বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

লাইফ ইন লকডাউন, ডে নাইনটিন

২৬ এপ্রিল ২০২০
ডা. শুভদীপ চন্দ

এ করোনার সময়ে ভারতে বিস্ময়কর ভাবে মৃত্যুহার কমে গেছে। একটি রিপোর্টে দেখলাম- ২০২০ সালের মার্চ মাসে ২০১৯ সালের মার্চ মাসের তুলনায় মুম্বাইয়ে মৃত্যু ২১ শতাংশ কম। আর আহমেদাবাদে ৬৭ শতাংশ কম। দুর্ঘটনা, খুন, ড্রাগ, এলকোহলের মৃত্যু তো কমেছেই, এমনকি হার্ট এটাক বা স্ট্রোকে মৃত্যুও কমে গেছে।

অর্থাৎ মানুষ মরতেও ভয় পাচ্ছে! ঠাকুর শ্রীরামকৃষ্ণ একবার বলেছিলেন, সংসার হচ্ছে উটের কাঁটা ওয়ালা গাছ খাওয়ার মতো, পেট ভরে ঠিক কিন্তু ঠোঁট মুখ সব রক্তাক্ত করে ফেলে। হাসপাতালে আসলে এ কাঁটাগাছের উদাহরণ আরো ভাল বোঝা যায়। ডাক্তার রোগী সবার এটিটুড হচ্ছে- আসতে হচ্ছে বলে আসছি নইলে এ ঠোঁটে কখনো রক্ত ঝরতে দিতাম না। সবাই সবার মধ্যে করোনা দেখছে। নন টাচ মেথডে চিকিৎসা দেয়া আমাদের এক বড় সমস্যা ছিল। সে আরো ভাল করে শাখা প্রশাখা সহ প্রতিষ্ঠিত হচ্ছে। এখন রোগীর গায়ে হাত না দিলে কেউ দোষ ধরে না। প্র‍্যাগনেন্সির কথাই ধরুন। কষ্ট কমাতে গিয়ে লেবার রুমই হারিয়ে যাচ্ছে।

এক রোগী আসলো নীল কালিতে ‘ভিক্ষুক’ সিল নিয়ে। মাস্ক টাস্কের বালাই নেই, দূরত্ব মেনেই দাঁড়ালো। এ ‘ভিক্ষুক’ সিল, ‘সচিব’ সিল, ‘প্রাইমারি শিক্ষক’ সিল, ‘চেয়ারম্যানের লোক’ সিল- শুধু আমাদের দেশেই সম্ভব। এখানে চিকিৎসা রোগ অনুসারে সাজানো হয় না, স্ট্যাটাস অনুসারে সাজানো হয়। আমাদের প্রফেসরকেও দেখেছি ক্ষেত্রবিশেষে সামান্য কাশির হিস্ট্রি এতো গুরুত্ব দিয়ে নিতে, যেন উনি দুষ্প্রাপ্য কোনো রোগের তত্ত্বতালাশ করছেন। যেন এর আগে এ দেশে কাউকে কোনদিন কাশতে শোনেন নি! যাইহোক ভিক্ষুক সাহেব এতো কমপ্লেন করলেন, এতো কমপ্লেন করলেন- শুধু কমপ্লেন লিখতেই ওরকম কাগজ চারটি লাগবে। সরকারি ব্যবস্থাপত্র সবসময় ছোট কাগজে হয়। ভাবলাম বলি ‘সরকারি কোষাগার আপনার থালা নয় যে হাঁ মেলে থাকবে…’। তারপর ভাবলাম ধুর, অহেতুক কথা না বাড়াই। ভিক্ষুকের করোনা ফরোনা নিয়ে চিন্তা নেই। তিনি জন্ম থেকেই ইমিউন। একমাত্র মানুষের কৃপণতাকে ছাড়া তিনি আর কোনো কিছুকেই ভয় পায় না। বরং উল্টো ন্যাংটাকে ঈশ্বরও ভয় পান!

কিছু রোগী আছে জোর করেই ভর্তি হয়। দুইদিন হাসপাতালের খাবার খায়। ফ্রি ঔষধ খায়। মানে একটু চেঞ্জের জন্য আসে। সেরকম এক রোগী এসেছে। পেটের ব্যাথা ডানে বামে সরতে সরতে বিছানায় চলে গেছে। আমার এক কলিগ দেখছিল, বললো- ‘ভর্তি তো দিচ্ছি, তবে উপরে কিন্তু করোনা আছে’। মহিলার চেহারাটি হলো দেখার মতো। অবিশ্বাস, বঞ্চিত আর প্রতারিতের মুখ। যেন বলছে- ‘হ্যাঁ এটুকুই বাকি ছিল! এতো কষ্ট করে আসলাম, এতো গল্প বানালাম, এখন বলছো জানের জিম্মা আমার?’ হাসপাতালে সব হাসি কান্নার একটি করে নিজস্ব গল্প আছে। দেখা হয় না, শোনাও হয় না। মহিলা পালালেন কৃমিনাশক নিয়ে। যাতায়াতের কষ্টটা তো উঠাতে হবে!

আজকাল আড্ডা কমে গেছে। চাঙ্গা থাকতে মোটিভেশনাল কলাম পড়ি। মোটিভেশনাল লেখা গুলো ভাল। সব আবহাওয়ার জন্যই লেখা হয়। আগে বলতো ‘যে পজিশনে আছো সে পজিশনে থাকার জন্য আরো জোরে দৌড়াও’; এখন বলছে ‘যদি বেশিদূর যেতে চাও তো ধীরেধীরে হাঁটো’! কি করব বুঝতে না পেরে বসে থাকি।

আমার আজ চব্বিশঘণ্টা ডিউটি চলে। আমরা এখন একদিন পুরো ডিউটি করে, পরেরদিন নেশাখোরের মতো ঘুমাই। কষ্ট হচ্ছে সময় পার করানো। এক ছোট ভাই বুদ্ধি শিখিয়েছে- চব্বিশঘণ্টায় আটচল্লিশটি টালি কাটবেন। তারপর প্রতি আধাঘন্টা পর পর একটি করে টালি ক্রস দিয়ে দিবেন।

তাই করছি। জিনিসটাতে কাজ হয়। আসলে ‘মন্দ সময়টা যাচ্ছে’- এ ফিলিংসের চেয়ে আনন্দদায়ক আর কিছু নেই। এক টালি কেটে দিলাম মানে আধাঘন্টা পার হয়ে গেলো। আরেক টালি কাটার দায়িত্ব নিয়ে আরো আধাঘন্টা পার করা যায়।

আমাদের আধা ঘন্টা আধা ঘন্টা করে বেঁচে থাকা, আমাদের একদিন একদিন করে বেঁচে থাকা।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।