শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩, ২০ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

সৃষ্টিকর্তার পর কেবল ডাক্তারই পারেন, আস্থা রাখুন

বোমায় আহত মাইয়েশার ইমার্জেন্সি সিজার করা হলো। ডান হাত, ডান পায়ে ফ্র‍্যাকচার, পেটে বোমার স্প্লিন্টার বিধেঁ রক্তাক্ত। চিকিৎসকেরা মনে করেছিলেন তাঁর গর্ভের সন্তান বেঁচে নেই। তবুও রক্তে ভেসে যাওয়া তলপেট থেকে মাইয়েশার সন্তানকে বের করে আনলেন চিকিৎসকেরা।

কান্নাহীন নবজাতকের তাকিয়ে সহকর্মীকে একজন চিকিৎসক জানতে চাইলেন: হৃদস্পন্দন আছে?
নিঃস্পৃহ উত্তর: দুঃখিত, নেই।

চিকিৎসকেরা তবু চেষ্টা চালিয়ে গেলেন। হৃদযন্ত্র ও শ্বাসপ্রশ্বাস চালু করতে বুকে একটানা চাপ(সিপিআর-কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) এবং নাক মুখের উপর আম্বু ব্যাগ চাপতে থাকলেন। শ্বাসনালী পরিষ্কার করা হলো। রক্তশূন্য নিথর শরীরের পাশে মায়ের অপারেশন তখনো চলছে। এভাবে ২০ মিনিট, চিকিৎসকেরা হাল ছাড়েননি।

হঠাৎ নবজাতকের নাড়ি নড়ে উঠলো -প্রাণের চিহ্ন। চিকিৎসকেরা মরিয়া হয়ে উঠলেন এবার। নবজাতকের নাড়ি দিয়ে ইঞ্জেকশন দেয়া হলো, বুকে পিঠে চাপড়ে তাকে উদ্দীপিত করতে থাকলো চিকিৎসকেরা। অবশেষে শিশুটি চোখ মেলে তাকালো, ক্লান্ত তবু অতি আকাংখিত কান্না। জীবনের কান্না, বেঁচে থাকার কান্না।

সিরিয়ার আলেপ্পো শহরে প্রসব বেদনা উঠার পর মাইয়েশা হাসপাতালে যাবার পথে বিমান হামলার শিকার হয় গত জুলাইতে। তাঁর এবং গর্ভের শিশুর জীবন মৃত্যুর সন্ধিক্ষণে চিকিৎসকদের এই লড়াই ধরা পড়ে ওয়াদ আল কাতিয়াবের ক্যামেরা। পরবর্তীতে যুক্তরাজ্যের চ্যানেল ফোর, আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএনে প্রচারিত হলে সারা পৃথিবীব্যাপী আলোড়ন সৃষ্টি হয়। অপারেশনটি করেন ডা আহমেদ।

পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ দৃশ্যটি দেখে আবেগে আপ্লুত হয়, সৃষ্টিকর্তার মহানুভবতা কৃতজ্ঞতাসহ স্মরণ করে। যেমনটি হয়েছিল বাংলাদেশে মায়ের পেটে গুলিবিদ্ধ নবজাতকের ক্ষেত্রে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের চিকিৎসায় গুলিবিদ্ধ নাজমা বেগমের নবজাতকের সুস্থ হওয়ার ঘটনা।

ভিডিও নেই, রোগীর লোক এমনকি রোগীও জানে না এরকম হাজারো ঘটনা প্রতিদিন পৃথিবী ব্যাপী ঘটছে হাসপাতালের অপারেশন থিয়েটারে, জরুরী বিভাগে, ওয়ার্ডে, ক্লিনিকে বা ব্যক্তিগত চেম্বারে। বাংলাদেশের মত দেশে যেখানে চিকিৎসক এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা অপ্রতুল সেখানে এরকম ঘটনা হরহামেশাই চিকিৎসকদের মুখোমুখি হতে হয়। চিকিৎসকদের পেশাগত দায়িত্বটি এরকম তাই এসবের জন্য আলাদা করে বাহবা নেয়ার কিছু নেই, কিন্তু বাংলাদেশে চিকিৎসা ব্যবস্থা ধ্বংসের জন্য সিংগাপুর, ব্যাংকক, কলকাতা কি মাদ্রাজের কাছে বিবেক বেচা দালাল মিডিয়া চিকিৎসক ও দেশের চিকিৎসা ব্যবস্থার উপর মানুষের আস্থা নষ্টে যে নোংরা খেলা খেলছে বাংলাদেশী চিকিৎসক হিসেবে আমরা আপনাদের জন্য কতটুকু কি করি সেটা জানানোর জন্য ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে দেয়া।

ডাঃ মোহিব নীরব,
চিকিৎসক ও উন্নয়নকর্মী

video: https://youtu.be/Be7jJLZAJiQ
platform1

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

One thought on “সৃষ্টিকর্তার পর কেবল ডাক্তারই পারেন, আস্থা রাখুন”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।