মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬১২ কার্তিক ১৪৩৩ · ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
ইভেন্ট নিউজ

সরকারি হাসপাতাল : একটি ব্যতিক্রমী কার্যক্রম

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০১৭, ৪:৫৭ · ২ মিনিটে পড়ুন
সরকারি হাসপাতাল : একটি ব্যতিক্রমী কার্যক্রম
লেখার আকার

নিচের ছবির ছেলেটিকে দেখছেন তার নাম আরাফাত। জন্মগত নিউরোলজিক্যাল সমস্যার (Myelomeningocele with Hydrocephalus) কারণে ১৫ দিন বয়সে সে গত বছরের এই দিনে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের নিউরোসার্জারী বিভাগে ভর্তি হয়। ভর্তির টিকেটে তার মায়ের নামে তার নাম ছিল Baby of Sopna Das, মায়ের নাম স্বপ্না দাশ, বাবার নাম সজল দাশ, বাড়ি চন্দনাইশ, চট্টগ্রাম। ভর্তির কিছুক্ষণ পরেই তার পাষাণ মা-বাবা দুইজনই তাকে রেখে পালিয়ে যায়। এরপর থেকে নিউরোসার্জারী বিভাগের সকল ডাক্তার, নার্সিং স্টাফ, কর্মচারী, শিশুসার্জারী বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং সমাজকল্যাণ বিভাগ, সর্বোপরি পরিচালক মহোদয়ের সহযোগিতায় দীর্ঘ এক বছর তার চিকিৎসা কার্যক্রম ও ভরণপোষণ পরিচালিত হয়। এই দীর্ঘ এক বছর সময়ে তার তিনটি মেজর সার্জারি হয়, যার সব ব্যয় ভার নিউরোসার্জারী বিভাগ ও সমাজকল্যাণ বিভাগ বহন করে।
21462728_10155771602420742_6976347106382553506_n
আরাফাতকে কোলে নিয়ে যে মেয়েটি দাঁড়িয়ে আছে তার নাম রুমা। সে ছিল পার্শ্ববর্তী বিছানার রোগীর এটেনডেন্ট। মা-21740248_10155771602370742_4337334108041586744_n

21742838_10155771602540742_7348858543471313149_n (1)বাবাহীন আরাফাতকে দেখে তার অবুঝ হৃদয়ে মাতৃস্নেহ জেগে উঠে। তাই অবিবাহিত হওয়া স্বত্বেও, নিজের ভবিষ্যৎ জলাঞ্জলি দিয়ে অনাথ ছেলেটির দায়িত্ব নিজের ছোট্ট কাঁধে তুলে নেয়। শত বাধা বিপত্তি তার দায়িত্ব পালনে তাকে পিছু হটাতে পারেনি।
আজ দেখতে দেখতে একবছর হয়ে গেলো। আরাফাত আজ অজ্ঞাত নয়। তার পাশে আছে নিউরোসার্জারী বিভাগ, শিশুসার্জারী বিভাগ, সমাজকল্যাণ অধিদপ্তর এবং সর্বোপরি পরিচালক মহোদয়, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল।

তাই আজকে আরাফাতের হাসপাতালে ভর্তির দিনে হাসপাতালেই আমরা মহাসমারোহে তার জন্মদিন পালন করলাম।
শুভ জন্মদিন।

ফিচার টি এন টিভি কাভার করেছে যা আজ সন্ধার পর নিউজে দেখাবার কথা। প্রথম আলো পত্রিকা তাদের চট্রগ্রাম সংস্করনে আজ নিউজটি কাভার করেছে।

মূল লেখাঃ ইসমাইল হোসেন

তথ্য ও ছবিঃ
ডাঃ হুমায়ন রশিদ সাগর
ফেইজ বি রেসিডেন্ট, নিউরোসার্জারী
চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল/

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

রোগ প্রতিরোধে গুরুত্ব দিলে স্বাস্থ্যসেবার উন্নতি সম্ভব : স্বাস্থ্য উপদেষ্টা

মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪ 'সবাই মিলে রোগ প্রতিরোধে গুরুত্ব দিয়ে স্বাস্থ্যসেবার মধ্যে ফিরে যাই, তাহলে সামগ্রিকভাবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি সম্ভব' বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, 'আমরা শুধু ওষুধের প্রতি গুরুত্ব দিচ্ছি। আসলে এটা…

১০ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে তামাক নিয়ন্ত্রণে তরুণ চিকিৎসকদের অংশগ্রহণে কর্মশালা আয়োজিত

২৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২৪ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের উদ্যোগে Empowering Young Physicians for Tobacco Control in Bangladesh শীর্ষক একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. খন্দকার আব্দুল…

২৮ সেপ্টেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জ জেলার নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল

১১ এপ্রিল, ২০২৪ গত ৯ এপ্রিল, ২০২৪ ইং চাঁপাইনবাবগঞ্জ টাউন হল ক্লাবে বরাবরের মত অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জে কর্মরত ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা চাঁপাইনবাবগঞ্জের নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল। আয়োজনটি অনুষ্ঠিত হয় চাঁপাইনবাবগঞ্জ জেলা মিড লেভেল ডক্টরস ফোরাম…

১১ এপ্রিল ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।