মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬১৬ কার্তিক ১৪৩৩ · ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
ক্যাম্পাস নিউজ

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক সন্ত্রাসী হামলার শিকার

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২ অক্টোবর ২০১৬, ৮:২৬ · ১ মিনিটে পড়ুন
লেখার আকার

সিলেট এম,এ,জি,ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ডাঃ বনি ইয়ামিন খান গত ৩০/০৯/১৬ ইং তারিখে সিলেটের রিকাবী বাজার পয়েন্টে সন্ত্রাসী হামলার শিকার হন। ওইদিনই সন্ত্রাসীদের বিরূদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়। এই হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে আজ ০২/১০/১৬ ইং সকাল ১০:৩০ মি. এ হাসপাতাল গেইট এ এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

সেখানে উপস্থিত হয়ে একাত্মতা ঘোষণা করেন সিলেট বিএমএ ও স্বাচিপের সম্মানিত সাধারণ সম্পাদক এবং সিওমেক’র মাননীয় অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মুর্শেদ আহমেদ চৌধুরী স্যার, সিলেট বিএমএ’র সম্মানিত সভাপতি অধ্যাপক ডাঃ রুকন উদ্দিন আহমেদ স্যার, সিলেট স্বাচিপের সম্মানিত কোষাধ্যক্ষ এবং কেন্দ্রীয় স্বাচিপ সদস্য ডাঃ এম,এ,আজিজ স্যার সহ সিলেট স্বাচিপ ও বিএমএ’র অন্যান্য নেতৃবৃন্দ, মিড লেভেল ডাক্তার এবং সিওমেক’র ছাত্রছাত্রীবৃন্দ।
দুপুর ১২ টা থেকে হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট আহবান করেন সিওমেকহা ইন্টার্ন চিকিৎসক পরিষদের যুগ্ম-আহবায়ক ডাঃ রাহাত বিন আমীন। এরপর দুপুরে হাসপাতাল প্রশাসন আশ্বাস দেন যে, আগামীকাল দুপুর ১২ টার মধ্যে আসামীদের গ্রেফতার করা হবে। তার পরিপ্রেক্ষিতে আজ সন্ধ্যা ৬:০০ টা থেকে ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতালে যোগদান করেছেন। আগামীকাল দুপুর ১২ টার মধ্যে গ্রেফতার না হলে দুপুর থেকে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ডাঃ রাহাত।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ঢাকা মেডিকেল কলেজে “The Research Journey: From Idea to Publication” শীর্ষক গবেষণা পদ্ধতি কোর্সের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম ২২ সপ্তাহব্যাপী সাপ্তাহিক লেকচারের এই সার্টিফায়েড কোর্সে গবেষণার ধারণা তৈরি থেকে শুরু করে গবেষণা সম্পাদন এবং প্রকাশনা পর্যন্ত ধাপে ধাপে প্রশিক্ষণ দেওয়া হবে। চিকিৎসক, শিক্ষক ও তরুণ গবেষকদের গবেষণা-দক্ষতা বৃদ্ধি এবং মানসম্মত গবেষণা প্রকাশনায় উৎসাহিত করাই এর…

২৬ অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

নানান আয়োজনের মধ্য দিয়ে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল বায়োমেড হেলথ অ্যান্ড রিসার্চ কনফারেন্স-২০২৬’

প্ল্যাটফর্ম প্রতিবেদক/ঢাকা: “Bridging Knowledge, Building Futures: Collaborative Research for a Healthier Bangladesh” প্রতিপাদ্য নিয়ে ঢাকা মেডিকেল কলেজে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল বায়োমেড হেলথ অ্যান্ড রিসার্চ কনফারেন্স ২০২৬’। ১৫ ও ১৬ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে…

২০ অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

৩টি মন্তব্য

  1. It’s not time to call ourselves spineless yet, at least in this case. We’ve already filed a case against the criminals and managed to pressurise (not enough yet, though) the authority to arrest them. Inshaallah we will get a result soon.

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।