মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৭ কার্তিক ১৪৩৩ · ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

রংপুর মেট্রোপলিটন পুলিশ বাহিনীর ১৬ জন করোনাজয়ী পুলিশ সদস্যের প্লাজমা দান

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২০, ১১:০৪ · ২ মিনিটে পড়ুন
রংপুর মেট্রোপলিটন পুলিশ বাহিনীর ১৬ জন করোনাজয়ী পুলিশ সদস্যের প্লাজমা দান
ছবিঃ রংপুর মেট্রোপলিটন পুলিশ বাহিনীর ১৬ জন সদস্য (আরপিএমপি)।
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৮ সেপ্টেম্বর, ২০২০, শুক্রবার

মহামারী করোনায় রংপুর মেট্রোপলিটন পুলিশ বাহিনীর সদস্যদের (আরপিএমপি) প্লাজমা দিতে ঢাকায় এসেছেন ১৬ জন পুলিশ সদস্য। গত ১৭ সেপ্টেম্বর, ২০২০, বৃহস্পতিবার সকালে রংপুর মেট্রোপলিটন পুলিশ লাইন্স থেকে তারা একযোগে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।

ছবিঃ রংপুর মেট্রোপলিটন পুলিশ বাহিনীর ১৬ জন সদস্য (আরপিএমপি)।

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে মাঠ পর্যায়ে শুরু থেকে কাজ করতে গিয়ে ইতোমধ্যে প্রায় অনেক পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন। এদের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে আবার সরকারি কর্মে যারা নিয়োজিত আছেন তাদের মধ্যে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের টিম কর্তৃক এন্টিবডি পরীক্ষা করা হয়। এই এন্টিবডি পরীক্ষায় ১৬ জন সদস্য উত্তীর্ণ হয়েছেন যারা গুরুতর অসুস্থ করোনা আক্রান্ত রোগীর জন্য প্লাজমা দানের উপযুক্ত বলে বিশেষজ্ঞ টিম কর্তৃক ঘোষিত হয়েছেন।

গতকাল ১৭ই সেপ্টেম্বর, বৃহস্পতিবার সকালে এই ১৬ জন রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করোনা রোগীদের প্লাজমা দানের জন্য ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন। পুলিশ লাইন্স থেকে এ শুভযাত্রা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল আলীম মাহমুদ বিপিএম।

১৬ জন পুলিশ সদস্যের এই সাহসী টিমকে করোনা রোগীদের জন্য প্লাজমা দানের এই মহৎ উদ্দেশ্যের জন্য প্ল্যাটফর্মের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা এবং শ্রদ্ধা।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।