মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬২৩ আশ্বিন ১৪৩৩ · ২৫ রবিউস সানি ১৪৪৮
Medical & Dental Journal

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ছাত্রাবাসে ছাদের পলেস্তারা খসে দুর্ঘটনা

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২০ নভেম্বর ২০২০, ৪:৫২ · ২ মিনিটে পড়ুন
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ছাত্রাবাসে ছাদের পলেস্তারা খসে দুর্ঘটনা
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২০ নভেম্বর, ২০২০, শুক্রবার 

আজ ২০ নভেম্বর, শুক্রবার, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের প্রধান ছাত্রাবাসে জু’মার নামাজের আগে বারান্দার ছাদ থেকে ১০ বর্গফুটের অধিক বিশালাকার পলেস্তারা বিকট শব্দে খসে পড়ে। সৌভাগ্যক্রমে সেখানে সেসময় ছাত্ররা কেউ উপস্থিত না থাকায় কারো হতাহতের ঘটনা ঘটেনি। তবে সম্ভাব্য দুর্ঘটনার কথা ভেবে ছাত্রদের মধ্যে আতঙ্কের উদ্রেক হয়েছে।

আজ দুপুরে খসে পড়া পলেস্তারা

উল্লেখ্য, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ বাংলাদেশের প্রথম চিকিৎসা শিক্ষাকেন্দ্র এবং দেশের দ্বিতীয় মেডিকেল কলেজ। প্রতিবছর দুই শতাধিক এমবিবিএস ও বিডিএস শিক্ষার্থী অসামান্য মেধার পরিচয় দিয়ে চিকিৎসক হবার স্বপ্ন নিয়ে এখানে ভর্তি হয়ে থাকেন। যাদের বেশিরভাগই কলেজের ছাত্রাবাসে থেকেই শিক্ষাজীবন সমাপ্ত করেন।

মেডিকেলটিতে ছাত্রদের জন্য বরাদ্দকৃত ছাত্রাবাসের একটি ‘মেইন হল ছাত্রাবাস’ নামে পরিচিত। যেখানে তৃতীয় থেকে পঞ্চম বর্ষের শিক্ষার্থীরা বসবাস করেন। জানা যায়, মেইন হলের সামনের ভবনটি মূলত পাকিস্তান আমলে নির্মিত। যা অনেক আগেই মেয়াদোত্তীর্ন হয়েছে। তাদের একজন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি নিয়ে আলোকপাত করে ব্যক্তিগত স্ট্যাটাস প্রদান করে জানান, প্রতিনিয়ত হলের ছাদ থেকে পলেস্তারা খসে পড়ছে। ইতোমধ্যে প্রায় প্রতিটা রুমের ছাদ থেকে পলেস্তারা খসে এক ভয়াবহ রুপ নিয়েছে, যা কারো মাথার উপর পড়লে হতে পারে নির্ঘাত মৃত্যু। কক্ষে/বারান্দায় ঠিক এমন জায়গায় পলেস্তারা খসে পড়েছে, যেখানে ছাত্ররা পড়াশোনা কিংবা তাদের প্রাত্যহিক অন্যান্য কাজ করে থাকেন। কলেজ প্রশাসনকে এই ব্যাপারে আগেও অনেকবার জানানো হলেও দুই/এক বছর পর পর চুন দিয়ে রং করা ছাড়া আর কোনো ব্যবস্থা নেয়া হয়নি বলেও জানান তারা।

চারতলার একটি রুমের ছাদ

উল্লেখ্য, ১৯৮৫ সালের ১৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাচীন জগন্নাথ হলের একটি আবাসিক ভবনের ছাদ ধ্বসে ৩৯ জন ছাত্র, কর্মচারী ও অতিথি নিহত হন। এরকম কোনো দুর্ঘটনা ঘটে যেন কোনো প্রাণের অপমৃত্যু না ঘটে, সেজন্য দ্রুততম সময়ে এর স্থায়ী কার্যকর সমাধান চান স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

 

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার নীতিমালা প্রকাশ 

সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪ মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ/ইউনিট এ এমবিবিএস/বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৫ প্রকাশ করেছে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল। আগে এ নীতিমালা প্রকাশ করত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আজ সোমবার বিএমডিসির ওয়েবসাইটে এ নীতিমালা প্রকাশ করা…

২৫ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

ইংল্যান্ড প্রবাসী বাংলাদেশি পুরুষদের ফুসফুসের ক্যান্সারের হার সবচেয়ে বেশি

রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ ফুসফুসের ক্যান্সার সারা বিশ্বেই একটি গুরুতর স্বাস্থ্য সমস্যা, কিন্তু কিছু নির্দিষ্ট সম্প্রদায়ের মধ্যে এর প্রভাব আরও তীব্র। ইংল্যান্ডে বসবাসরত বাংলাদেশি পুরুষদের মধ্যে এই ক্যানসারের উচ্চ হার আমাদের জন্য একটি উদ্বেগজনক বাস্তবতা। তাদের জীবনধারা, সাংস্কৃতিক প্রভাব, এবং…

২৪ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

অ্যান্টিমাইক্রোবিয়াল রেসিস্ট্যান্স: একটি বিশ্বজনীন স্বাস্থ্য সংকট

২১ নভেম্বর, বৃহস্পতিবার, ২০২৪ অ্যান্টিমাইক্রোবিয়াল রেসিস্ট্যান্স (এএমআর) হলো একটি গুরুতর স্বাস্থ্য সমস্যা, যা বর্তমানে বিশ্বজুড়ে বৃদ্ধি পাচ্ছে। এটি তখন ঘটে যখন ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, বা পরজীবী অ্যান্টিমাইক্রোবিয়াল (যেমন অ্যান্টিবায়োটিক, অ্যান্টিভাইরাল বা অ্যান্টিফাঙ্গাল) ওষুধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। ফলে, এই রোগগুলো…

২১ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।