মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৭ কার্তিক ১৪৩৩ · ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

মুন্সীগঞ্জে দুই চিকিৎসকসহ নতুন ২৭ জন করোনা আক্রান্ত, মোট আক্রান্ত ২৭২ জন

Fahmida Hoque Mitiপ্রকাশ: ১১ মে ২০২০, ১০:৫৯ · ২ মিনিটে পড়ুন
মুন্সীগঞ্জে দুই চিকিৎসকসহ নতুন ২৭ জন করোনা আক্রান্ত, মোট আক্রান্ত ২৭২ জন
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১১ মে ২০২০, সোমবার

মুন্সীগঞ্জে নতুন করে দু’জন চিকিৎসকসহ আরও ২৭ জনের করোনাে শনাক্ত করা হয়েছে, এই নিয়ে জেলায় ২৭২ জনের করোনা শনাক্ত হলো। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৪ জন, মারা গেছেন ১২ জন।

সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানান, ৭,৮ ও ৯ মে পাঠানো নমুনার মধ্যে ২০২ জনের রিপোর্ট এসেছে, এর মধ্যে ২৭ জন পজেটিভ।

২৭ জন আক্রান্তের মধ্যে ২০ জনই মুন্সীগঞ্জ সদরের এদের মধ্যে দু’জন হলেন ডা. মো. সালাউদ্দিন (৩৮) এবং ডা. মো.তাজুল ইসলাম (৫০)। আরও রয়েছেন সিভিল সার্জন অফিসের দু’জন জেলা স্বাস্থ্য তত্তাবধায়ক এবং ইপিআই কর্মচারী। এই নিয়ে মুন্সীগঞ্জ সদর উপজেলায় শনাক্ত হলো ১১৭ জন।

করোনা আক্রান্ত হয়েছে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের বিশেষ শাখার (ডিআইও-১) ইন্সপেক্টর মিজানুর রহমানের (৪৮)। এছাড়াও রয়েছে ইদ্রাকপুরে এক কিশোরী (১৩), উত্তর ইসলামপুরের একজন পুরুষ (৫০), মাঠপাড়া গ্রামের দুইজন পুরুষ (৩৭) ও (১৯), জিপিএই কমপ্লেক্সে একশিশু (২), আধারিয়াতা গ্রামের মহিলা (৭০) ও পুরুষ (১৯), বাগেশ্মর গ্রামের ৬ বছরের শিশু, রামপালে ভাই (৯) ও বোন (৫)।

মুন্সীগঞ্জ প্রধান ডাকঘরের ৪ স্টাফের করোনা শনাক্ত করা হয়েছে। লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চার জন নার্স সহ লৌহজংয়ে শনাক্ত হয়েছে ৬ জনের। এছাড়াও স্বাস্থ্য কমপ্লেক্সটির পরিসংখ্যান কর্মী (৫২) এবং ১৩ বছরের এক কিশোর ও শ্রীনগরের একজন পুরুষ (৪০)।

এখন পর্যন্ত ১০ জন ডাক্তার এবং ১৬ জন নার্সসহ প্রায় ৫০ জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছে।

এছাড়াও ১১ মে (সোমবার) করোনা উপসর্গ সন্দেহে গজারিয়া উপজেলার নির্বাহী অফিসার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা প্রশাসনিক বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ ৬০ জনের সোয়াব সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক
সিলভিয়া মীম

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।