মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ১০ অক্টোবর ২০২৬২৫ আশ্বিন ১৪৩৩ · ২৭ রবিউস সানি ১৪৪৮
news

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৫ নভেম্বর ২০২৪, ১০:৩৬ · ২ মিনিটে পড়ুন
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
লেখার আকার

মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০২৪

আজ (০৫ নভেম্বর) বর্ণাঢ্য আয়োজনে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক)- এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজক কমিটির উদ্যোগে দিনব্যাপি নানা কর্মসূচী পালিত হয় শজিমেকে। দেশের বিভিন্ন স্থান থেকে প্রাক্তন শিক্ষার্থীরাও মেডিকেল কলেজ ক্যাম্পাসে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দেন।

শুরুতে সকাল ৮টায় জাতীয় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। সকাল সাড়ে ৮টায় কলেজ ক্যাম্পাসে কালার ফেস্ট ও বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালি শেষে কেক কাটেন কলেজের শিক্ষক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।

পরবর্তীতে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের সাবেক পরিচালক ও মেডিসিনের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক এবং সাবেক উপাধ্যক্ষ ও ফরেনসিক মেডিসিনের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. শাহ মো. শাজাহান আলী। এসময় আরো উপস্থিত ছিলেন ডা. মো. আ ফ ম আনোয়ার হোসেন, ডা. শরিফুল ইসলাম, উদযাপন কমিটির ডা. মো. আনিসুর রহমান, ডা. মো. ইউনুস আলী, ডা. মো. সাইফুর রহমান, ডা মোঃ আনোয়ার উল্লাহ শাহিন প্রমুখ।

বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সন্ধ্যা ৭টায় র‌্যাফেল ড্র ’র মাধ্যেমে অনুষ্ঠান সমাপনী ঘোষণা করা হয়। এর আগে, প্রতিষ্ঠাবার্ষিকীর দিনটিকে একাডেমিক কাউন্সিলে সর্বসম্মতিক্রমে ‘শজিমেক দিবস’ হিসেবে মনোনীত হয়।

উল্লেখ্য, ১৯৯২ সালে ৫ নভেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ উদ্বোধন করেন।

নিজস্ব প্রতিবেদক

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

আগামী জুলাই থেকে ট্রেইনি চিকিৎসকদের ভাতা ৩৫ হাজার করে স্মারক প্রকাশ

সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪ পোস্ট গ্রেজুয়েট ট্রেইনি চিকিৎসকদের ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনের পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের জুলাই থেকে ৩৫ হাজার টাকা করার ঘোষণা দেয়া হয়েছে। গতকাল সন্ধ্যায় এ বিষয় মৌখিকভাবে জানানো হলে এ ভাতা প্রত্যাখ্যান করেছেন আন্দোলনরত চিকিৎসকেরা। আজ (৩০ ডিসেম্বর)…

৩০ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

এবার লিখিত পরীক্ষার একদিন পর পরীক্ষা বাতিল ঘোষণা সিএমইউ’র

মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ এবার লিখিত পরীক্ষার একদিন পর পরীক্ষা বাতিল ঘোষণা করল চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় (সিএমইউ) কর্তৃপক্ষ। আজ (২৪ ডিসেম্বর) চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ডা. মোহাম্মদ দেলওয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানান হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,…

২৪ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

অর্ধেক কমানো হল বিসিএসের আবেদন ফি, কমলো মৌখিকের নাম্বারও

সোমবার, ০২ ডিসেম্বর, ২০২৪ ৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার আবেদন ফি মৌখিক পরীক্ষার নম্বর কমিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গতকাল (১ ডিসেম্বর) এ বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, বিসিএস মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে…

২ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।