মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬৫ অগ্রহায়ণ ১৪৩৩ · ৮ জমাদিউস সানি ১৪৪৮
প্রতিবেদন

শ্বাসকষ্ট জনিত সমস্যায় আইসিইউতে ভেন্টিলেটর সাপোর্টে ডা. মীর মাহবুবুল আলম

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৯ মে ২০২০, ১২:৩১ · ১ মিনিটে পড়ুন
শ্বাসকষ্ট জনিত সমস্যায় আইসিইউতে ভেন্টিলেটর সাপোর্টে ডা. মীর মাহবুবুল আলম
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজঃ
৯ মে, ২০২০, শনিবার।

সিলেট অঞ্চলের স্বনামধন্য সার্জন এবং দেশের বিখ্যাত সার্জনদের মধ্যে অন্যতম অধ্যাপক ডা. মীর মাহবুবুল আলম গত দু’দিন যাবত অসুস্থ হয়ে বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি শ্বাসকষ্ট জনিত জটিলতায় ভুগছেন। তবে তাঁর করোনা টেস্টের ফলাফল নেগেটিভ এসেছে।

তিনি সোসাইটি অফ সার্জন বাংলাদেশ, সিলেট শাখার সম্মানিত উপদেষ্টা, সাবেক ডীন স্কুল অব মেডিকেল সাইন্স,শাবিপ্রবি, সাবেক বিভাগীয় প্রধান সার্জারি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ এবং বর্তমানে নর্থ ইস্ট মেডিকেল কলেজে অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

তিনি একাধারে- সার্জন, গবেষক ও লেখক। তাঁর তত্ত্বাবধানে সরাসরি প্রকাশিত হয়েছে বিভিন্ন বই। অসংখ্য থিসিস ও পাব্লিকেশনেও সরাসরি কাজ করেছেন তিনি।
এদেশের মেডিকেলের এমবিবিএস কোর্সের ইন্টার্ণশীপের লগবুক প্রণয়নে তিনি কাজ করেছেন।

বর্তমানে তিনি সিলেট ওসমানী মেডিকেলের আইসিইউতে ভেন্টিলেটর সাপোর্টে আছেন।
উনার রোগমুক্তি ও সুস্থতার জন্য উনার পরিবার, সহকর্মী ও শিক্ষার্থীদের পক্ষ থেকে সকলের নিকট দোয়া প্রার্থনা করা হচ্ছে।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে প্রাথমিক পদক্ষেপ

নিজস্ব প্রতিবেদক / প্ল্যাটফর্ম টুডে প্রতি বছর ১৪ নভেম্বর বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব ডায়াবেটিস দিবস। ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগ প্রতিরোধ এবং আক্রান্ত ব্যক্তিদের সঠিক চিকিৎসা ও ব্যবস্থাপনা নিশ্চিত করার এই দিবসের প্রধান উদ্দেশ্য। ডায়াবেটিস প্রতিরোধে প্রথম পদক্ষেপ হলো স্বাস্থ্যকর…

১৪ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

চিকিৎসক সংকটে ব্যাহত হচ্ছে ভোলার স্বাস্থ্য সেবা ; চিকিৎসক পদ শূন্য ১৩৪টি!

শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫ ভোলা জেলায় চিকিৎসক পদ শূন্য ১৩৪ টি শুধুমাত্র ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পদ শূণ্য ৩৭ টি আউটডোর - ইনডোরে দৈনিক গড়ে ১২০০ রোগীর চিকিৎসা দেন ২৪ জন চিকিৎসক চিকিৎসক-নার্স, কর্মকর্তা–কর্মচারীসহ জনবল সংকটে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ভোলার…

১৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণাকে ‘ভুল চিকিৎসায় মৃত্যু’ নামে গণমাধ্যমে অপপ্রচার

সোমবার, ১৭ মার্চ, ২০২৫ কুমিল্লায় হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণার ঘটনাকে 'ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু' নামে বিভিন্ন গণমাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে। কিন্তু রোগীর স্বজনদের অভিযোগ ভুল চিকিৎসার বিষয়ে নয় বরং হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণার বিরুদ্ধে। রোগীর স্বজনদের সাথে কথা বলেও মিলেছে এর সত্যতা।…

১৭ মার্চ ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।