মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬৫ কার্তিক ১৪৩৩ · ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

সিলেটে ইন্টার্ন-চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৩ এপ্রিল ২০২০, ১০:২০ · ২ মিনিটে পড়ুন
সিলেটে ইন্টার্ন-চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজঃ ২৩ এপ্রিল, ২০২০

বুধবার রাতে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় ১৩ জনের করোনা শনাক্ত হয়। তাদের মধ্যে একজন এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন-চিকিৎসক।
বিষয়টি নিশ্চিত করেন এই হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়।

হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার থেকে নতুন ইন্টার্ন-চিকিৎসকদের যোগদানের কথা ছিল।
যোগদানের পূর্বে করোনার ঝুঁকিপূর্ণ এলাকাসমূহ থেকে আগত সকলের নমুনা পরীক্ষা করা হয়। তাতেই শণাক্ত হয় করোনা। আক্রান্ত ইন্টার্ন চিকিৎসক গত ১৮ তারিখে গাজীপুর থেকে সিলেটে এসেছিলেন বলে সূত্রটি নিশ্চিত করেছে।
এখনও কোন সিম্পটম না থাকায় বর্তমানে তিনি আইসোলেশনে রয়েছেন।

আক্রান্ত ইন্টার্ন চিকিৎসকের সংস্পর্শে আসা সকলকে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আজ তাদের কোভিড টেস্ট করা হবে।
ধাপে ধাপে সকল ইন্টার্নদেরই টেস্ট করা হবে এবং সকল ইন্টার্ন চিকিৎসকের টেস্ট সম্পন্ন না হওয়া পর্যন্ত কোন ইন্টার্ন চিকিৎসককে ডিউটি শুরু করতে দেওয়া হবে না বলেও জানা গেছে।

বুধবার ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে যে ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে, তাদের মধ্যে সিলেট জেলার ২ জন রয়েছেন। এদের একজন শিক্ষানবিশ চিকিৎসক ও অপরজন করোনা আইসোলেশন সেন্টার শহীদ শামসুদ্দিন হাসপাতালের স্টোর কিপার বলে জানা গেছে।

উল্লেখ্য, বুধবার ওসমানীতে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে করোনা শনাক্ত হয় ১৩ জনের। আক্রান্তদের ৫ জন হবিগঞ্জের, ৪ জন সুনামগঞ্জের ও ২ জন মৌলভীবাজার জেলার বাসিন্দা। এ নিয়ে সিলেট বিভাগে মোট ৩৩ জন করোনায় আক্রান্ত হলেন।

স্টাফ রিপোর্টার/ শরিফ শাহরিয়ার।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।