মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬১১ কার্তিক ১৪৩৩ · ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

হস্তান্তরে প্রস্তুত বসুন্ধরার অস্থায়ী করোনা হাসপাতাল

অংকন বনিকপ্রকাশ: ২৯ এপ্রিল ২০২০, ৩:৩২ · ১ মিনিটে পড়ুন
হস্তান্তরে প্রস্তুত বসুন্ধরার অস্থায়ী করোনা হাসপাতাল
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ,
মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০

করোনায় আক্রান্তদের চিকিৎসায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় (ICCB) এখন চলছে দেশের বৃহত্তম অস্থায়ী হাসপাতাল নির্মাণের শেষ পর্যায়ের কাজ। দেশের করোনা পরিস্থিতি মোকাবেলায় অস্থায়ীভাবে নির্মিত দেশের বৃহত্তম এই হাসপাতালটি স্বাস্থ্য অধিদপ্তরের কাছে হস্তান্তরের জন্য প্রায় প্রস্তুত।

শেষ পর্যায়ে এখন চলছে আসবাবপত্র, বেড ও চিকিৎসার যাবতীয় সরঞ্জামাদি লে-আউট করে জায়গামতো বসানোর কাজ। আইসোলেশন ইউনিটের জন্য সুসজ্জিত অনেকগুলো বেডের ব্যবস্থা করা হয়েছে। হাসপাতালটিতে সবমিলিয়ে এখন পর্যন্ত ১ হাজার ৩০০ টি বেড স্থাপন করা হয়েছে।

জানা যায়, করোনা মহামারীর এই বিপর্যয় শেষ না হওয়া পর্যন্ত, সরকারের যতদিন ব্যবহারের প্রয়োজন পড়বে ততদিন এই হাসপাতালটি ব্যবহারের জন্য দেওয়া হয়েছে।

আরো জানা যায়, স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটি দিন নির্ধারণ করে দিলে ওই নির্ধারিত দিনেই ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় (ICCB) নির্মিত অস্থায়ী এই হাসপাতালটি হস্তান্তর করে দেওয়া হবে।

নিজস্ব প্রতিবেদক/ অংকন বনিক জয়

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।