মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

সম্প্রতি বহুল আলোচিত সেই মশার আদ্যোপান্ত

এই পোকার ভয়ে বেশ কিছু চিন্তাযুক্ত লেখালেখি হয়েছে দেখে ব্যাপার টা বুঝিয়ে দেয়ার জন্য লিখছি। ঢাকা শহরে হঠাৎ প্রকোপ বাড়াতে সবার ভয় লাগছে, রাজধানী বলে কথা কি না তাই!!

দুচারটা কথা বলি। প্রথম কথা হলো এটা মশা না, এরা অনেকটা মাছি বলা যায়। রক্তপায়ী পতঙ্গদের প্রানীবিজ্ঞান এ মিজ(midge) বলা হয়।

এই ‘মিজ’রা দুই রকম। কেউ কেউ অনেক উপরে উড়তে পারে এদের Highland Midge বলে, আবার কেউ কেউ কয়েক ফুটের বেশি পারেনা এদের lowland midge বলে।

পতঙ্গ জগতের শ্রেণিবিন্যাসে মিজদের পরিবারের একটা কঠিন নাম আছ “সেরাওপোগোনিডি” ceraopogonidae। এই পরিবারে ৫০০০ বর্গ আছে। আমরা এই পোকাকে যারা ভয়ানক কালাজ্বরের বাহক sand fly ভাবছি তাদের জন্য সুখবর হলো স্যান্ড ফ্লাইরা lowland midge এবং অনেকটা এন্ডেমিক। কিন্তু এই কালো পোকা আমাদের “মশা” নামক পরিচিত পোকার মতই highland midge এবং ওরিয়েন্টাল অঞ্চলে খুব বেশি দেখা গেলেও পৃথিবীর প্রায় সবখানেই আছে। হাইল্যান্ড মিজরা ল্যাম্পপোস্টের চারপাশে ঘুরতে থাকা অসংখ্য পোকার ভেতরে একদম সুলভ। কোথাও হাঁটার সময় মাথার উপরে ঝাঁক বেঁধে ঘুরতে থাকা পোকা গুলোও সেরাওপোগোনিডি পরিবারের।

সেরাওপোগোনিডি পরিবারের ৫০০০ গণের ভিতরে আমাদের এই আলোচ্য পোকা leptoconops গণের অন্তর্ভুক্ত নিরীহ মাছি।

মানুষ এদের কামড়ে বিরক্ত হয়ে নাম দিয়েছে নাট(gnat)।এই আলোচ্য কালো সদস্যকে black gnat বলে। এর খুব কাছাকাছি একটা জাতিভাই হলো fungus gnat বা winter gnat। আবার কিছু আছে যাদের চোখে দেখা যায়না কিন্তু কামড় বিষাক্ত। এদের no see ums বলে। আবার কিছু gnat আছে যাদের কামড়ে কোন অনুভুতি হয়না। এদের non biting gnats বলে। বাকিরা সবাই biting gnat।

আমরা যেই স্যান্ড ফ্লাই মনে করে এদের দোষারোপ করছি এরা তেমন কিছুই না। তেমন কোন রোগও ছড়ায় না কিন্তু কামড় খুব জ্বালাময়। এগুলা শীতকালে উষ্ণতার সন্ধানে ঘরের ভেতর বেশি আসে আবার গ্রীষ্মকালে তেমন থাকেনা। বেচারারা বাঁচার দায়ে রক্তপায়ী হলেও আজ পর্যন্ত বদমাইশি করে কোন রোগ ছড়াইসে বলে ডকুমেন্ট পাওয়া যায়নি।

আপনারা এই পোকা থেকে বাঁচতে চাইলে সাধারণ মশার মতো ব্যবস্থা নিতে পারেন। তবে এর দমনের জন্য বিভিন্ন সাইটে একটা সহজ উপায় পাওয়া যায়। এটা ঠিক বেগুন ক্ষেতে পোকা দমনের মতোই। এক গামলায় পানিতে ডিশ ওয়াশিং লিকুইড ও ভিনেগার মিক্স করে তার মাঝে মোমবাতি জ্বালিয়ে ঘর অন্ধকার করে রেখে দিলেই হলো। এরা আলো আর তাপ পছন্দ করে তাই উড়তে গিয়ে ক্ষার এসিডের মিশ্রণের পৃষ্ঠটানহীন পানিতে পড়েই ডুবে যায়। এটা আমি নিজে পরীক্ষা করিনি তবে বিভিন্ন সাইটে ইফেক্টিভ বলে লেখা আছে।

যেহেতু এরা রোগ ছড়ায় না তাই মিজ দের নিয়ে বেশি চিন্তা করে লাভ নেই।

লেখক:ডাঃআসির মোসাদ্দেক সাকিব

চমেক ১১-১২

প্ল্যাটফর্ম ফিচার রাইটারঃ উর্বী সারাফ আনিকা
৫ম বর্ষ
রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।