মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬১০ কার্তিক ১৪৩৩ · ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
ভাবনা

ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে …

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১১ জুলাই ২০১৪, ৩:০৬ · ২ মিনিটে পড়ুন
লেখার আকার

আটতলা ভবন। পুরোটাই বলতে গেলে ফাকাঁ কেবল সাততলা আর চারতলা ছাড়া। চারতলার একপাশে পেডিয়াট্রিকস্ ওয়ার্ডের দুটো ইউনিট, অন্যপাশে কার্ডিওলজি। ডাক্তারদের জন্য একটা মিনি লিফট। লিফটে নামার জন্য সামনে দাড়াতেই পাশে এসে দাড়ালেন আমাদেরই কার্ডিওলজির একজন এসোসিয়েট প্রফেসর। সাথে আরেকজন মিড লেভেল ভাইয়া।
ব্রাজিলের হার নিয়ে স্যার খুবই হতাশ।

যাই হোক, যে জন্য পোস্ট টা দেয়া। লিফটে ওঠার পর স্যারকে জিজ্ঞেস করলাম, “স্যার আমাদের হাসপাতালে Cath Lab কি কখোনোই হবে না? ”
মনে হলো স্যারের হতাশাটা আমি আরোও বাড়িয়ে দিলাম। স্যার একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, “টাকা চায় “।
– স্যার ,কে টাকা চায়?
– উপরের লোকজন।
-!!! কার কাছে চায়?
– হাসপাতালের কাছে।
– মানে স্যার…. ডিপার্টমেন্টের কাছে?
– আরে না রে বাপ, হাসপাতাল কর্তৃপক্ষের কাছে তারও উপর মহলের লোকজন টাকা চায়। আমরা এতো ঝোলাঝুলি করেও কিছু করতে পারতেছি না।
– তার মানে স্যার…. সরকারেরই এক অংশ তাদের আরেক অংশের কাছে টাকা চায়!!!
– দেশটাই এরকমই হয়ে গেছে। কি করবা, কিচ্ছু করার নাই।

আমাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কর্তৃপক্ষ, সরকারের উপর মহলকে যথেষ্ট পরিমাণ টাকা দিতে না পারায় এখানে এতো বড় একটা CCU থাকলেও কোন cath lab নাই। যার জন্য সামান্য একটা একটা angiogram করতে এখানকার রোগীদের ঢাকায় দৌড়াতে হয়। কারো কোন মাথাব্যথা নাই!

লেখকঃ Shovon Hore
Mymensingh Medical College.

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

শিশুদের কথা বলা শেখানো || পর্ব-০১

প্ল্যাটফর্ম নিউজ, ২৫ মে, ২০২১, বুধবার ডা. সওকত আরা বীথি মিনেসোটা, ইউ এস এ। আপাতদৃষ্টিতে মনে হতে পারে শিশুরা তো এমনিতেই কথা বলা শিখে যায়। এদের আবার কথা বলা শেখাবার প্রয়োজন কিসের? কথা তো বনের পাখিদের শেখাবার দরকার হয়। একথা…

নিরাপদ চিকিৎসা কর্মস্থল নিয়ে চিকিৎসকদের অভিমত

প্ল্যাটফর্ম নিউজ, ৩০ নভেম্বর ২০২০, সোমবার আজ ৩০ নভেম্বর ২০২০ "চিকিৎসকদের নিরাপদ কর্মস্থল দিবস"। ২০১৯ সাল থেকে এই দিনটিকে "নিরাপদ চিকিৎসা কর্মস্থল দিবস" হিসেবে পালন করা হয়। এই দিবসটি পালন করার পিছনে রয়েছে অনেক মর্মান্তিক ইতিহাস। ৩০ নভেম্বর ২০১২ সালের…

৩০ নভেম্বর ২০২০বিস্তারিত পড়ুন

সন্তানের সঠিক বিকাশের জন্য প্রয়োজন নিয়ন্ত্রিত স্বাধীনতা

প্ল্যাটফর্ম নিউজ, ২২ অক্টোবর ২০২০, বৃহস্পতিবার ডা. আজাদ হাসান সিওমেক ২১ ব্যাচ টিন এইজড কিডসদের সঠিক ভাবে গড়ে তুলতে পারাটা আসলে বর্তমানে অভিভাবকগণের জন্য রীতিমতো চ্যালেঞ্জিং বা খুব দূরূহ ব্যাপার। কিশোর-কিশোরীদের মনস্তাত্ত্বিক বিশ্লেষণ বেশ জটিল সমীকরণের বিষয়। এই বয়সের ছেলেমেয়েরা…

২২ অক্টোবর ২০২০বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।