মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬১৬ কার্তিক ১৪৩৩ · ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
ক্যাম্পাস নিউজ

সেবা,সহায়তা ও মানবতায় উজ্জীবিত “প্রদীপ” ক্লাবের শীতার্তদের মধ্যে শীত বস্ত্র বিতরণ কর্মসূচি

Fahmida Hoque Mitiপ্রকাশ: ২৫ জানুয়ারি ২০২০, ১:৫৪ · ২ মিনিটে পড়ুন
সেবা,সহায়তা ও মানবতায় উজ্জীবিত “প্রদীপ” ক্লাবের শীতার্তদের মধ্যে শীত বস্ত্র বিতরণ কর্মসূচি
লেখার আকার

২৫ জানুয়ারি,২০২০
রংপুর আর্মি মেডিকেল কলেজের স্বীকৃত প্রাপ্ত শিক্ষার্থী পরিচালিত ক্লাব “প্রদীপ” এর পক্ষ থেকে ৩য় বারের মতো আয়োজন করা হয় “শীত বস্ত্র বিতরণ” কর্মসূচি।

“সেবা,সহায়তা ও মানবতা”-এই মূলমন্ত্রে উজ্জীবিত ক্লাবের ছাত্র-ছাত্রীরা বিগত বছরের ন্যায় এ বছর ও ছুটে যায় শীতার্ত দরিদ্র মানুষগুলোর পাশে।

২৪শে জানুয়ারি, শুক্রবার রংপুরের বড়াইবাড়ি,গংগাচড়া উপজেলার ৮০টি হতদরিদ্র পরিবার যারা উত্তরবঙ্গের এই তীব্র শীতে ভীষণ কষ্টে আছে এমন পরিবারের মাঝে কম্বল বিতরণের মাধ্যমে তাদের কার্যক্রম শেষ হয়।

এতে উপস্থিত ছিলেন ক্লাবটির সভাপতি: মনিরুজ্জামান
মুন্না, সাবেক সহ-সভাপতি: তানভীর আহমেদ, সাধারণ সম্পাদক: হালিমা আক্তার, সমাজ কল্যাণ বিভাগের প্রধান: তমাল সিদ্দিক এবং তাসনিয়া সারসি। এছাড়াও উপস্থিত ছিলেন- মেহেদী হাসান বাবু, সানজিনা জাহান নিলা, জাকিয়া আফসানা, জাসিয়া রহমান জেবা, মোঃ খালিদ বিন ইসহাক, গাজী সোয়াদ চৌধুরি, মেহের আফরোজ সুমি, এস এম মন্জুরুল হক, নাজমুল হুদা। এছাড়াও অত্র এলাকার মেম্বার এবং এলাকা প্রতিনিধি উপস্থিত ছিলেন।

ক্লাবের সভাপতি মুনিরুজ্জামান মুন্না বলেন, “সকলের মিলিত প্রচেষ্টায় আমাদের ক্লাবটি একটি পরিবারের মতো কাজ করে যাচ্ছে এবং যেকোনো পরিবেশে অসহায়, দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর ধারা অব্যাহত থাকবে।”  সাধারণ সম্পাদক হালিমা আক্তার বলেন, “আপনাদের মাঝে আসতে পেরে এবং আপনাদের পাশে দাঁড়াতে পেরে আমরা নিজেদের ক্লাবের এই কার্যক্রমটি সার্থক বলে মনে করি। আপনাদের মুখের এই হাসিগুলো আমাদের কাজের পরিধিকে আরো বিস্তার করতে শক্তি দিবে। আমাদের কলেজের সকল ছাত্রছাত্রী এবং শিক্ষকমন্ডলীর অর্থায়নে আজকের কর্মসূচি বাস্তবায়ন করা সম্ভব হয়েছে এবং আগামীতেও এভাবে আমরা মানবতার তরে কাজ করে যাবো এটাই আমাদের প্রত্যাশা।”

উল্লেখ্য এর আগে গত তিনবছর ধরে “প্রদীপ” রংপুরের বিভিন্ন জায়গায় ফ্রি ব্লাড গ্রুপিং কার্যক্রম, ভ্যাকসিনেশন, রক্তদান, শীতবস্ত্র বিতরণ, হতদরিদ্রদের মাঝে ওষুধ, খাবার ও আর্থিক সহায়তা দিয়ে এসেছে।

প্রতিবেদক/ তানভীর আহমেদ

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ঢাকা মেডিকেল কলেজে “The Research Journey: From Idea to Publication” শীর্ষক গবেষণা পদ্ধতি কোর্সের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম ২২ সপ্তাহব্যাপী সাপ্তাহিক লেকচারের এই সার্টিফায়েড কোর্সে গবেষণার ধারণা তৈরি থেকে শুরু করে গবেষণা সম্পাদন এবং প্রকাশনা পর্যন্ত ধাপে ধাপে প্রশিক্ষণ দেওয়া হবে। চিকিৎসক, শিক্ষক ও তরুণ গবেষকদের গবেষণা-দক্ষতা বৃদ্ধি এবং মানসম্মত গবেষণা প্রকাশনায় উৎসাহিত করাই এর…

২৬ অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

নানান আয়োজনের মধ্য দিয়ে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল বায়োমেড হেলথ অ্যান্ড রিসার্চ কনফারেন্স-২০২৬’

প্ল্যাটফর্ম প্রতিবেদক/ঢাকা: “Bridging Knowledge, Building Futures: Collaborative Research for a Healthier Bangladesh” প্রতিপাদ্য নিয়ে ঢাকা মেডিকেল কলেজে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল বায়োমেড হেলথ অ্যান্ড রিসার্চ কনফারেন্স ২০২৬’। ১৫ ও ১৬ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে…

২০ অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।