মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৭ কার্তিক ১৪৩৩ · ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

লকডাউন চট্টগ্রামের সাতকানিয়া

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৫ এপ্রিল ২০২০, ৮:০৯ · ২ মিনিটে পড়ুন
লকডাউন চট্টগ্রামের সাতকানিয়া
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ
বুধবার, ১৫ এপ্রিল, ২০২০

লকডাউন হল চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলা। আজ বুধবার সন্ধ্যা ছয়টা থেকে লকডাউনের আদেশ কার্যকর হবে। জেলা প্রশাসকের এই সিদ্ধান্তের ব্যাপারে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-এ আলম নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম জেলায় কোভিড-১৯ আক্রান্ত ১৮ জন রোগীর মধ্যে আটজনই সাতকানিয়ায় অবস্থান করছেন। জানা যায়, ১৬ জনের নমুনা সংগ্রহ করা হলে ৫ জন আক্রান্ত রোগী পাওয়া যায়। নতুন আক্রান্ত হওয়া ৫ জন বিভিন্ন সময় কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন। এদের মধ্যে আছেন আক্রান্ত মৃত ব্যক্তির ছেলে, একজন গ্রাম্য পুলিশের সদস্য, একজন অটোরিকশা চালক ও দুই জন ব্যবসায়ী।

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে গত বৃহস্পতিবার রাতে আক্রান্ত ব্যক্তি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। পরবর্তীতে নমুনা সংগ্রহ করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতালে পাঠানো হয়। গত শনিবার রাতে তাঁর কোভিড ১৯ সংক্রমণের ব্যাপারটি নিশ্চিত করা হলে, ওই বৃদ্ধের এলাকা এবং তাঁর সংস্পর্শে আসা আত্মীয় স্বজনসহ ৩৯৭টি পরিবার, সাথে উপজেলা ও পৌরসভা মিলে মোট ৪৬১ টি পরিবার লকডাউন ঘোষণা করে উপজেলা প্রশাসন।

উল্লেখ্য, গতকাল ৫ জন কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় আজ দুপুরে সাতকানিয়া উপজেলা লকডাউন করার সিদ্ধান্ত নেওয়া হয়।

নিজস্ব প্রতিবেদক
সুবহে জামিল সুবাহ

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।