মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬৫ অগ্রহায়ণ ১৪৩৩ · ৮ জমাদিউস সানি ১৪৪৮
প্রথম পাতা

মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের ১০ম গ্রেডে উন্নীত করতে ব্যবস্থা গ্রহণের নির্দেশ

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১ আগস্ট ২০২৫, ৭:২৯ · ১ মিনিটে পড়ুন
লেখার আকার

শুক্রবার, ০১ আগষ্ট, ২০২৫

মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের (স্যাকমো) ১০ম গ্রেডে উন্নীত করতে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগকে নির্দেশ দেয়া হয়েছে। গত ১৫ জুলাই, মঙ্গলবার পরিবার পরিকল্পনা অধিদপ্তর থেকে এ নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি ডিপ্লোমা ফার্মাসিস্টদেরও একই বেতন গ্রেড করার নির্দেশ দেয়া হয়েছে।

মোঃ তসলিম উদ্দিন খান, পরিচালক (আইইএম) ও পরিচালক (প্রশাসন) [ছুটি বিকল্প] স্বাক্ষরিত ও ‘উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, ডিপ্লোমা ফার্মাসিস্ট এবং এজাতীয় সমগ্রেডের পদধারীগণের বেতন গ্রেড ১১তম গ্রেড হতে ১০ম গ্রেডে উন্নীতকরণ’ – বিষয় সম্বলিত চিঠিতে বলা হয়েছে,

“উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, ফার্মাসিস্ট, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাবরেটরি), মেডিক্যাল টেকনোলজিস্ট (ব্লাড ব্যাংক), মেডিক্যাল টেকনোলজিস্ট (রেডিওলজি অ্যান্ড ইমেজিং), মেডিক্যাল টেকনোলজিস্ট (প্যাথলজি/বায়োকেমিস্ট্রি), মেডিক্যাল টেকনোলজিস্ট (রক্ত পরিসঞ্চালন) পদধারীগণের বেতনস্কেল বিদ্যমান ১১তম গ্রেড হতে ১০ম গ্রেডে উন্নীতকরণের নিমিত্ত জনপ্রশাসন মন্ত্রণালয় এর নির্ধারিত ছক মোতাবেক প্রয়োজনীয় তথ্যাদি পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হলো।”

এতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন আছে বলেও উল্লেখ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

সিসিইউ হতে কেবিনে স্থানান্তর করা হলো স্বাস্থ্যমন্ত্রীকে

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে গত ১৪ নভেম্বর রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে, করোনারী এনজিওগ্রাম পরবর্তী ব্লক ধরা পড়লে, স্টেন্টিং প্রক্রিয়া সম্পন্ন হয় স্বাস্থ্যমন্ত্রীর। কার্ডিওলজির স্বনামধন্য অধ্যাপক ডা. এ এন এম মোমেনুজ্জামানেএ নেতৃত্বে তার চিকিৎসা প্রক্রিয়াধীন রয়েছে। স্টেন্টিং পরবর্তী পরিচর্যার জন্য সিসিইউতে রাখা…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে সফলভাবে চিকিৎসা কার্যক্রম সম্পন্ন, বসানো হলো দুটি রিং (স্টেন্ট)

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেনের হৃদ্‌যন্ত্রে সফলভাবে দুটি রিং (স্টেন্ট) পরানো হয়েছে। ১৫ নভেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তাঁর হৃদ্‌যন্ত্রের ব্লক দূর করতে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হয়। এর আগে গতকাল একই হাসপাতালে…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

২টি মন্তব্য

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।