মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬২২ কার্তিক ১৪৩৩ · ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
ক্যাম্পাস নিউজ

জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজে জাতীয় আন্ত-মেডিকেল আলোকচিত্র প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২০, ৫:৫৫ · ২ মিনিটে পড়ুন
জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজে জাতীয় আন্ত-মেডিকেল আলোকচিত্র প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান
লেখার আকার

১৬ ফেব্রুয়ারী, ২০২০

গত ১৩ই ফেব্রুয়ারী, বৃহস্পতিবার, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজে অনুষ্ঠিত হল দেশের ৩৫টি মেডিকেল কলেজের ফটোগ্রাফি সােসাইটির অংশগ্রহণে

‘Artistic Aesthestics 3.0: National Inter-Medical Photography Exhibition-2020’

দুই দিনব্যাপী চিত্র প্রদর্শনী ও প্রতিযােগীতা পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট সমাজসেবী দানবীর ড. সৈয়দ রাগীব আলী। কলেজের ফটোগ্রাফি ক্লাবের চেয়ারম্যান অধ্যাপিকা ডা. শামীমা আক্তার ম্যাডামের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মাে. আবেদ হােসেন স্যার, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. এ. কে. এম. দাউদ স্যার, হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মাে. তারেক আজাদ স্যার সহ কলেজ ও হাসপাতালের বিভিন্ন পদবীর শিক্ষক, চিকিৎসক ও শিক্ষার্থীবৃন্দ।

উক্ত প্রদর্শনী ও প্রতিযােগীতায় ক্যামেরা ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের ছাত্র সুলতান এম. আজওয়াদ কাইয়ূম নাফি।
১ম রানার-আপ হয়েছেন সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজের ডা. মাে. ওমর ফারুক এবং ২য় রানার-আপ হয়েছেন নর্থ ইস্ট মেডিকেল কলেজের ছাত্র ধ্রুবজিত দেব।

মােবাইল ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেন রাজশাহী মেডিকেল কলেজের ছাত্র মাে. মনােয়ার হােসেন।
১ম রানার-আপ হন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের ছাত্রী আকৃতি কার্কী এবং ২য় রানার-আপ হন ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল
কলেজের ছাত্রী আয়েশা মজুমদার।

ফটোগ্রাফি প্রদর্শনী ও প্রতিযােগীতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকাস্থ ইউনাইটেড হাসপাতালের অনকোলজি বিভাগের কনসালটেন্ট এবং প্রখ্যাত ফটোগ্রাফার ডা. রাশিদ-উন-নবী স্যার।
অনুষ্ঠান তত্ত্বাবধানে ছিলেন অত্র কলেজের ফটোগ্রাফি ক্লাবের প্রেসিডেন্ট রাফিদ আজিজ চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট দিপু তরফদার এবং জেনারেল সেক্রেটারি জাকির হােসেন মামুন।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ঢাকা মেডিকেল কলেজে “The Research Journey: From Idea to Publication” শীর্ষক গবেষণা পদ্ধতি কোর্সের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম ২২ সপ্তাহব্যাপী সাপ্তাহিক লেকচারের এই সার্টিফায়েড কোর্সে গবেষণার ধারণা তৈরি থেকে শুরু করে গবেষণা সম্পাদন এবং প্রকাশনা পর্যন্ত ধাপে ধাপে প্রশিক্ষণ দেওয়া হবে। চিকিৎসক, শিক্ষক ও তরুণ গবেষকদের গবেষণা-দক্ষতা বৃদ্ধি এবং মানসম্মত গবেষণা প্রকাশনায় উৎসাহিত করাই এর…

২৬ অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

নানান আয়োজনের মধ্য দিয়ে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল বায়োমেড হেলথ অ্যান্ড রিসার্চ কনফারেন্স-২০২৬’

প্ল্যাটফর্ম প্রতিবেদক/ঢাকা: “Bridging Knowledge, Building Futures: Collaborative Research for a Healthier Bangladesh” প্রতিপাদ্য নিয়ে ঢাকা মেডিকেল কলেজে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল বায়োমেড হেলথ অ্যান্ড রিসার্চ কনফারেন্স ২০২৬’। ১৫ ও ১৬ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে…

২০ অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।