সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩, ২২ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

লাইফ ইন লকডাউন, ডে সিক্সটি

প্ল্যাটফর্ম নিউজ, ৬ জুন ২০২০, শনিবার
ডা. শুভদীপ চন্দ

কবি নির্মলেন্দু গুণের বিয়ে হয়েছিল মেডিকেল ছাত্রী নীরা লাহিড়ীর সাথে। তাদের কন্যা মৃত্তিকা। মৃত্তিকা জন্মের পর তাকে লালন পালন করার জন্য গ্রাম থেকে গীতা নামে এক কেয়ারটেকার নিয়ে এসেছিলেন। একসময় নীরার সাথে গুণের ছাড়াছাড়ি হয়ে যায়। নীরা মেয়েকে নিয়ে আলাদা হয়ে পড়েন। গুণ গীতা ও গীতার জ্ঞাতিগুষ্টি সহ বস্তিতে গিয়ে উঠেন। বস্তিতেই থাকতেন। তাদের ভরনপোষণও তিনি দিতেন। গীতা তখন একটি স্কুলে ঘন্টি বাজানোর কাজ নেন। আর পড়াশোনা করাতে থাকেন ছোট বোনদের। কবি তার কাব্যসমগ্রের প্রথম পর্ব উৎসর্গ করেছেন কবি শামসুর রাহমানকে। দ্বিতীয় পর্ব গীতাকে। গীতা গাণ্ডীবা দাসীকে!

তিনি বস্তিতেই থাকতেন। বস্তির খাবার খেতেন, বস্তির ভাষায় গাল পারতেন। সামর্থ্য থাকলেও ভদ্র বাসায় উঠেন নি কারন বস্তিপনা ভাল মধ্যবিত্ত প্রতিবেশীদের সহ্য হবে না। জুয়া খেলতেন আর হারতেন। ‘কেন খেলেন’- জিজ্ঞাসা করা হলে বলেন ‘না খেললে বন্ধুরা হারামজাদা বলে গাল দেয়…’। হারতে তার আপত্তি নেই, কিন্তু বন্ধুর মুখে গালি শুনতে তাঁর অরুচি।

রেসিজম- এক মানুষ অন্য মানুষকে ঘৃণা করে গায়ের রঙের জন্য, ধর্মের জন্য, শ্রেণী বৈষম্যের জন্য। আমরা আমেরিকার রেসিজমের সমালোচনা করি। কিন্তু আমরা কী পারব বাসার হেল্পিং হ্যান্ডকে নিয়ে এক টেবিলে বসে খেতে? হাসপাতালে গিয়েও মানুষজন গৃহকর্মীকে আলাদা করে রাখে! কবি নির্মলেন্দু গুণ এতো বছর আগে নির্মোহ ঋষিসুলভ ভঙ্গিতে যা করে গেছেন- আমরা কী পারব?

উনি আমার ফ্রেন্ডলিস্টে আছেন। উনার মেয়ে মৃত্তিকা গুণ একটি নাটক পরিচালনা করেছেন। উনি প্রচারণা চালান। ভাল লাগে দেখতে। পরিবারের একটি হাস্যোজ্জ্বল ছবির চেয়ে ভাল উত্তর ‘হোয়াটস অন ইয়োর মাইন্ড’-এ আর কী হতে পারে!

একটি শিশু জন্মের পরই প্রথম কাঁদে। প্রথম কখন হাসে- বলতে পারেন? তৃতীয় বা চতুর্থ মাসে। যখন সে তার বাবা-মাকে প্রথম চিনে। তার হাসি তার ফেস আলাদা করতে পারার মাইলফলক। তার আগে গার্গল বার্বল করতে পারে, কিন্তু হাসবে না। তারপর একসময় খলখলিয়ে হাসে। যখন সে প্রথম ডাবল সিগন্যাল পায়। তার মা বলে ‘দেখো তোমাকে বিপদে ফেলে দিচ্ছি, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই কারন বিপদটা আমার তরফ থেকে আসছে’। সে হতে পারে শূন্যে ছুড়ে দেয়া, হঠাৎ ছেড়ে দিয়ে ধরে ফেলা, বা আলতো চাপ দেয়া। শিশু বুঝে এটি বিপদ না, খেলা। সে হেসেই কূল পায় না!

পরিবার তাই সবার আগে। যারা কিছুই লিখে না ফ্যামিলি ছবি দেয়, অদ্ভুত লাগে। আমার সিনিয়র আপু, জুনিয়র, ব্যাচমেট, বোনেরা। আমার তো বলার মতো কোনো গল্প নেই, তাই তাদেরকেই ফলো করি। কোভিড উনিশ প্রমাণ করে দিলো- কোনোকিছুই একটি ঘরের চেয়ে বড় না। আগে ঘর। ঈশ্বর কান্না শিখিয়ে পাঠাতে পারেন, হাসিটা কিন্তু ঘর থেকেই শিখতে হয়।

যিনি আড়াইটার দিকে খবর পড়েন, তিনি আজকের খবর পড়েন না। কবের খবর পড়েন- তা শুরু করার আগে তিনিও জানেন না আমরাও জানি না! আজ আমার হেলথ কমপ্লেক্সে একজন ডাক্তারসহ কিছু স্টাফ পজিটিভ হয়ে গেলেন। আমার আক্রান্ত হওয়া এখন সময়ের অপেক্ষা মাত্র। এ রিপোর্ট পাঁচ ছয়দিনের পুরনো। আক্রান্তদের সাথে ফোনে কথা বলি। সাহস দেই। সবাই তার পরিবার নিয়ে চিন্তিত। বাবা মাকে নিয়ে চিন্তিত।

কত ডাক্তার যে আলাদা থাকছেন- চিন্তাই করা যায় না। আক্রান্ত হবো, পরিবারের অন্য সদস্যদের আক্রান্ত করবো- এ ভয়ে একা একা থাকছেন ভাবাই যায় না। অনেকে পজিটিভ নিয়েও চুপচাপ বসে আছেন। বাড়িতে জানালে অহেতুক দুশ্চিন্তা করবে বলে জানাচ্ছেন না। বলে- ‘মরে গেলেই এমনিই জানবে…’। সবচেয়ে খারাপ সময় আমাদের সবচেয়ে ভাল ফর্মকে বের করে আনছে।
দেখি আর অবাক হই।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।