মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৭ কার্তিক ১৪৩৩ · ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

সুস্থ হয়ে আজ বাড়ি ফিরলেন ডা. সাগরের বাবা

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৩১ মে ২০২০, ৭:৫২ · ২ মিনিটে পড়ুন
সুস্থ হয়ে আজ বাড়ি ফিরলেন ডা. সাগরের বাবা
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ৩১ মে, ২০২০, শনিবার

করোনার চলমান পরস্থিতিতে একজনের সুস্থ হয়ে ফিরে আসাও যেন অনেক স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ করে দেয়। সেক্ষেত্রে যদি কেউ মৃত্যুমুখ থেকে ফিরে আসেন সেটা যে কতটা স্বস্তিদায়ক তা নতুন করে বলার অপেক্ষা রাখেনা।

করোনার চিকিৎসায় সার্বজনীন ভাবে কোন সুস্পষ্ট চিকিৎসা পদ্ধতি এখনো আবিষ্কার হয়নি। তবে, সাম্প্রতিক সময়ে করোনা মোকাবেলায় ট্রায়ালের অংশ হিসেবে প্লাজমা থেরাপি অন্যতম ভূমিকা রাখছে।

গত ১৮ মে, ২০২০ তারিখে প্লাজমার জন্য একটি সাহায্যের পোস্ট চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের “প্ল্যাটফর্ম” গ্রুপে দেখা যায়।

“কেউ আমাকে এক ব্যাগ কোভিড উইনারের B+ প্লাজমা দেন। আমি পায়ে পড়ি আমার বাবাকে বাঁচান।”

– পোস্টটি দিয়েছিলেন ডা. সাইফুল ইসলাম সাগর। ডা. সাগর বর্তমানে ঢাকাস্থ Square hospital এর নেফ্রোলজি বিভাগের আবাসিক মেডিকেল অফিসার হিসেবে আছেন।

ডা: সাগর ও তার পরিবার
ডা. সাগর ও তার পরিবার

বাবার জন্য সাহায্যের এই আকুতি মানুষের মনে কিছুটা হলেও সাড়া ফেলে। অসহায় এই চিকিৎসকের সাহায্যে এগিয়ে আসেন ডা. সাদিয়া রহমান এবং ডা. মুন রায়। বিপদের সময়ে করোনা জয়ী এই দুই চিকিসক নিজেদের প্লাজমা দিয়ে মানবিকতার পরিচয় দিলেন। উল্লেখ্য, ডা. সাগর ও কোভিড পজিটিভ ছিলেন।

১৯ মে জানা যায়, ডা. সাগরের বাবাকে মধ্যরাতে ১ ব্যাগ প্লাজমা ট্রান্সফিউশন করা হয়েছে এবং শারীরিক অবস্থার আর অবনতি হয়নি। তিনি আই সি ইউ তে আছেন এবং অক্সিজেনের চাহিদা কমে আসছে ধীরে ধীরে। ১২ লিটার থেকে কমে ৮ লিটার অক্সিজেন লাগছে।

২২ মে জানা যায়, এর মধ্যে ২য় ব্যাগ প্লাজমা পেয়েছেন তিনি এবং অক্সিজেন এর চাহিদা কমে ৩-৪ লিটার হয়েছে।

২৬ মে , ২০২০ তারিখে ক্রমাগত অক্সিজেনের চাহিদা কমে ১-২ লি. হয়েছে এবং আইসোলেশন ইউনিট থেকে সাধারণ কেবিনে শিফট হয়েছেন।

দীর্ঘ ৩ সপ্তাহ করোনার সাথে যুদ্ধ করে মো. ইসমাইল হোসেন কবির ( ডা. সাগরের বাবা), করোনাকে জয় করে আজ বিকেলে স্কয়ার হাসপাতাল থেকে বাড়ি ফিরছেন।

ডা. সাগরের বাবার মতই আপনার দান করা প্লাজমাও বাঁচাতে পারে একটি জীবন। করোনাকে জয়ী ব্যক্তি স্বেচ্ছায় প্লাজমা দান করতে নিচের ফর্ম পূরণ করুন।

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfy3zBMnOSR7klk7lTacZ02oFQT5ZUBat0XGKQ8Cyh3cLrVKA/viewform

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।