মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

সোমবার থেকে সিলেট ওসমানী মেডিকেলে করোনা টেস্ট শুরু হচ্ছে

৫ এপ্রিল, ২০২০

সিলেটে সমাপ্ত হয়েছে করোনা ভাইরাস শনাক্তের মেশিন ও ল্যাব স্থাপনের কাজ। তাই অবশেষে শুরু হতে যাচ্ছে করোনা শনাক্তকরণ পরীক্ষা।

এমএএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা টেস্টের ল্যাব স্থাপন কাজ শেষ হয়ে গিয়েছে। তাই আগামীকাল সোমবার থেকে সিলেটেই করোনা শনাক্তকরণ পরীক্ষা শুরু হবে। এই ধরণের তথ্য নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায়।

তিনি জানান, আগামীকাল সোমবার (৬ এপ্রিল) থেকেই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা শনাক্তকরণ টেস্টের কার্যক্রম শুরু হবে। এর মধ্যেই সংশ্লিষ্ট নার্স, চিকিৎসক ও টেকনিশিয়ানদের প্রশিক্ষণ শুরু হয়ে গিয়েছে। আজ রবিবার (৫ এপ্রিল) রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)-এর আরেকটি বিশেষজ্ঞ দল আসবেন। তারা চূড়ান্তভাবে মেশিনটি চালু করবেন এবং ল্যাব টেকনিশিয়ানদের প্রশিক্ষণ দেবেন।

তিনি আরও বলেন, সিলেটে ইতোমধ্যে করোনা টেস্টের ৫০০ কিট এসেছে। মেশিন সরবরাহকারী প্রতিষ্ঠান আরও ৪৫০০ কিট দিবে।

উল্লেখ্য, গত সোমবার (৩০ মার্চ) করোনাভাইরাস পরীক্ষার আরটি-পিসিআর মেশিন ও সরঞ্জাম সিলেট ওসমানী মেডিকেল কলেজে এসে পৌঁছে।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় জানিয়েছেন, একসাথে ৮ জন রোগীর নমুনা মেশিনে পরীক্ষা করা যাবে। এই ৮ জনের ফলাফল একই সাথে বের হয়ে আসবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কেউ সরাসরি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এসে পরীক্ষা করতে পারবেন না। সংশ্লিষ্ট ডাক্তাররা যাকে করোনা আক্রান্ত হিসেবে সন্দেহ করবেন এবং পরীক্ষার প্রয়োজন মনে করলে শুধু তাকেই পরীক্ষা করা হবে। প্রতিদিন প্রায় ২০০ জনের পরীক্ষা করা যাবে এই মেশিন দিয়ে। করোনাভাইরাস সন্দেহে কোনো ব্যক্তির নমুনা সংগ্রহ করার পর সিলেট ওসমানী মেডিকেল কলেজে এটি পাঠানো হবে। মেশিনে পরীক্ষার কাজ শুরু হওয়ার এক ঘণ্টার ভেতরে চলে আসবে ফলাফল। তখনই জানা যাবে ওই ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কি-না। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ মিলিয়ে এই চার জেলার লোকদের পরীক্ষা করা হবে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।

করোনা ভাইরাস সংক্রমনের পর থেকে পরীক্ষার ল্যাব না থাকায় প্রবাসী অধ্যুষিত সিলেটের মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক কাজ করছিল। কেননা সন্দেহভাজন রোগীদের নমুনা সংগ্রহ করে পাঠানো হতো ঢাকায়। পরীক্ষা শেষে রিপোর্ট আসতে সময় লাগে ২-৩ দিন। এরমধ্যে ঢাকার বাইরে কয়েকটি স্থানে করোনা পরীক্ষার ল্যাব তৈরির সিদ্ধান্ত নেয় আইইসিডিআর। কিন্তু ঢাকার বাইরে যে তিনটি স্থানে ল্যাব স্থাপনের উদ্যোগ নেয়া হয় সেই তালিকায় ছিল না সিলেট।পরবর্তীতে সেই ল্যাব স্থাপনের কাজ শুরু হয়।

টেস্ট বিষয়ক তথ্যের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উক্ত নম্বরে যোগাযোগ করা যাবেঃ ০৮২১৭১৩৬৬৭

শরিফ শাহরিয়ার / নিজস্ব প্রতিবেদক

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।