মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ১০ অক্টোবর ২০২৬২৫ আশ্বিন ১৪৩৩ · ২৭ রবিউস সানি ১৪৪৮
নিউজ

শহীদ মিনারে আন্দোলনরত শিক্ষার্থীরা

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১ অক্টোবর ২০১৫, ৪:০৮ · ২ মিনিটে পড়ুন
শহীদ মিনারে আন্দোলনরত শিক্ষার্থীরা
লেখার আকার

মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পরীক্ষা ও ফলাফল বাতিল করে পুনরায় পরীক্ষা গ্রহণের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে ফের অবস্থান নিয়েছেন মেডিকেল ভর্তিচ্ছু আন্দোলনরত শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থী ও অবিভাবকরা বৃহস্পতিবার সকাল থেকে শহীদ মিনারে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় ঢাকা মেডিকেল কলেজের কিছু শিক্ষার্থীও তাদের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজের শিক্ষানবিশ চিকিৎসক প্রণব বলেন, ‘প্রশ্ন ফাঁসের কোনো ঘটনা যদি না-ই থাকবে, তাহলে স্বাস্থ্য মন্ত্রণালয় কেন তড়িঘড়ি করে ফলাফল প্রকাশ করে রাতের আঁধারে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নিবে?’

মেডিকেল কলেজ কলঙ্কিত দেখতে চান না, তাই শুরু থেকেই তাদের এ আন্দোলনের সঙ্গেই ঢাকা মেডিকেলের অনেক শিক্ষার্থীরা আছেন বলে জানান তিনি।

আন্দোলনরত শিক্ষার্থী সালমান বলেন, ‘আমরা আপাতত শহীদ মিনারে অবস্থান করবো, আলোচনা সাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

গত ১৮ সেপ্টেম্বর দেশের মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষার আগের রাত থেকে পরদিন সকাল পর্যন্ত ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভর্তি পরীক্ষার প্রশ্নের অনুলিপি পাওয়া গেছে এবং সে সব প্রশ্নপত্রের সঙ্গে ভর্তি পরীক্ষার প্রশ্নের মিল পাওয়া যায় বলে অভিযোগ ওঠে।

এরপর থেকেই মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থীরা পরীক্ষা ও ফলাফল বাতিল করে পুনরায় পরীক্ষা গ্রহণের দাবি জানিয়ে আসছেন। শিক্ষার্থীদের আন্দোলনের মুখেই গত ২৯ সেপ্টেম্বর থেকে মেডিকেল কলেজগুলো তাদের ভর্তি কার্যক্রম শুরু করেছে।

এদিকে ভর্তি পরীক্ষার দিন প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পিএসসির সহকারী পরিচালকসহ তিনজনকে গ্রেফতার করে র‌্যাব। একই অভিযোগে গত ২২ সেপ্টেম্বর রংপুর মেডিকেল কলেজের তিন চিকিৎসকসহ সাতজনকে গ্রেফতার করে র‌্যাব। এ সব অভিযোগে সারাদেশে মেডিকেলে ভতিচ্ছু শিক্ষার্থীরা পরীক্ষা বাতিলের দাবি জানিয়ে আন্দোলন শুরু করেন।

– See more at: http://www.dailynayadiganta.com/detail/news/58115#sthash.LJ0UCfVM.dpuf

ট্যাগ:আন্দোলন
খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

চিকিৎসকের সহায়তায় স্পিডবোটেই সন্তান প্রসব

বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫ গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) কক্সবাজারের কুতুবদিয়া থেকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে স্পিডবোটে যাত্রা করা এক প্রসূতি স্পিডবোটেই সন্তান প্রসব করেন। কাকতালীয়ভাবে স্পিডবোটে এক চিকিৎসক থাকায় প্রসূতিকে কোন সমস্যায় পড়তে হয়নি। বিকাল সাড়ে ৩টার দিকে পেকুয়ার মগনামা ঘাটের…

৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।