মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ৭ নভেম্বর ২০২৬২৩ কার্তিক ১৪৩৩ · ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

‘মাস্ক পরো বাংলাদেশ’ ক্যাম্পেইন আয়োজনে প্ল্যাটফর্ম চট্টগ্রাম জোন

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২১ ডিসেম্বর ২০২০, ২:১৩ · ১ মিনিটে পড়ুন
‘মাস্ক পরো বাংলাদেশ’ ক্যাম্পেইন আয়োজনে প্ল্যাটফর্ম চট্টগ্রাম জোন
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২১ ডিসেম্বর ২০২০, মঙ্গলবার 
প্ল্যাটফর্ম চট্টগ্রাম জোন কর্তৃক “মাস্ক পরো বাংলাদেশ” ক্যাম্পেইন আয়োজন করা হয়েছে। ১৯ ডিসেম্বর, ২০২০ শনিবার জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই ক্যাম্পেইন আয়োজন করা হয়।

গত ১৯ ডিসেম্বর, দুপুর ৩ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এই ক্যাম্পেইন উদ্বোধন করা হয়। বিকেল ৫টা পর্যন্ত নগরীর বিভিন্ন গুরত্বপূর্ণ স্থান- জিইসি মোড়, হাজারীগলি, নিউ মার্কেটের পার্শ্ববর্তী এলাকায় এই ক্যাম্পেইন চলে। শুরুতে মাস্ক পরার নিয়ম, রিইউজেবল মাস্ক তৈরির ব্যাপারে জানানোর জন্য উদ্বুদ্ধ করা হয়। এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন জনসমাগমের জায়গায় সাধারণ মানুষকে কোভিড-১৯ এর বর্তমান পরিস্থিতি, এর ভয়াবহতা, স্বাস্থ্যবিধি মেনে চলার গুরত্ব বিশ্লেষণ করে, যেসকল পথচারীর কাছে মাস্ক ছিল না, তাদের মাস্ক দেওয়া হয়।

জোনের এক্টিভিস্টদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে জনসচেতনতামূলক এই কর্মসূচি সম্পন্ন হয়।

জনসাধারণের মাঝে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ সযত্নে মাস্ক পরছেন, স্বাস্থ্যবিধি মেনে চলার গুরুত্ব বুঝতে পেরেছেন, মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ হয়েছেন। আবার কেউ তাঁর করোনা হবে না বলে দাবি করেছেন। বেশিরভাগই ইতিবাচকভাবে নিয়েছেন। মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মানতে এমন উদ্বুদ্ধকরণ কর্মসূচি সরকারি বেসরকারি সব পক্ষের উদ্যোগে নিয়মিত আয়োজন করা দরকার বলে অনেকেই মনে করেন।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।