মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬৬ কার্তিক ১৪৩৩ · ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

সিলেটে করোনা চিকিৎসা শুরু হচ্ছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে

Sarif Sahriarপ্রকাশ: ৩১ মে ২০২০, ১০:৩৪ · ২ মিনিটে পড়ুন
সিলেটে করোনা চিকিৎসা শুরু হচ্ছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজঃ রবিবার, ৩১ মে, ২০২০

 

সিলেটে এই প্রথম বেসরকারি হাসপাতাল হিসেবে করোনা চিকিৎসা শুরু করবে নর্থ-ইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল।

সোমবার (১ জুন) থেকে এই বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালটিতে চালু হচ্ছে করোনা ডেডিকেটেড ইউনিট।

এরই মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে আলোচনা করে সব ধরনের প্রস্তুতি নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) সরবরাহ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। একইসঙ্গে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে প্রস্তুত রেখেছে আইসোলেশন ইউনিট, নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও পোস্ট আইসিইউ ইউনিট। পাশাপাশি করোনায় আক্রান্ত রোগীর সেবায় প্রয়োজনীয় ভেন্টিলেটরও স্থাপন করা হয়েছে। ভেন্টিলেটরের বিকল্প হিসেবে বাইপাপ মেশিন এবং অবজারভেশন বেড প্রস্তুত রাখা হয়েছে।

নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী বলেন,

“হাসপাতালের দুটি ভবনের মধ্যে একটি ভবনে ২০০ টি শয্যা করোনা রোগীদের চিকিৎসায় ব্যবহার করা হবে। এর মধ্যে ১০ টি আইসিইউ শয্যাও আছে। আরও ২০০ শয্যার পৃথক একটি ভবনে সাধারণ চিকিৎসা সেবা চালু থাকবে।”

ডা. শাহরিয়ার আরও বলেন,

“আমরা ভবনটিকে কয়েক ভাগে ভাগ করেছি। করোনা সন্দেহভাজন রোগীদের জন্য একটি ওয়ার্ড, শনাক্ত হওয়া রোগীদের জন্য আলাদা ওয়ার্ড, এবং সুস্থতার দিকে যাওয়া রোগীদের জন্য রিকভারি ওয়ার্ড থাকবে।”

প্রয়োজনীয় সেবা দিতে ইতোমধ্যে দুটি হটলাইন নাম্বার চালু করেছে হাসপাতালটি। হাসপাতালে করোনা সংক্রান্ত সেবা প্রদানে হটলাইন নাম্বার হিসেবে ইমারজেন্সি- ০১৭৯৪৪৪৮৯০৮ এবং রিসিপশন- ০১৭৯৪৪৪৮৯০৬ এই দু’টি নাম্বারে সার্বক্ষণিক যোগাযোগ করা যাবে।

উল্লেখ্য, সিলেটে সরকারিভাবে করোনা ডেডিকেটেড ইউনিট চালু রয়েছে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। সিলেটে করোনা রোগী বৃদ্ধি পাওয়ায় এই হাসপাতালটির পাশাপাশি আরও করোনা ডেডিকেটেড হাসপাতাল প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।