সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩, ২২ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

হার্টব্লকের চিকিৎসায় রিং এর নৈতিক ব্যবহার বনাম অনৈতিক বাণিজ্য!

সম্প্রতি বিভিন্ন মিডিয়ায় হার্টব্লকের চিকিৎসায় রিং (stent) এর অনৈতিক বাণিজ্য নিয়ে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে। এবং কিছু কিছু সাংবাদিক না জেনে না বুঝে এর দায়ভার চিকিৎসকদের উপর চাপিয়ে দিচ্ছেন। তাই এ বিষয়ে সাধারণ মানুষ যাতে প্রকৃত অবস্থা জানতে পারেন সেজন্য আজকের লেখা।

ক. নৈতিক ব্যবহার:

১। হার্টব্লক বলতে আমরা হার্টের ধমনীর (artery) ব্লক বুঝিয়ে থাকি। ধমনীর মাধ্যমে হার্টের মাংসপেশি অক্সিজেন ও খাদ্য পেয়ে থাকে। কোন ধমনী যদি হঠাৎ করে ( যেমন হার্ট এ্যাটাক) বন্ধ হয়ে যায় এবং ১২ ঘন্টার মধ্যে খুলে দেয়া না যায় তাহলে ঐ অংশের মাংসপেশি মৃত হয়ে যায়। কোন কোন ক্ষেত্রে তা ২৪ ঘন্টা পর্যন্ত বেঁচে থাকে। তবে যদি বুকে ক্রমাগত ব্যথা চলতে থাকে তাহলে বুঝতে হবে এখনো পেশি জীবিত আছে। অর্থাৎ হার্ট এ্যাটাক বা প্রায় এ্যাটাকের( unstable angina) জীবনরক্ষাকারী চিকিত্সা হল যত দ্রুত সম্ভব ব্লক খুলে দেয়া। হার্টের যত ব্লকের কথা আমরা শুনি তার মাত্র ১৫ থেকে ২০% হল এই ধরণের জীবনবিপন্নকারী ব্লক। এক্ষেত্রে শতকরা প্রায় ৯৫ ভাগ ক্ষেত্রে রিং ব্যবহার করা হয়ে থাকে। বেশিরভাগ সময়ে ১টি রিং ই যথেষ্ট । এটা হল রিং এর নৈতিক ব্যবহার ।

২। হার্টের ধমনীর গাত্র (lumen) ধীরে ধীরে চর্বি জমে সরু হয়ে যেতে পারে। যখন তা ৭০% বা তার বেশি সরু হয় তখন পরিশ্রমের সাথে বুকে একধরণের ব্যথা বা চাপ অনুভূত হয়। বিশ্রাম নিলে ব্যথা কমে যায়। এটাকে বলে এ্যানজাইনা( chronic stable angina) যা এক বা একাধিক ধমনীতে হতে পারে। এটা একটি ক্রণিক রোগ যার প্রথম চিকিৎসা হল যথার্থ মাত্রায় ওষুধ প্রয়োগ। তবে angiogram করে দেখতে হবে কি ধরণের এবং কয়টি ব্লক আছে। হার্টব্লকের ৮০ থেকে ৮৫% ই হল এই ধরণের স্থিতিশীল(stable) ব্লক। অর্থাৎ এসব ব্লকের চিকিৎসায় রিং বা বাইপাস সার্জারী কোনটিই জরুরী নয়। যদি পর্যাপ্ত ওষুধ প্রয়োগ করবার পরেও উপসর্গ নির্মূল না হয় তাহলে ১ টি বা ২ টি ব্লক রিং এর মাধ্যমে অপসারণ করা যেতে পারে। তবে ৩ টা বা প্রধান ধমনীতে (Leftmain) ব্লক হলে ওপেন হার্ট সার্জারী ( bypass) করতে হবে। কিন্তু রোগীর শরীর যদি অপারেশনের উপযুক্ত না থাকে বা রোগী সার্জারী করতে না চান তাহলে সেক্ষেত্রে রিং লাগানো যেতে পারে। তবে ৩ টি ব্লক থাকলে কোনমতেই একই সঙ্গে (same sitting) রিং পরানো উচিত নয়। কার্ডিয়াক সার্জনের মতামত নিতে হবে এবং রোগীকে পর্যাপ্ত সময় দিতে হবে। এটাই হল রিং নৈতিক ব্যবহার ।

খ. অনৈতিক বাণিজ্য :

১। অন্যান্য পণ্যের মত রিং ও একটি বানিজ্যিক পণ্য। এটির উৎপাদন বিপণন তথা ক্রয় বিক্রয় পরিচালিত হয় মুক্তবাজার অর্থনীতির নিয়মে। এটির দেখভাল করা অর্থাৎ মান নিয়ন্ত্রণ, দাম নিয়ন্ত্রণ ইত্যাদি কাজগুলোর জন্য সরকারের নির্দিষ্ট বিভাগ আছে। বাংলাদেশে রিং এর ব্যবহার সেই ১৯৯৬/৯৭ সাল থেকে হয়ে আসছে। এবং বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান এটি সরকারের নিয়মের মধ্যে থেকেই সরবরাহ করে আসছে। এতদিন তাহলে এর মান নিয়ন্ত্রণ দাম নিয়ন্ত্রণ কে করে আসছে? সরকারের ঔষধ প্রশাসন এতদিন ধরে কি করল? চিকিৎসক হিসেবে এসব প্রশাসনিক কাজ তো আমার পক্ষে করা সম্ভব নয় বা আমার আওতায়ও নেই। আমি তো রোগীর চিকিৎসায় মনোনিবেশ করব যথাযথভাবে। এখানে চিকিৎসক কোনভাবে রিং বাণিজ্য নিয়ন্ত্রণ করেন না। সেটা করে এর সাথে সংশ্লিষ্ট সরকারী বিভাগ, ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং হাসপাতালসমূহ।

২। তবে আশার কথা সরকারের সংশিষ্ট বিভাগের নিদ্রা ভেঙ্গেছে। তারা রিং এর একটি ন্যায়সঙ্গত মূল্য নির্ধারণে উদ্যোগী হয়েছে। রোগীরা আমাদের কাছে আসেন উপযুক্ত চিকিৎসার আশায়। তাঁদের ভরসার জায়গাটা আমাদের উপর। তাই এবিষয়ে বিভিন্ন মাধ্যমে আগেই রিং এর সর্বোচ্চ খুচরা মূল্য ( MRP) নির্ধারণের দাবী জানিয়ে আসছি।
সাশ্রয়ী এবং ন্যায়সংগত মূল্যে আধুনিক চিকিৎসা পাওয়া রোগীর নাগরিক এবং মানবিক অধিকার।

 

লিখেছেন, Mahbubor Rahman

MD, FACC, FRCP (Edin)

Senior Consultant Interventional Cardiologist,

Labaid Cardiac Hospital

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।