সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩, ২২ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

“শুধু আরটি-পিসিআর নয়, প্রয়োজন র‍্যাপিড টেস্টও”: ডা. জাহিদুর রহমান

২০ জুন ২০২০, শনিবার 

ডা. জাহিদুর রহমান
ভাইরোলজিস্ট
সহকারী অধ্যাপক,
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, ঢাকা

দুটো কারণে ল্যাবরেটরি টেস্টের মাধ্যমে কোভিড-১৯ নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।

প্রথমত, সংক্রমণ চক্র ভাঙার জন্য আক্রান্তকে অন্যদের কাছ থেকে বিচ্ছিন্ন করে ফেলা।

দ্বিতীয়ত, আক্রান্ত রোগির চিকিৎসা। যতদিন এই ভাইরাসের বিরুদ্ধে কার্যকর কোন ভ্যাকসিন আবিষ্কার না হচ্ছে, যতদিন পৃথিবীর কমপক্ষে ৭০-৮০ ভাগ মানুষ এই ভাইরাসে আক্রান্ত না হচ্ছে, ততদিন টেস্ট করে যেতে হবে। এর কোন বিকল্প নেই।

বর্তমানে বাংলাদেশে কোভিড-১৯ রোগ নির্ণয়ে গোল্ড স্ট্যান্ডার্ড মেথড হিসেবে শুধুমাত্র আরটি-পিসিআর করা হচ্ছে। কিন্তু টেস্টের সংখ্যা এবং মান, সবদিক থেকেই সেটি প্রয়োজনের তুলনায় অনেক কম। যে কারণেই হোক, সংক্রমণ বৃদ্ধির সমানুপাতিক হারে আমরা পিসিআর টেস্ট সংখ্যা বাড়াতে ব্যর্থ হয়েছি। পিসিআর টেস্ট সংখ্যা বাড়ানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী প্রতিটি জেলায় মলিকুলার ল্যাব স্থাপনের নির্দেশ দিয়েছেন। গত কয়েক মাসে স্বাস্থ্যখাতের যে ভগ্ন দশা জাতির সামনে উম্মোচিত হয়েছে, তাতে মাননীয় প্রধানমন্ত্রীর এই নির্দেশ বাস্তবায়িত হওয়া প্রশ্নবিদ্ধ। যারা কয়েক মাস সময় পেয়েও বিভিন্ন শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানে পড়ে থাকা কয়েকশ পিসিআর মেশিনকেই সমন্বয়ের মাধ্যমে কার্যকর করতে পারেনি, তারা নিজেরা এতগুলো পিসিআর ল্যাব স্থাপন করবে, এটি এক ধরণের দুরাশা।

পিসিআর টেস্টের ফল পেতে যদি ৭-১০ দিন সময় লাগে, তাহলে সেটি করা আর না করার মধ্যে কোন পার্থক্য থাকে না। আক্রান্ত হলেও রোগি এই সময়ের মধ্যেই সুস্থ হয়ে যায় অথবা সবার মধ্যে সংক্রমণ যা ঘটানোর, ঘটিয়ে ফেলে। যেখানে সব নিয়ম মেনে সংরক্ষণ করলেও নমুনার মধ্যে করোনাভাইরাসের আরএনএ ৩ দিনের বেশি কার্যকর থাকে না, সেখানে ৫-৭ দিন আগের সংগ্রহ করা নমুনা দিয়ে পিসিআর করে কার লাভ হচ্ছে? মানুষের ভোগান্তি বাড়ছে, স্বাস্থ্যসেবা দানকারীরা পন্ডশ্রম করছেন এবং সরকারের কোটি কোটি টাকা অপচয় হচ্ছে। তাই এখন পিসিআর টেস্টের সম্পূরক হিসেবে এন্টিজেন এবং এন্টিবডি নির্ভর rapid test চালু করা জরুরি হয়ে পড়েছে।

প্রথম দিকে কোভিড-১৯ রোগ নির্ণয়ে এন্টিজেন এবং এন্টিবডি নির্ভর rapid test গুলোর প্রধান সমস্যা ছিল প্রচুর পরিমানে ফলস পজিটিভ এবং ফলস নেগেটিভ রেজাল্ট আসা। তবে বর্তমানে কয়েকটি কোম্পানি যে এন্টিজেন এবং এন্টিবডি নির্ভর rapid test বাজারজাত করা শুরু করেছে সেগুলোর sensitivity এবং specificity ৮৫ থেকে ৯৫ শতাংশ। Sensitivity বেশি হওয়া মানে ফলস নেগেটিভ রেজাল্ট কম হওয়া এবং specificity বেশি হওয়া মানে ফলস পজিটিভ রেজাল্ট কম হওয়া। সুতরাং আমরা যদি এই টেস্টগুলোকে পিসিআর এর সাথে সমন্বয় করে একটি সার্বজনীন প্রটোকল তৈরি করতে পারি, তাহলে রোগিদের যেমন ভোগান্তি কমবে, সরকারেরও অর্থ সাশ্রয় হবে। উদাহরণ হিসেবে লক্ষনসহ রোগিদের প্রথমে এন্টিজেন টেস্ট করা যায়, তাতে পজিটিভ হলে ট্রু পজিটিভ এবং নেগেটিভ হলে পিসিআর করে নিশ্চিত হওয়া যায়। আবার সনাক্তের ১৪দিন পর এন্টিবডি টেস্ট করা যায়। পজিটিভ হলে ট্রু পজিটিভ এবং নেগেটিভ হলে পিসিআর করা যায় অথবা আবার এক সপ্তাহ পর এন্টিবডি টেস্ট করা যায়।

কোন এলাকার সংক্রমণের হার নির্ণয় করা, লকডাউন শিথিল করা, প্লাজমা দান করা ইত্যাদি কয়েকটি ক্ষেত্রেও এন্টিবডি টেস্টের সুনির্দিষ্ট প্রয়োজন আছে। জনগণকে কয়েকশ টাকা দিয়ে পরীক্ষা করার সুযোগ করে দিলেই সেটি তাদের জন্য বিশাল এক স্বস্তির ব্যাপার হবে।

আমরা আমজনতা হিসেবে কেবল পরামর্শ দিতে পারি। তবে সবকিছু নির্ভর করে সঠিক পদে সঠিক ব্যক্তিকে পদায়নের উপর। যিনি নিজে বৈজ্ঞানিক কথাবার্তা বুঝেন এবং অন্যকে বোঝাতেও পারেন। যিনি rapid test কে পিসিআর এর বিকল্প ভাববেন না, অন্যান্য দেশের মত সম্পূরক হিসেবে বিবেচনা করবেন।

(র‍্যাপিড টেস্ট বলতে গণস্বাস্থ্যের কিট বোঝানো হচ্ছে না। অনেক ধরনের র‍্যাপিড টেস্ট আছে।)

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।