বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

লাইফ ইন লকডাউন, ডে ফোর্টি নাইন

প্ল্যাটফর্ম নিউজ, ২৬ মে ২০২০, মঙ্গলবার
ডা. শুভদীপ চন্দ

আমি তাকে চিনি যখন তাদের প্রেমের প্রথম পর্যায় চলছে। যখন মানুষ অল্পতেই অন্যজনকে ‘স্যরি’ বলে। এবং তেমন লাগে নি জেনেও বারবার জিজ্ঞেস করতে থাকে ‘কিছু হয় নি তো?’ কোনোভাবেই যেন সামান্য উন্ড বেড়ে না গ্যাংগ্রিন হয়ে যায়- এরজন্য প্রতিনিয়ত ড্রেসিং করতে থাকে!

তারপর একদিন তাদের সম্পর্ক ভেঙ্গে গেল। সে এখন গাইনী ডাক্তার। পেট কেটে বাচ্চা বের করে। ছোট এলাকায় অনেক সুনাম। মায়েরা ভরসা পায়। বাবারা বলতে থাকে ‘উপরে আল্লাহ, নিচে ডাক্তার’। সে মনে মনে ‘তওবা তওবা’ করতে থাকে।

কারন চিকিৎসা শাস্ত্রে মানুষের বাহাদুরি নেই। যেকোনো ওটি যেকোনো মুহূর্তেই খারাপ হয়ে যেতে পারে। এই যে খোদার সাথে এক নিঃশ্বাসে তার নাম নেওয়া- সে একে ভয় পায়। কোনো ভাবেই রব কে রুষ্ট করা চলবে না। অহংকার আনা যাবে না। তারপর যখন বিদায়ের সময় সবাই বলে বাচ্চার জন্য দোয়া করতে, সে হাসে। সবাই ‘সে’ হতে চাইবে, কেউ তার ভাগ্য নিতে চাইবে না।

৩২ বছর হয়ে যাচ্ছে বিয়ে হয় নি। এখন যে প্রায় অসম্ভব টের পায়। জুটলে জুটবে দুই বাচ্চার বাপ বা ডিভোর্সি। অথবা দ্বিতীয় তৃতীয় স্ত্রীর মর্যাদা। নয়তো চরম অসমী সমীকরণ। কোনোকিছুই খুব মন্দ নয়, কিন্তু কেন জানি সে মেনে নিতে পারে না।

এমনি মানুষ তাকে অনেক সম্মান করে। যে অদৃশ্য জগতের সাথে দৃশ্যমান জগতের সংযোগ করে তাকে মানুষ সম্মান করবেই। অন্ধকারতম প্রকোষ্ঠ থেকে প্রাণকে আলোয় আনতে পারেন কেবল ধাত্রী-বিদরা। ডাক্তারিতে এটি শ্রেষ্ঠ; অন্যসব ব্রাঞ্চ থেকে কয়েক ধাপ উপরে। বলা চলে একদম শুরুতে। দিন নেই রাত নেই, শীত নেই বর্ষা নেই- সে ব্যস্ত। কখন ঘরের দরজায় টোকা পড়বে, তাকে বেরোতে হবে, অনাগতকে অভ্যাগত করতে হবে। অতিথির মর্জি অতিথি কখন কড়া নাড়বেন! কেউ ৩২ সপ্তাহে, কেউ ৩৬ সপ্তাহে, কেউ ৩৮ সপ্তাহে।

সে কখনো কখনো ডর্মিটরির জানালা দিয়ে বাইরে তাকায়। এ শহরটার বাইরে শক্ত ভেতর নরম। যদি এমন কেউ আসতো তার জীবনে! রাফ টাফ আর টেন্ডার হার্ট। আপাতভাবে সে সংসারী। বাবার ঔষধ, মায়ের খুঁটিনাটি, তার ঘরের ধবধবে বেডশিট, চায়ের কাপ- যেখানেরটা যেখানে থাকা উচিত। সংসার সংসারের সবচেয়ে বড় সংসারীকে চেনে বৈরাগী হিসেবে।

আজ ঈদের দিন। ঈদ সর্বত্রই। হয় শপিংয়ে, নয় মহাসড়কে, নয় উদ্যানে, নয় রান্নাঘরে, নয় ক্যামেরার সামনে। নয়তো ফেসবুকে। তার ঈদ কোথাও নেই। ফেসবুক একাউন্ট ডিএক্টিভেটেড। কিছুক্ষণ পরেই পরিবার পরিজনের খুশিখুশি ছবি উপচে পড়বে। তার কিছুই নেই।

পরতে পরতে কাপড়ের নিচে যে সাদা চামড়া, তার নিচেও যে বাসনকোসন- চুলা- বইয়ের তাক- বাহারি শাড়ি- বাচ্চাদের খেলনা- বালতি- মগ আছে, কেউ দেখতে আসে না। ঈদের সকালে সে প্রতিদিনকার মতো কফি বানায়। কফি হচ্ছে ভালোবাসার মতো- যত ধৈর্য তত স্বাদ। সে একবারই ভালোবাসা পাকিয়েছিল। বিস্বাদ হয়েছে।
সে খবর খুব বেশি লোক জানে না।

যদি বলেন আমি অতকিছু জানলাম কি করে। বলবো- মেহেদি পাতার যে এত রঙ তা বাকি পৃথিবী কতটুকু জানে? সে জানে যে সমঝদার। আজ তার অনুপস্থিতিতে তাকে নিয়ে লিখে রাখলাম।

কাঁচের জার হারিকেনের শিখাকে যতই ঢেকে রাখতে চা’ক, পারে কি?

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।