মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৭ কার্তিক ১৪৩৩ · ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
ব্রেকিং নিউজ

হাজিরা ফাঁকি দিতে হাসপাতালের বায়োমেট্রিক মেশিন অচল করল কর্মচারী

Fahmida Hoque Mitiপ্রকাশ: ১৬ জানুয়ারি ২০২০, ১১:৩০ · ২ মিনিটে পড়ুন
হাজিরা ফাঁকি দিতে হাসপাতালের বায়োমেট্রিক মেশিন অচল করল কর্মচারী
লেখার আকার

১৬ জানুয়ারি, ২০২০
হাজিরা ফাঁকি দিতে ব্রাহ্মণবাড়িয়ার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের বায়োমেট্রিক মেশিন অচল করে দিয়েছেন ওই হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী পরিচ্ছনতাকর্মী ফারুক মিয়া। এজন্য তাকে  সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় অভিযোগ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

জানা যায় বুধবার ভোর ৫টা ৫৭ মিনিটে একটি সিরিঞ্জের মাধ্যমে হাসপাতালের প্রশাসনিক ব্লকে বায়োমেট্রিক মেশিনে পানি ডুকিয়ে দেয় ফারুক মিয়া। ৩ মিনিট সময়ের মধ্যে এই কাজ করে সে চলে যায়। যা হাসপাতালের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। এতে মেশিনটি অচল হয়ে পড়লে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীদের ডিজিটাল মেশিনে হাজিরা দেয়া বন্ধ হয়ে যায়। এর আগেও একবার মেশিনটি একবার নষ্ট হয়। তখন কেউ ইচ্ছা করেই তা করছে বলে প্রশাসনের সন্দেহ হয়। এজন্য প্রশাসনিক ব্লকে বায়োমেট্রিক মেশিনের পাশে সিসি ক্যামেরা বসানো হয়।

হাসপাতালটির তত্ত্বাবধায়ক চিকিৎসক মো. শওকত হোসেন জানান, সকাল সাড়ে ৭টার দিকে হাসপাতালে কর্মরতরা হাজিরা দেয়ার জন্য উপস্থিত হয়ে দেখতে পান মেশিনটি অচল। এর ভেতর থেকে পানির ফোঁটা পড়ছে। ভেতরেও পানি আছে বলে বুঝা যায়। পরে সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, পরিচ্ছন্নতাকর্মী ফারুক সিরিঞ্জের মাধ্যমে এটিতে সকাল ৫টা ৫৭ মিনিট থেকে ৬টার মধ্যে পানি ডুকিয়েছে। ওইদিনই পরিচ্ছনতাকর্মী মো. ফারুক মিয়াকে সরকারি সম্পদ নষ্ট করার অপরাধে সাময়িক বরখাস্ত করেন হাসপাতাল কর্তৃপক্ষ।

ধারণা করা হচ্ছে, অফিস ফাঁকি দিতে অসৎ কর্মচারীদের একটি চক্র ফারুকের মাধ্যমে বায়োমেট্রিক মেশিনটি অচল করেছে।

নিজস্ব প্রতিবেদক / ফাহমিদা হক মিতি

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মুন্সীগঞ্জে মেডিক্যাল কলেজের জায়গা নির্ধারণ করা হয়েছে – স্বরাষ্ট্র উপদেষ্টা

সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫ স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘মুন্সীগঞ্জে একটি মেডিক্যাল কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী দু-এক মাসের মধ্যে এই মেডিক্যাল কলেজ স্থাপনের কাজ কীভাবে শুরু করা যায়, সেজন্য চেষ্টা চালিয়ে…

৭ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।