মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬৫ কার্তিক ১৪৩৩ · ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

“স্বাস্থ্যকর্মীদের জন্য প্রণোদনা ও স্বাস্থ্যবীমা প্রয়োজন”: অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ

Platformপ্রকাশ: ৭ এপ্রিল ২০২০, ১০:৩৭ · ২ মিনিটে পড়ুন
“স্বাস্থ্যকর্মীদের জন্য প্রণোদনা ও স্বাস্থ্যবীমা প্রয়োজন”: অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ
লেখার আকার

০৭ এপ্রিল ২০২০: কোভিড-১৯ মহামারি সারা বিশ্বে ইতোমধ্যেই তৃতীয় বিশ্ব যুদ্ধ হিসেবে খ্যাতি পেয়েছে। আর এ যুদ্ধের সৈনিক হচ্ছেন চিকিৎসক ও স্বাস্হ্যকর্মীরা। তাদের জীবন বাজি রাখা নিরলস পরিশ্রমে প্রতিনিয়তই সুস্থ হয়ে উঠছেন শতশত মানুষ। আর এ যোদ্ধাদের অনুপ্রাণিত করতেই বিভিন্ন দেশ ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এগুলোর মধ্যে অন্যতম হচ্ছে তাদের জন্য স্বাস্থ্যবীমা ও প্রণোদনার ব্যবস্থা করা।

বিশ্বের অন্যান্য দেশের মত আমাদের দেশের চিকিৎসকরাও অকুতোভয় সেবা দিয়ে যাচ্ছেন প্রতিদিন। তাই এই সাহসী সৈনিকদের জন্যেও যে আমাদের ভাবা উচিৎ তা নিয়েই দেশের প্রথম সারির একটি জাতীয় দৈনিকে এ বিষয়ে লিখেছেন প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ।

তাঁর লেখনিতে তিনি উল্লেখ করেন “বাংলাদেশে কোভিড-১৯ করোনাভাইরাস মোকাবেলায় অবতীর্ণ হওয়া চিকিৎসক, নার্স ও মেডিকেল কর্মীদের জন্য প্রণোদনা ও স্বাস্থ্যবীমার ব্যবস্থা করা জরুরি।” এবং এ মতামতের যথার্থতা তুলে ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ও সরকার প্রধানের প্রতি আহ্বান রাখেন প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার। এছাড়াও প্রতিবেশি দেশ ভারতে স্বাস্হ্যকর্মীদের জন্য ৫০ লাখ রুপি স্বাস্থ্যবীমার কথা উল্লেখ পূর্বক আমাদের দেশের স্বাস্থ্যকর্মীদের জন্য অন্তত কয়েক মাসের মেয়াদে হলেও একটি স্বাস্থ্যবীমা প্রদানের জন্য মত প্রকাশ করেন।

তবে এখন অপেক্ষার বিষয় এই যে যথাযথ কর্তৃপক্ষ উক্ত মতামতকে আমলে নিয়ে কত দ্রুত দেশের চিকিৎসক সমাজ ও অন্যান্য স্বাস্হ্যকর্মীদের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে তাঁদেরকে এ যুদ্ধ চালিয়ে নেবার জন্য আরো বেশি অনুপ্রাণিত করতে পারেন।

নিজস্ব প্রতিবেদক/মোঃ নাফিউল ইসলাম টিপু

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।