মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬১১ কার্তিক ১৪৩৩ · ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

লাইফ ইন লকডাউন, ডে ফোর্টি সিক্স

Platformপ্রকাশ: ২৩ মে ২০২০, ৪:৪৮ · ২ মিনিটে পড়ুন
লাইফ ইন লকডাউন, ডে ফোর্টি সিক্স
ছবি - প্রতীকী
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২৩ মে ২০২০, শনিবার
ডা. শুভদীপ চন্দ

খামের উপর ঠিকানা লেখা না থাকলে যেমন চিঠির মালিকানা থাকে না, আমাদের বাবুটারও তেমনি কোনো নাম নেই। বড় ভাইয়ের ছেলের বয়স তেরো মাস। অথচ তাকে একেকজন একেক নামে ডাকে। তার যখন মর্জি হয় ‘হুঁ..’ করে। তার মা গান গায়। ‘আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা’। সে ছন্দমিলের অপেক্ষায় বসে থাকে। চাঁদের সাথে মানুষের পরিচয় শিশুকাল থেকেই।

আরেকটু বড় হলেই জানতে পারবে চাঁদ তার সাথেই আছে। সে যদি উঠোনে যায় চাঁদ উঠোনে যাবে। মাঠে গেলে মাঠে। পুকুর পাড় দিয়ে দৌড়ুলে চাঁদও পুকুর পাড় দিয়ে দৌড়াবে। দাঁড়ালে দাঁড়িয়ে থাকবে। ঘুমানোর সময়ে জানালার বাইরে বসে থাকবে।

বলা হয় বাঙলায় বারো মাসে তেরো পার্বণ। চৌদ্দতম পার্বণটি ছিল সর্দি জ্বর। জ্বর হলে স্পেশাল এটেনশন পাওয়া যেতো। একটু মুখরোচক ভাল খাবার জুটতো। আমরা অপেক্ষা করতাম কবে অসুস্থ হবো! এখন একটু জ্বর কাশিতেই আত্মা উড়ে যায়। গত ক’দিন বন্ধু বান্ধব যাদের ফোন পেয়েছি সব আতঙ্কের ফোন। ‘কোথায় যাব, কোথায় টেস্ট করব, লাইনে দাঁড়াতে হয় কতক্ষণ’- এসব প্রশ্ন। সাথে শুনে নিই দুর্ভাগ্যের গল্প। একজন বললো- অনলাইনে বাসায় এসে টেস্টের জন্য আবেদন করেছিল, ডেট পেয়েছে ২৮ তারিখ!

এ বছর অনেকেই ঈদ পরিবারের সাথে করতে পারছেন না। অনেকেই দ্বিগুণ তিনগুণ খরচ করে বাড়ি ফিরছেন। যারা বের হচ্ছেন তাদের ট্রল করছে লোকে। তাদেরও যে কারন থাকতে পারে- কেউ ভাবছে না।

বন্ধুদের কেউ কেউ এ লেখা ফলো করেন। একটু আগে জানলাম আমার সেই কলিগের মেয়ে বেবি হয়েছে। মা মেয়ে দুজনেই ভাল আছে। তারমানে ঈশ্বর এখনো আমাদের উপর থেকে সম্পূর্ণ আশাহত হোন নি!
এটিই আশার কথা।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।