মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ১১ অক্টোবর ২০২৬২৬ আশ্বিন ১৪৩৩ · ২৮ রবিউস সানি ১৪৪৮
ক্যাম্পাস নিউজ

সবুজ আগামীর প্রতিশ্রুতি নিয়ে “গ্রিন ফাইটিং মুভমেন্ট বাংলাদেশ”

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২০, ১১:২৪ · ২ মিনিটে পড়ুন
সবুজ আগামীর প্রতিশ্রুতি নিয়ে “গ্রিন ফাইটিং মুভমেন্ট বাংলাদেশ”
লেখার আকার

২৩ ফেব্রুয়ারি, ২০২০

দেশকে সবুজে ছেয়ে দেওয়া এবং বিশ্ব জলবায়ু সংকট মোকাবেলায় দেশের সকল মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য দেশ উপহার দেওয়ার অভিপ্রায় নিয়ে যাত্রা শুরু করে ” গ্রিন ফাইটিং মুভমেন্ট বাংলাদেশ”।

২০১৯ সালের নভেম্বর মাসে সর্বপ্রথম রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ১৩ তম ব্যাচের কতিপয় উদ্যোমী শিক্ষার্থীরা নিজ উদ্যোগে এ কার্যক্রম শুরু করে। বিগত বছরের ৪ঠা ডিসেম্বর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ১৩ তম ব্যাচের শিক্ষার্থী মুজাহিদুল শিহাবের জন্মদিনে তাকে গাছ উপহার দেওয়ার মাধ্যমে যাত্রা শুরু হয় এই আন্দোলনের ।

পরবর্তীতে ডিসেম্বর মাসেই ঢাকা মেডিকেল কলেজের কে-৭৫ ব্যাচের শিক্ষার্থীরাও এ আন্দোলনে অনুপ্রাণিত হয়ে একাত্মতা পোষণ করেন। এরপর জানুয়ারি মাসে এক এক করে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ফরিদপুর মেডিকেল কলেজ, জামালপুর মেডিকেল কলেজ, কিশোরগঞ্জ মেডিকেল কলেজ এবং শের এ বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে কাজ শুরু হয় এই আন্দোলনের৷
গ্রিন ফাইটিং মুভমেন্টের প্রতিষ্ঠাতা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ১৩ তম ব্যাচের শিক্ষার্থী নাবিল আহমদ তাদের এই আন্দোলন সম্পর্কে বলেন-

“আমাদের জীবনের সব অর্জন, আনন্দ এবং বিশেষ দিনকে গাছ লাগিয়ে উদযাপনের প্রথাকে দেশব্যাপী জনপ্রিয় করাই আমাদের লক্ষ্য।

যেমন-
* দেশের সকল প্রান্তে সবুজ জন্মদিন তথা “গ্রিন বার্থডে” উদযাপন।

*প্রতিটি ক্যাম্পাসে ও শিক্ষা প্রতিষ্ঠানে নবীনদের গাছ দিয়ে বরণ করে নেওয়ার জন্য “গ্রিন রিসিপশন” উদযাপন।

*প্রতিটি ক্যাম্পাসে ও শিক্ষা প্রতিষ্ঠানে বিদায় অনুষ্ঠানে গাছ লাগিয়ে “গ্রিন ফেয়ারওয়েল” পালন।

এবং

*নিজের বাসস্থানের চারপাশ সবুজে ঢেকে দেওয়া ও বিশ্ব জলবায়ু সংকট মোকাবেলার প্রয়োজনীয় পদক্ষেপের মাধ্যমে “গো গ্রিন ” কর্মসূচি বাস্তবায়ন করাই আমাদের লক্ষ্য।

তিনি আরো বলেন, ” আমি মনে করি আমাদের এই আন্দোলনে অংশগ্রহণকারী প্রত্যেকেই এক এক জন সবুজ যোদ্ধা তথা “গ্রিন ফাইটার ” যারাই কিনা একদিন গড়ে তুলবে সবুজে ঘেরা নতুন পৃথিবী । ”

নিজস্ব প্রতিবেদক /হৃদিতা রোশনী

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

ইউএস-বাংলা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু

শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ইউএস-বাংলা মেডিকেল কলেজের নতুন ও স্থায়ী ক্যাম্পাস নির্মাণের পাইলিং কাজ শুরু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) নতুন ক্যাম্পাসের নির্ধারিত স্থানে আনুষ্ঠানিকভাবে পাইলিং কাজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন…

২১ আগস্ট ২০২৬বিস্তারিত পড়ুন

ইউনিভার্সাল মেডিকেলে ৩ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার , ২০ আগস্ট, ২০২৬ ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে (ইউএমসিএইচ) উৎসবমুখর পরিবেশে তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ থেকে ২০ আগস্ট ২০২৬ পর্যন্ত ইউএমসিএইচ প্রাঙ্গণে আয়োজিত এই প্রতিযোগিতায় মেডিকেল শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।…

২০ আগস্ট ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।