মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬৫ কার্তিক ১৪৩৩ · ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
ক্যাম্পাস নিউজ

১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এতিম শিশুদের পাশে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল মেডিসিন ক্লাব

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৯ এপ্রিল ২০২১, ১০:১৯ · ১ মিনিটে পড়ুন
১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এতিম শিশুদের পাশে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল মেডিসিন ক্লাব
ছবি- শিশুদের সাথে ইফতারে
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২৯ এপ্রিল ২০২১, বৃহস্পতিবার

আজ ২৯শে এপ্রিল ২০২১ ইং মেডিসিন ক্লাব, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ ইউনিট এর প্রতিষ্ঠার ১৯তম বর্ষে পদার্পন উপলক্ষে সাভার বাঁশবাড়ি ডগরতলি শামসুল উলুম বহুমুখী মাদ্রাসা ও এতিমখানায় দোয়া মাহফিল ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উক্ত মাহফিলে করোনা মহামারী মুক্ত পৃথিবী ও করোনায় মারা যাওয়া বিশ্বের সকল মানুষের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

ছবি- শিশুদের সাথে ইফতারের এক পর্যায়ে

এই সময়ে উপস্থিত ছিলেন মেডিসিন ক্লাব, গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ ইউনিট এর সম্মানিত উপদেষ্টা
ডা. মোঃ সাদ্দাম হোসেন, হাসান মাহমুদ অর্পণ, ডা. ফেরদৌস আলম রাজু।

আরো উপস্থিত ছিলেন মেডিসিন ক্লাব, গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ ইউনিট এর সভাপতি হাসান শাহরিয়ার নাহিদ, সহ-সাধারণ সম্পাদক মোঃ কাউসার হোসেন এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহাদাত হোসেন অভি। সভাপতি হাসান শাহরিয়ার নাহিদ বলেন, “করোনা মহামারীর কারণে সবাই বাসায় থাকা সত্ত্বেও সকলের একান্ত সহযোগিতায় রমযান মাসে এমন একটি আয়োজন সম্পন্ন করা সম্ভব হয়েছে।” তিনি আরও বলেন মহামারীর এই পরিস্থিতিতে রক্তদাতার সংকট দেখা দিয়েছে। তাই সবাইকে রক্তদানের জন্য এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

ইউএস-বাংলা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু

শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ইউএস-বাংলা মেডিকেল কলেজের নতুন ও স্থায়ী ক্যাম্পাস নির্মাণের পাইলিং কাজ শুরু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) নতুন ক্যাম্পাসের নির্ধারিত স্থানে আনুষ্ঠানিকভাবে পাইলিং কাজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন…

২১ আগস্ট ২০২৬বিস্তারিত পড়ুন

ইউনিভার্সাল মেডিকেলে ৩ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার , ২০ আগস্ট, ২০২৬ ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে (ইউএমসিএইচ) উৎসবমুখর পরিবেশে তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ থেকে ২০ আগস্ট ২০২৬ পর্যন্ত ইউএমসিএইচ প্রাঙ্গণে আয়োজিত এই প্রতিযোগিতায় মেডিকেল শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।…

২০ আগস্ট ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।