মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬২৮ আশ্বিন ১৪৩৩ · ১ জমাদিউল আউয়াল ১৪৪৮
নিউজ

স্বাস্থ্যখাতে চলতি বছর নিয়োগ পাবে ৩০ হাজার জনবল

Platformপ্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২০, ১২:১৭ · ২ মিনিটে পড়ুন
স্বাস্থ্যখাতে চলতি বছর নিয়োগ পাবে ৩০ হাজার জনবল
লেখার আকার

১৪ ফেব্রুয়ারি ২০২০: চলতি বছর স্বাস্থ্য খাতে ৩০ হাজার লোক নিয়োগ দেওয়ার কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

তিনি আরো জানান, মামলা সংক্রান্ত বিভিন্ন সমস্যা থাকায় এত দিন প্রয়োজনীয় সংখ্যক লোকবল নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। কিন্তু হাইকোর্টের একটি রায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষে আসায় এ বছরই প্রয়োজনীয় লোকবল নিয়োগের সব ধরনের উদ্যোগ নেওয়া হবে।

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘ডিআরইউ সদস্য ও তাঁদের পরিবারের জন্য হেলথ ক্যাম্প’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গত বুধবার দুপুরে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

দেশের স্বাস্থ্য সেবাকে উন্নত ও আধুনিক করতে প্রয়োজনীয় জনবল নিয়োগ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের হাসপাতালগুলোতে শয্যাসংখ্যা দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে, অবকাঠামোগত উন্নয়ন হয়েছে, যন্ত্রপাতি বসানো হয়েছে। কিন্তু যাদের মাধ্যমে মানুষ সেবা পাবে সেই লোকবল বৃদ্ধি পায়নি। স্বাস্থ্যসেবাকে উন্নত ও সহজলভ্য করতে শুধু স্বাস্থ্যসেবা খাতেই অন্তত এক লাখ চিকিৎসক, নার্স, মিডওয়াইফারি, ফার্মাসিস্টসহ প্রয়োজনীয় অন্যান্য লোকবল প্রয়োজন।

অনুষ্ঠানে সংবাদকর্মীদের প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, মিডিয়াকর্মীদের দিনভর নানা কাজে ব্যস্ত সময় পার করতে হয়। এতে রোগ-ব্যাধিতে আক্রান্ত হওয়ার ঝুঁকিও বেশি থাকে। এ কারণে ডিআরইউ সেন্টারে প্রয়োজনীয় জায়গা পেলে একটি সার্বক্ষণিক হেলথ কর্নার করতে সব ধরনের সহযোগিতা করা হবে।

স্বাস্থ্যমন্ত্রী দেশে কোনো করোনাভাইরাসে আক্রান্ত রোগী নেই এবং করোনাভাইরাস প্রতিরোধে সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে দেশবাসীকে আশ্বস্ত করেন।

ডিআরইউ সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাক, কান ও গলা বিশেষজ্ঞ অধ্যাপক মনিলাল আইচ, এফবিসিসিআইয়ের পরিচালক রুহুল আমিন খন্দকার ও ডিআরইউ এর সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী।

তথ্যসূত্র: দৈনিক প্রথম আলো
নিজস্ব প্রতিবেদক / নাজমুন নাহার মীম

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

চিকিৎসকের সহায়তায় স্পিডবোটেই সন্তান প্রসব

বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫ গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) কক্সবাজারের কুতুবদিয়া থেকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে স্পিডবোটে যাত্রা করা এক প্রসূতি স্পিডবোটেই সন্তান প্রসব করেন। কাকতালীয়ভাবে স্পিডবোটে এক চিকিৎসক থাকায় প্রসূতিকে কোন সমস্যায় পড়তে হয়নি। বিকাল সাড়ে ৩টার দিকে পেকুয়ার মগনামা ঘাটের…

৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।