মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬৪ কার্তিক ১৪৩৩ · ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
জাতীয় নিউজ

রোগীর চাপ থাকলেও মানসম্পন্ন চিকিৎসা মিলছে হৃদরোগ হাসপাতালে

Moin Uddin Ahmad Sibliপ্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ৫:৪৯ · ১ মিনিটে পড়ুন
রোগীর চাপ থাকলেও মানসম্পন্ন চিকিৎসা মিলছে হৃদরোগ হাসপাতালে
লেখার আকার

শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

দেশে হৃদরোগের চিকিৎসায় নিবেদিত সর্ববৃহৎ বিশেষায়িত সরকারি হাসপাতাল ‘ন্যাশনাল ইনস্টিটিউট অব কার্ডিওভাসকুলার ডিজিজেস’ (এনআইসিভিডি)।

১৯৭৮ সালে প্রতিষ্ঠার পর থেকে হাসপাতালটি দীর্ঘদিন ধরে অগণিত রোগীকে সেবা দিয়ে আসছে। সময়ের ব্যবধানে রোগীর চাপ বেড়েছে কয়েক গুণ। ফলে অতিরিক্ত রোগীর চাপ ও শয্যা সংকটের কারণে সেবাদানে বেশ বেগ পেতে হচ্ছে হাসপাতালটিকে। কিন্তু অব্যাহত রেখেছে মানসম্মত চিকিৎসা সেবা।

রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত হাসপাতালটিতে শয্যার তুলনায় কয়েকগুণ বেশি সংখ্যক রোগী চিকিৎসা সেবা নিলেও সবাইকে মানসম্মত সেবা নিশ্চিত করছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, এনআইসিভিডিতে এখন মোট ১২৬০টি শয্যা রয়েছে, যা চাহিদার তুলনায় নিতান্তই অপ্রতুল। এখানে সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত টিকিট বিক্রি হয়। টিকিটের দাম ১০ টাকা। প্রতিদিন গড়ে দুই-আড়াই হাজার রোগী চিকিৎসা নিতে আসেন।

চিকিৎসকের পরামর্শ মতো ইসিজি, ইকো ও অ্যাঞ্জিওগ্রাম পরীক্ষার জন্য সরকার নির্ধারিত অর্থেই মিলছে সকল স্বাস্থ্য সেবা।

প্ল্যাটফর্ম/

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

চিকিৎসকের সহায়তায় স্পিডবোটেই সন্তান প্রসব

বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫ গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) কক্সবাজারের কুতুবদিয়া থেকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে স্পিডবোটে যাত্রা করা এক প্রসূতি স্পিডবোটেই সন্তান প্রসব করেন। কাকতালীয়ভাবে স্পিডবোটে এক চিকিৎসক থাকায় প্রসূতিকে কোন সমস্যায় পড়তে হয়নি। বিকাল সাড়ে ৩টার দিকে পেকুয়ার মগনামা ঘাটের…

৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

৮ মাস ধরে বেতন বন্ধ শিশু বিকাশ কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের

বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫ দেশের ৩৫টি শিশু বিকাশ কেন্দ্রে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরূ গত আট মাস ধরে বেতন পাচ্ছেন না। এমনকি এ ব্যাপারে কোনও সদুত্তরও দিতে পারছে না স্বাস্থ্য অধিদপ্তর। অথচ বেতন না পেয়ে এসব কর্মকর্তা-কর্মচারীর মানবেতন জীবনযাপন করতে হচ্ছে। মঙ্গলবার রাজধানীর…

২০ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

বারডেমে চালু হল ক্যান্সারের সর্বাধুনিক রোগনির্ণয় ও চিকিৎসাসেবা

সোমবার, ০২ ডিসেম্বর, ২০২৪ বারডেম হাসপাতালে ক্যান্সারের আধুনিক রোগনির্ণয় সুবিধাসহ চিকিৎসাসেবা চালু করা হয়েছে। ‘নেক্সট জেনারেশন সেকুয়েন্সিং’ (এনজিএস) প্রযুক্তির মাধ্যমে ক্যান্সারের ডিএনএ ও আরএনএ বিশ্লেষণ করে প্রথমে রোগনির্ণয় এবং পরে চিকিৎসাসেবা দেওয়া হবে। এ লক্ষ্যে বারডেমে সর্বাধুনিক যন্ত্রপাতি স্থাপন করা…

২ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।