়িত হোক, ঠিক স্বপ্নের মত করে।

প্ল্যাটফর্ম/

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।