মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬৩০ আশ্বিন ১৪৩৩ · ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

শরীয়তপুর জেলা লকডাউন

Platformপ্রকাশ: ১৫ এপ্রিল ২০২০, ৪:৫৫ · ২ মিনিটে পড়ুন
শরীয়তপুর জেলা লকডাউন
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৫ এপ্রিল, ২০২০
করোনাভাইরাসের সংক্রমণ ঝুঁকি মোকাবেলায় শরীয়তপুর জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।

আজ বুধবার (১৫ এপ্রিল) দুপুর ১২টার দি‌কে শরীয়তপুর জেলা প্রশাসক ও করোনা প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভাপতি কাজী আবু তা‌হের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লকডাউন কার্যকর থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ‘অবরুদ্ধকালীন সময়ে জাতীয় ও আঞ্চলিক সড়ক/মহাসড়ক ও নৌপথে বা অন্য কোন জেলা থেকে কেউ এ জেলায় প্রবেশ করতে কিংবা এ জেলা থেকে অন্য কোথাও যেতে পারবেন না। জেলার অভ্যন্তরে আন্তঃউপজেলা যাতায়াতের ক্ষেত্রেও একই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।’

পাশাপাশি, সকল ধরণের গণপরিবহন চলাচল বন্ধ থাকবে। তবে জরুরি পরিসেবা, চিকিৎসা সেবা, কৃষি পণ্য, নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য সরঞ্জাম সংগ্রহ ও পরিবহন ইত্যাদি এর আওতাবহির্ভূত থাকবে।

তিনি জানান, জাতীয় ও আঞ্চলিক মহাসড়কযোগে শরীয়তপুর জেলার উপর দিয়ে অন্যান্য জেলার আন্তঃযোগাযোগ এর আওতা বহির্ভূত থাকবে। জেলা ও উপজেলার যেকোনো সীমানা দিয়ে এ জেলায় যানবাহন প্রবেশ ও জেলা থেকে প্রস্থান বন্ধ থাকবে।

এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।

উল্লেখ্য, গত ১৩ এপ্রিল সদর উপজেলায় নারায়ণগঞ্জ থেকে আসা একই পরিবারের ৩ জন ও জাজিরায় ঢাকা থেকে আসা ১ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এর আগে গত ৪ এপ্রিল ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে নড়িয়া উপজেলার ৯০ বছরের এক বৃদ্ধ করোনায় আক্রান্ত হয়ে মারা যান।

স্টাফ রিপোর্টার/ শরিফ শাহরিয়ার

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।