সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩, ২২ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

লাইফ ইন লকডাউন, ডে থার্টি টু

প্ল্যাটফর্ম নিউজ, ৩ মে ২০২০, রবিবার
ডা. শুভদীপ চন্দ

এ বাসার মালিক একজন অবসরপ্রাপ্ত স্বনামধন্য শিক্ষক। তার বড় মেয়ে ঢাকা মেডিকেল, দ্বিতীয় মেয়ে ঢাকা ভার্সিটি, ছোট ছেলে বুয়েট থেকে পাশ করা। তিনি বাসার কাজ করছেন টাইলস বসাচ্ছেন বহুদিন ধরে। তার অপজিটের বাসা অঙ্কের শিক্ষকের। গতকাল থেকে ঝুলে ঝুলে রঙ হচ্ছে। দেখি আর মনেহয়- ডাক্তার, পুলিশ সাংবাদিকের রক্তে তিনি তার বাসা রাঙাচ্ছেন। এ শহরের লকডাউন এখনো উঠে নি। কিন্তু শিক্ষিত মানুষ তারা। তাদের কোনো পরোয়া নেই।

স্ট্যাটেসটিকস’এ যা আসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। আসে না ঠিক কতজন এ পরীক্ষাটি করাতে চাচ্ছেন। উদ্বেগ, দুশ্চিন্তা, ভয়- কোনো স্ট্যাটে কখনো আসে না। আমরা স্টেজ থ্রি বা ফোরে, যখন জানি না কার কাছ থেকে ভাইরাসটি নিচ্ছি। এ ক্ষেত্রে বাঁচার দুইটি উপায়। এক সবকিছু এভোয়েড করা, দুই খুব বেশি টেস্ট করা। যে পজিটিভ তাকে সিস্টেম থেকে আইসোলেটেড করা। আমরা আমাদের মতো আছি।

আজ অল্প কিছুক্ষণের জন্য বেরিয়েছিলাম। দেখলাম জুতার দোকান পর্যন্ত খুলে গেছে। বাজারের ব্যাগ নিয়ে লোকজন ফুটপাত দিয়ে হাঁটছে। এক ক্লিনিকের সামনে কোম্পানির লোকজন ঘিরে আলাপ করছে। সবার মাস্ক থোতায় লাগানো। আজকাল টিভি দেখলে মাস্কের পজিশন দেখি। জাতীয় পর্যায়ে সবার মাস্ক থোতায় লাগানো থাকে। আগে আমরা যখন হাসপাতালে যেতাম রাস্তাঘাটে পিপিই পরা লোক দেখতাম। পিপিই পরে বাইক চালাচ্ছে, অটোতে বসে আছে। এপ্রিল মাসের প্রথম দিনগুলোতে আমরা তাদের দেখে হাসতাম। তখনো কেউ বুঝি নি যুদ্ধটা হবে দীর্ঘস্থায়ী যুদ্ধ। এক মাস পর আমরা প্রায় সেখানেই আছি- একমাস আগে যেখানে ছিলাম।

রমযান মাস চলছে। এরকম রোযা কখনো দেখি নি। সকাল সন্ধ্যা সাইরেন ছাড়া কিছু নেই। আগে ইফতার খাওয়ার এক আগ্রহ থাকতো, পরিকল্পনা থাকতো, নেমন্তন্ন থাকতো। রোযা না রেখেও রমযান মাস একটি বিশেষ স্থান দখল করেছিল আমাদের জীবনে। শমরিতায় হাসপাতাল থেকে ইফতারি দিতো, বিএসএমএমইউ-য়ে আমরা নিজেরা সবাই মিলে ইফতার আনতাম, স্কয়ার সিসিইউ-র ইফতার ছিল স্পেশাল। সবাই একসাথে বসে ইফতার খেতাম। ডাক্তারি পেশায় বড় পরিবার হয় হাসপাতাল কেন্দ্রিক। এক কোভিড উনিশ কিভাবে আমাদের জীবনকে আমূল বদলে দিল। এখন কেউ কাউকে মিস করে না।

আক্রান্ত বাড়ছে, ডাবলিং টাইম কমছে, মৃতের হিসাব বোঝা যায় টিভি নিউজ দেখলে। অনেকে করোনা লাইক ফিচার নিয়ে মারা যাচ্ছেন। যাদের করোনা টেস্ট নিগেটিভ, তারা পরিসংখ্যানে আসছেন না। আমার বিবেচনায় আমরা নতুন কেসে আপওয়ার্ড ট্রাজেক্টরিতে আছি, কিন্তু এখনো পিকে যাই নি। সামনে আমাদের জন্য আরো কঠিন সময় অপেক্ষা করছে।

জানি না কী হবে! হয়তো বেঁচে যাব, তবে এ নিশ্চিত করে বলবো- আমরা আমাদের দায়িত্ব পালন করি নি। আমার বাড়িওয়ালা, তার প্রতিবেশী, জুতার দোকানদার, বাজার করা জনগন, ফার্মাসিউটিক্যাল কোম্পানি, কর্তৃপক্ষ- কেউই তার দায়িত্ব পালন করে নি। আমরা শুধু স্বাচ্ছন্দ্য খুঁজেছিলাম। বিপদের দিনে প্রয়োজনকে কাঁটছাঁট করাই সবচেয়ে বেশি ‘প্রয়োজন’।

আজ রবীন্দ্রজয়ন্তী। এতো সাদামাটা এত কলরব হীন হয়ে এ তারিখ এর আগে কখনো আসে নি। নীরবে উনার গান শুনলাম অনেকক্ষণ। আমরা ভাগ্যবান আমরা উনার পরবর্তী প্রজন্ম। শুধু এ বিষয়টি চিন্তা করলে আমার পূর্বসূরিদের প্রতি একপ্রকার ‘করুণা’ হয়।

সবকিছু আবার স্বাভাবিক হোক, ভাল করে শ্বাস নিক পৃথিবী। এরচেয়ে বেশিকিছু এখন আর ভাবতে পারি না! সব দিবসই তাৎপর্যহীন।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।