মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬৬ কার্তিক ১৪৩৩ · ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

লাইফ ইন লকডাউন, ডে ফোর্টি ওয়ান

Platformপ্রকাশ: ১৮ মে ২০২০, ৯:০১ · ২ মিনিটে পড়ুন
লাইফ ইন লকডাউন, ডে ফোর্টি ওয়ান
ছবি - প্রতীকী
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৮ মে ২০২০, সোমবার
ডা. শুভদীপ চন্দ

বৃষ্টি হচ্ছে। শাফায়াৎ এক দৃষ্টে বৃষ্টি দেখছে। বৃষ্টিই একমাত্র -যার রূপ স্থানে স্থানে বদলে যায়। ঢাকার বৃষ্টি আর জেলা শহরের বৃষ্টি সম্পূর্ণ ভিন্ন। এক হাতে গ্লাস, আরেক হাতে সিগ্রেট। নিজের টাকায় কেনা। অন্যের টাকায় নাকি ‘নেশা’ পুরোপুরি হয় না।

আজ সে এমন কিছু করবে যা সে কখনোই করে নি। নিজেকে নিয়ে ভাববে। সারাটা জীবন সে তাকে নিয়ে অন্যের কমেন্ট শুনেছে। তার মা বাবা, ভাই বোন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবার ভাবনা শুনেছে। নিজেকে নিজে কখনো মার্কস দেয় নি। আজ সে দিবে। পাঁচ বছর ধরে ঢাকা আছে। নরম্যাল এমবিবিএস!! সবাই তাই বলে। ইচ্ছে ছিল জেনারেল সার্জারিতে ক্যারিয়ার করার। মনে হয় না আর কখনো চান্স হবে। অনেকবার পরীক্ষা দিয়ে ফেলেছে। মাঝে বিসিএস এর জন্যও ট্রাই করেছে। প্রিলির গন্ডী পার হয়ে ভাইবা পার হতে পারে নি। শহরের বাইরে একটি ক্লিনিকে যায় ‘খেপ’ মারতে। মালিকের সাথে বনিবনা না হওয়ায় তাও ছুটলো গতকাল। সে খুব আদর্শবাদী ছিল। এখন বুঝে আদর্শ দিয়ে পেট চলে না।

একটা সময় ফেসবুকে খুব একটিভ ছিল। ভাল কিছুর জন্য ফাইট করতো। এখন ফেসবুকও ভাল লাগে না। ফেসবুকে বন্ধুরা আসে পরীক্ষা পাস আর বউ বাচ্চার ছবি আপলোড করতে। সে ক্লান্ত ‘লাইক’ দিতে দিতে। তার কোন আপডেট নেই। কে যেন লিখেছিল- ‘হোঁচট খাওয়া মানে পরে যাওয়া না; হোঁচট খাওয়া মানে পড়তে পড়তে হেঁটে চলা’। ভুল লিখেছে। তার বন্ধু জুনিয়র সিনিয়ররা সবাই স্পেশাল বিসিএস পেয়ে ঢুকে গেছে। সে হোঁচট খেয়েছিল, আর দাঁড়াতে পারে নি!

মোবাইল বাজছে। এক বন্ধুর মায়ের অপারেশন। সে বলেছিল -রক্ত দিবে। মেডিকেল কলেজে থাকাকালীন সে পনেরো বার রক্ত দিয়েছে। কিন্তু এখন আর ইচ্ছে করে না। কেউ তো শাফায়াতের বিপদে আসে নি, সে কেন মানুষের বিপদে যাবে!! বন্ধুর রাস্তা বন্ধু দেখুক! সিদ্ধান্তটা নিয়ে ভাল লাগছে। একটু স্বাধীন স্বাধীন লাগছে। কিছু না হোক, এক দিকে তো সে এগিয়ে। তার কাউকে কেয়ার করতে হয় না!

ফোনটা বাজছেই….

স্বপ্ন মানুষকে বদলে দেয়, ভালবাসা মানুষকে বদলে দেয়, সাফল্য মানুষকে বদলে দেয়; তবে মানুষ সবচেয়ে বেশি বদলায় হতাশায়। এ নিয়ে কেউ কোনদিন লিখে নি কারন মানুষ হেরে যাওয়ার গল্প শুনতে চায় না। যদিও হেরে যাওয়া মানুষগুলোই সংখ্যাগরিষ্ঠ!!

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।