মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

মার্কিন তরুণদের ধূমপানের হার গত ২৫ বছরে সবচেয়ে কম

মঙ্গলবার, ২২অক্টোবর, ২০২৪

মার্কিন তরুণদের মধ্যে ধূমপানের হার গত ২৫ বছরে সবচেয়ে কমেছে। গত ১৭ অক্টোবর মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ‘ন্যাশনাল ইয়ুথ টোবাকো সার্ভে’ (এনওয়াইটিএস) ও ‘টোবাকো-ফ্রি চাইল্ড’ এর ওয়েবসাইটে এই জরিপের ফলাফল প্রকাশিত হয়েছে।

সমীক্ষায় থেকে দেখা যায়, মার্কিন যুক্তরাষ্ট্রে যুব সমাজের ধূমপানের হার সামগ্রিকভাবে ১.৪ শতাংশে নেমে এসেছে। ১৯৯৯ সালে জরিপটি আরম্ভ হওয়ার পর থেকে গত ২৫ বছরের মধ্যে সর্বনিম্ন হার এটি। ধূমপানের হার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ১.৭ শতাংশ এবং মধ্যম বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ১.১ শতাংশে নেমে এসেছে৷ জরিপে দেখা যায়, তামাকজাত দ্রব্য ব্যবহার করা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীর পরিমাণ ১০.১শতাংশে নেমে এসেছে। যা ২০২৩ সালে ১২.৬ শতাংশ ছিল।

ই-সিগারেটের ব্যবহার ১০ শতাংশ থেকে ৭.৮শতাংশে নেমে এসেছে। তবে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে নিকোটিন পাউচের ব্যবহার ১.৭ শতাংশ থেকে বেড়ে ২.৪ শতাংশ হয়েছে। একমাত্র নিকোটিন পাউচের ব্যবহার অল্প পরিমাণ বাড়লেও বাকি তামাকজাত দ্রব্য ব্যবহারের নিম্নমুখী লেখচিত্র বেশ আশানুরূপ।

‘টোবাকো-ফ্রি চাইল্ড’ প্রচারাভিযানের সভাপতি ও সিইও ইয়োলোন্ডা সি. রিচার্ডসন জরিপ নিয়ে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে বলেছেন, “এটি একটি চমৎকার খবর যে তরুণদের ধূমপানের হার এবং সামগ্রিক তামাক ব্যবহার গত ২৫ বছরের মধ্যে সর্বনিম্নে নেমে এসেছে। এটি জনস্বাস্থ্যে সাফল্যের অসাধারণ গল্প যা আগামী প্রজন্মের জীবন বাঁচাতে ভূমিকা রাখবে। এই ফলাফল প্রমাণ করে যে, সঠিক নীতি, সামঞ্জস্যপূর্ণ জনসচেতনতা এবং প্রচারণার মাধ্যমে, আমরা যুবকদের মধ্যে সমস্ত তামাকজাত দ্রব্যের ব্যবহার কমানোর পাশাপাশি, শেষ পর্যন্ত সমূলে উপড়ে ফেলতে পারব। এ সমীক্ষার দীর্ঘমেয়াদী নথি অনুযায়ী, ২০০০ সালে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ধূমপানের হার ছিল ৩৪.৫ শতাংশ। যা ধীরে ধীরে কমতে আরম্ভ করেছে। এই সমীক্ষা স্পষ্টভাবে দেখায় যে আমরা যুবকদের কোন ধরনের পুনর্অভ্যাস ছাড়াই ই-সিগারেটসহ সকল তামাকের ব্যবহার কমাতে পারি৷”

তিনি আরো উল্লেখ করেন, “অনস্বীকার্য অগ্রগতি সত্ত্বেও, ২.২৫ মিলিয়ন যুবক এখনও তামাকজাত দ্রব্যের ব্যবহার অব্যাহত রেখেছে এবং ই-সিগারেট ব্যবহার মার্কিন যুক্তরাষ্ট্রে একটি গুরুতর ‘জনস্বাস্থ্য সমস্যা’ হিসাবে বহাল আছে। আমেরিকান-ভারতীয় এবং আলাস্কা নেটিভ যুবকদের মতো নির্দিষ্ট ধরনের উপ-জনসংখ্যার মধ্যে তামাকের ব্যবহার অনেক বেশি। আমাদের পর্যাপ্ত প্রহরা সত্ত্বেও, তামাক শিল্প যুবকেদের আকৃষ্ট ও আসক্ত করার নতুন উপায় খুঁজে বের করতে থাকবে এবং ১.৬ মিলিয়নেরও বেশি শিশু এখনও ই-সিগারেট ব্যবহার করে এবং ৪২ শতাংশের কাছাকাছি উচ্চ বিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা এখনও উচ্চ-নিকোটিন পণ্যে আসক্ত। বাজারে সাম্প্রতিক বছরগুলিতে ই-সিগারেটে নিকোটিনের মাত্রা আকাশচুম্বী হয়েছে, এবং সাম্প্রতিক পণ্যগুলিতে ২০ প্যাকের সিগারেট বা তার বেশি পরিমাণ নিকোটিন বিদ্যমান, যা তাদেরকে দ্রুত এবং গুরুতর আসক্তির ঝুঁকিতে ফেলেছে।”

তিনি বিবৃতির শেষাংশে বলেন, “তামাকজাত দ্রব্যের ব্যবহার কমাতে, রাষ্ট্র ও স্থানীয় কর্মকর্তাদের উচ্চ তামাক কর(ভ্যাট), ধূমপানমুক্ত আইন, পর্যাপ্ত বাজেট এবং প্রচুর জনসচেতনতামূলক প্রচারাভিযান কর্মসূচির মতো প্রমাণিত কৌশলগুলোর বাস্তবায়ন করা উচিত। FDA, বিচার বিভাগ এবং অন্যান্য প্রাসঙ্গিক ফেডারেল এজেন্সিগুলিকে অবশ্যই সমস্ত অবৈধ ই-সিগারেটমুক্ত বাজার তৈরির জন্য তাদের প্রচেষ্টা জোরদার করতে হবে৷ এখন পর্যন্ত, FDA শুধুমাত্র 34টি ই-সিগারেট পণ্য বিক্রির অনুমোদন দিয়েছে, কিন্তু হাজার হাজার অবৈধ, অননুমোদিত পণ্য এখনো বাজারে রয়ে গেছে। যদিও  জরিপ দেখায় যে আমরা প্রায় প্রতিটি বিভাগে যুবকদের তামাকের ব্যবহার কমানোর ক্ষেত্রে অসাধারণ অগ্রগতি করেছি, কিন্তু নিকোটিনের পাউচের ব্যবহার বেড়েছে- এটি বেশ বিব্রতকর। জেইনের মতো নিকোটিন পাউচ বিক্রি দ্রুত বৃদ্ধি পেয়েছে। যদিও যুবকদের মাঝে এই পণ্যগুলির ব্যবহার তুলনামূলকভাবে কম। নিকোটিন পাউচ ব্যবহারকারী যুবকদের মোট সংখ্যা ২০২১ সালে ২০০,০০০ থেকে বেড়ে ২০২৪ সালে ৪৮০,০০০ হয়েছে।”

প্ল্যাটফর্ম প্রতিবেদকঃ মঈন উদ্দীন আহমদ শিবলী

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।