মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬২৭ কার্তিক ১৪৩৩ · ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮
নিউজ

রংপুর মেডিকেলের ডেঙ্গু পরিস্থিতি

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৭ আগস্ট ২০১৯, ৮:১৫ · ২ মিনিটে পড়ুন
রংপুর মেডিকেলের ডেঙ্গু পরিস্থিতি
লেখার আকার
“ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত বহিরাগত রোগীতে ভরপুর রংপুর মেডিকেলের মেডিসিন বিভাগ।”
গত ৩রা আগস্ট রংপুর মেডিকেলের মেডিসিন বিভাগ সরেজমিনে ঘুরে এরকমই অভিজ্ঞতার সাক্ষী হলো টিম প্ল্যাটফর্মের তথ্য সংগ্রাহক ইউনিট।এ বিষয়ে হাসপাতাল কতৃপক্ষের মুখোমুখি হলে আরও বিস্তারিত তথ্য উঠে আসে।
ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধির সাথে সাথেই রংপুর মেডিকেলে ৮ সদস্য বিশিষ্ট্য কমিটি গঠন করা হয়। ডেংগু নিয়ন্ত্রনে কর্মরত চিকিৎসক ডা শাহেদুজ্জামান রিবেল বলেনঃ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুই সপ্তাহ আগে থেকে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হতে শুরু করে। এখন পর্যন্ত ১২৫ জন ডেঙ্গু ভাইরাস নিয়ে ভর্তি হয়েছে ও ৪৬ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছে। রংপুর মেডিকেলে ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা শুন্য। তবে প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
আক্রান্তদের অধিকাংশই ঢাকা ও এর আশেপাশের অঞ্চল থেকে আগত। স্থানীয় পর্যায়ে আক্রান্ত হওয়ার খবর খুবই কম বলে জানা গেছে।
ডেঙ্গু আক্রান্ত “পাটগ্রামের” অধিবাসী রুহুল মিয়া আমাদের প্ল্যাটফর্ম প্রতিনিধি কে বলেনঃ তিনি ঢাকায় কাঁচামালের ব্যবসা করতেন। ডেঙ্গু শনাক্ত হওয়ার পর ঢাকা মেডিকেলে সিট না পেয়ে পারিবারিক সিদ্ধান্তে রংপুর মেডিকেলে এসে ভর্তি হয়েছিলেন। সুস্থ্য হয়ে যাওয়ায় আজকে তাকে রিলিজ দেওয়া হয়েছে।
আক্রান্তদের অধিকাংশই নিজ নিজ কর্মক্ষেত্র সিরাজগঞ্জ, গাজীপুর, সাভার,ঢাকা ও এর আশপাশের অঞ্চল থেকে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেলে এসে ভর্তি হয়েছে।প্রতিদিন মেডিসিন বিভাগের বিভিন্ন ইউনিটে গড়ে ১০ থেকে ১৫ জন নতুন করে ভর্তি হচ্ছে বলে জানান ডা:মো হাবিবুর রহমান।
২৬ জন সিনিয়র লেভেলের চিকিৎসক, ৬ জন মিড লেভেল ও ইন্টার্ন চিকিৎসকের নজরদারিতে সার্বক্ষণিক তত্ত্বাবধানে রয়েছে ডেঙ্গু আক্রান্ত রোগীরা। দিনে দিনে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছেই।এ সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা আছে বলে আশংকা করছেন অনেকেই।
বর্তমানে রংপুর নগরবাসীর চাপা এক আতংকের নাম এই ‘ডেঙ্গু’। ডেঙ্গু শনাক্তকরণ NS1, CBC সহ সকল ধরনের টেস্ট রংপুর মেডিকেলে করা হয়।এ বিষয়ে সৃষ্ট অপপ্রচারে কান না দেওয়ার আহবান জানান ডা:শাহেদুজ্জামান রিবেল।
যে কোনো নাজুক পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আছেন রংপুর মেডিকেলের সকল চিকিৎসক ও কর্মচারীগণ।পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি স্বরূপ চিকিৎসকদের ঈদের ছুটি মুলতবি ঘোষনা করা হয়েছে।
প্রতিবেদক: ওয়াসিফ হোসেন
সহযোগীতায়: নাজমুস শাকিন হিমেল মোঃ আব্দুল্লাহ আল মামুন
 
খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

আমরা বলেছি ডাক্তার নেবো, কিন্তু কবে নেবো আমি জানি না: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে গত ১ নভেম্বর, ২০২৬ তারিখে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে "সোসাইটি অব অটোল্যারিঙ্গলজিস্টস এন্ড হেড নেক সার্জনস অব বাংলাদেশ" কর্তৃক আয়োজিত " Annual Scientific Conference &AGM 2026" এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি…

২ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।