মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬১০ কার্তিক ১৪৩৩ · ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
ইভেন্ট নিউজ

মেডিসিন ক্লাবের অর্ধবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল পাবনা মেডিকেল কলেজে

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৭ জুন ২০১৫, ৩:২১ · ২ মিনিটে পড়ুন
মেডিসিন ক্লাবের অর্ধবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল পাবনা মেডিকেল কলেজে
লেখার আকার

“উচ্ছল তারুণ্যে দৃপ্ত যারা,
অন্তরে মমতার ফল্গু ধারা,
তারাই হৃদয়ে দীপ জ্বালালো,
মেডিসিন ক্লাব সেই আশার আলো”- ঠিক ৩৪ বছর আগে মানবতার এই দীপবর্তিকা হৃদয়ে ধারণ করেই যাত্রা শুরু হয়েছিল মেডিসিন ক্লাবের। “learn and let others learn to serve the humanity in the best possible manner” -এই মহামন্ত্রে বিশ্বাসী এক ঝাঁক উচ্ছল তারুণ্যোদ্দীপ্ত সেই মেডিসিনিয়ানদেরই মিলনমেলায় গত ৫ জুন মুখরিত ছিল পাবনা মেডিকেল কলেজ ক্যাম্পাস।মেডিসিন ক্লাবের ৬ষ্ঠ কেন্দ্রীয় অর্ধবার্ষিক সম্মেলন ছিল এটি।মেডিসিন ক্লাব,পাবনা মেডিকেল কলেজ ইউনিটের আয়োজনে উক্ত সম্মেলনে অংশ নেয় দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন মেডিকেল কলেজে ছড়িয়ে থাকা মেডিসিন ক্লাবের ১৮টি ইউনিটের সদস্যরা।
11393225_498917663593146_5238712391788369977_n
সকাল ৯টায় জাতীয় পতাকা ও ক্লাব পতাকা উত্তোলন এবং র‍্যালীর মাধ্যমে শুরু হয় সম্মেলনের কার্যক্রম। সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন পাবনা মেডিকেল কলেজের মাননীয় অধ্যক্ষ ডা. রিয়াজুল হক রেজা।এছাড়াও উপস্থিত ছিলেন মেডিসিন ক্লাব, কেন্দ্রীয় কমিটির সভাপতি মো: আফজাল হোসেন এবং সাধারণ সম্পাদক হাস্নাহেনা সাথী। তারপর দিনভর সেশন জুড়ে চলে আলোচনা। অতঃপর সন্ধ্যায় পাবনা মেডিকেল কলেজের মেডিসিনিয়ানদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ভাঙে মিলনমেলা।সাথে ছিল মেডিসিন ক্লাবের আয়োজনে পাবনা মেডিকেল কলেজের সদ্য বিদায়ী ব্যাচের শিক্ষার্থীদের সংবর্ধনা এবং নবীনবরণ অনুষ্ঠান। পুরো আয়োজনে সাথে ছিল ইউনিভার্সাল ফুড লিমিটেড এবং মেডিকো।

লিখেছেন- সুনন্দ সেন

পরিমার্জনায়- মারেফুল ইসলাম মাহী।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

রোগ প্রতিরোধে গুরুত্ব দিলে স্বাস্থ্যসেবার উন্নতি সম্ভব : স্বাস্থ্য উপদেষ্টা

মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪ 'সবাই মিলে রোগ প্রতিরোধে গুরুত্ব দিয়ে স্বাস্থ্যসেবার মধ্যে ফিরে যাই, তাহলে সামগ্রিকভাবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি সম্ভব' বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, 'আমরা শুধু ওষুধের প্রতি গুরুত্ব দিচ্ছি। আসলে এটা…

১০ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে তামাক নিয়ন্ত্রণে তরুণ চিকিৎসকদের অংশগ্রহণে কর্মশালা আয়োজিত

২৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২৪ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের উদ্যোগে Empowering Young Physicians for Tobacco Control in Bangladesh শীর্ষক একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. খন্দকার আব্দুল…

২৮ সেপ্টেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জ জেলার নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল

১১ এপ্রিল, ২০২৪ গত ৯ এপ্রিল, ২০২৪ ইং চাঁপাইনবাবগঞ্জ টাউন হল ক্লাবে বরাবরের মত অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জে কর্মরত ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা চাঁপাইনবাবগঞ্জের নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল। আয়োজনটি অনুষ্ঠিত হয় চাঁপাইনবাবগঞ্জ জেলা মিড লেভেল ডক্টরস ফোরাম…

১১ এপ্রিল ২০২৪বিস্তারিত পড়ুন
🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।