বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

“স্যার, পিপিইর প্রয়োজন নেই, আমি মরে যাচ্ছি”

২৪ মার্চ ২০২০:
রাকিবুল হাসান রাসেল
চার্টার্ড একাউন্টেন্সি স্টুডেন্ট

তারপর কবিরাজের কুমারী মেয়েটি গর্ভবতী হয়ে যায়, নাম প্রকাশে অনিচ্ছুক এক রোগীর কথা বলে বাবার কাছেই গর্ভনষ্টের ঔষধ চায় সে একদিন। জবাবে কবিরাজ বলেন, “আমার কাম অইল মাইন্সের জীবন বাঁচানো, জীবন নষ্ট করন না!”

চোখ বন্ধ করে মেয়েটি বাপের কাছ থেকে চলে আসে, রাতের বেলায় সাজে, একলা একলা কথা কয়। কাউকে কিছু বলে না, বুঝতেও দেয় না, কেবল বোবা ছোটবোনটি এসব দেখে, কিন্তু কিছুই বলতে পারে না।

অনেকদিন পর সেই চতুর প্রেমিকটি আসে মেয়েটির সাথে দেখা করতে। মেয়েটি গর্ভনষ্টের ঔষধ না জানলেও কোন গাছের পাতায় বিষ আছে ভালো করেই জানতো। প্রেমিককে কাছে পেয়ে সে জিজ্ঞেস করে এগুলো কি পাতা বলতে পারেন? জবাবে স্বভাবজাত চতুরতায় বলে, “এসব আমি জানবো কেমনে জানবো ছাগল-পাগলে যারা এগুলা খায়।”

দীর্ঘদিনের জমানো কথা সে তার প্রেমিককে বলতে পারে না, জানে সে তার কাছে আর কিছু বলে লাভ নেই। শুধু বলে, “এটা মানুষেও খায়, কেউ যখন মনের দুঃখে বেদিশা হয়, তখন খায়” মেয়েটি কপ করে তার হাত ধরে ফেলে শক্ত করে, বলে “আমি এখন এই পাতাগুলো খামু আর দশ মিনিটের মইধ্যে আমার মৃত্যু অইবো, কিন্তু আপনারে আমি ছাড়মু না, লোকে দেখবো একটা মরা মানুষ আপনেরে ধইরা আছে!”

ধুরন্ধর প্রেমিকটি অনেক ধস্তাধস্তি করেও আর নিজেকে ছাড়াতে পারে সেই মেয়েটির হাত থেকে, মেয়েটি শেষপর্যন্ত মারা যায়।

প্রেম-ভালোবাসা এক পরম ভরসার বিষয় যেখানে বিশ্বাসের ভিত ঘরে জীবন নিয়ে খেলতেও ভয় পায় না চরম আবেগি মানুষগুলো, বিশ্বাসের শেকড় পুঁতে স্বপ্নের অট্টালিকা সাজায় দিনকে দিন আর মুহুর্তে ভেঙে পড়ে হটকারি চতুর মনোভাবের কারণে।

বিশ্বের এই ক্রান্তিকালে প্রেমের গল্প করার সময় এটি নয়। বিশ্ববাসীর সাথে আমাদের দিনগুলিও হয়ে গেছে ম্লান আর দিন কাটছে চরম উতকন্ঠায়। যেখানে সঠিক পরিকল্পনা আর পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থার রূপরেখা এখনো ঠিক হয়ে উঠে নি, অথচ ইতিমধ্যেই বিপর্যস্ত হয়ে উঠছে জনজীবন।

সাধারণ মানুষ তো পরের ব্যাপার চারদিকে তুমুল হাহাকারের মাঝে দাঁড়িয়ে দায়িত্বশীলরা দিয়ে যাচ্ছে বেকুবের মত ভাষণ। ডাক্তাররা কাটাচ্ছে চরম উৎকণ্ঠায় সময়গুলো যেখানে তাদের গুরুত্বপূর্ণ সেফটি ইকুইপমেন্ট নেই। তাদের অভিভাবক মাননীয় মন্ত্রী গল্পের প্রেমিকটির মতই বিপদে দায়িত্ব না নিয়ে বলছেন- “এখনো পিপিইর এতটা প্রয়োজন নেই।”,

এইমুহুর্তে যতটা জানি একজন ডাক্তার আইসিইউতে আছে। ভাবছি হুমায়ুন আহমেদের এই নাটকের গল্পের মতই যদি মৃত্যুপথযাত্রী কোনো ডাক্তার কপ করে মন্ত্রীর হাত পাকড়ে শ্বাসকষ্ট জড়ানো কন্ঠে বলে উঠে, “স্যার, পিপিইর প্রয়োজন নেই, আমি মরে যাচ্ছি, কিন্তু আপনাকে ছাড়ছি না!” পৃথিবী দেখুক একজন মৃত ডাক্তার একজন অবিবেচক স্বাস্থ্যমন্ত্রীর হাত ধরে আছেন!

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।