মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬২৯ আশ্বিন ১৪৩৩ · ২ জমাদিউল আউয়াল ১৪৪৮
চ্যারিটি

মানবিক সহায়তা নিয়ে আম্ফানে ক্ষতিগ্রস্তদের পাশে হেলথ ম্যানেজমেন্ট বিডি ফাউন্ডেশন

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১ জুন ২০২০, ১০:৪৫ · ২ মিনিটে পড়ুন
মানবিক সহায়তা নিয়ে আম্ফানে ক্ষতিগ্রস্তদের পাশে  হেলথ ম্যানেজমেন্ট বিডি ফাউন্ডেশন
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১ জুন ২০২০, সোমবার

গত ২০ মে (বুধবার) রাতে সুপার সাইক্লোন আম্ফানে আক্রান্ত হয়ে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয় দেশের দক্ষিন-পশ্চিমে অবস্থিত জেলা সাতক্ষীরা। জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়, কয়েকটি স্থানে বাঁধ ভেঙ্গে ঘরবাড়ি, ফসলি জমি, চিংড়ির ঘের ভেসে যায়। করোনা ভাইরাসের লকডাউনের কারণে জনজীবন আগে থেকেই স্থবির ছিলো। তার উপর আম্ফানের আঘাতে জীবনযাত্রা পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়ে এবং সম্মুখীন হতে হয় বিপুল পরিমাণ ক্ষয় ক্ষতির। এমন পরিস্থিতিতে সাতক্ষীরা জেলার শ্যামনগর ও আশাশুনি উপজেলার ক্ষতিগ্রস্তদের দিকে মানবিক সহায়তার হাত বাড়ায় হেলথ ম্যানেজমেন্ট বিডি ফাউন্ডেশন।

তাদের মহতী উদ্যোগ ও অর্থিক সহায়তায় জরুরী ভিত্তিতে ত্রাণ ও রান্না করা খাবার বিতরণ শুরু হয় বিপর্যস্ত অঞ্চলে। এ কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করেছেন নওয়াবেঁকী গ্রামের স্থানীয় ভলান্টিয়াররা। ঈদের পর সংগঠনটির নির্বাহী পরিচালক ডা. তাইফুর রহমান, মোস্তফা জোহায়ের, সাজ্জাদ হোসেন, ডা. ফয়সাল, পাভেলসহ একটি ভলেন্টিয়ার টিম ঢাকা থেকে এসে যোগ দেয়৷

সংগঠনটির ডিরেক্টর অপারেশন ডা. মাহদী মারফত জানা যায়, গত ১০ দিনে তারা শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আলু, লবণ, পেয়াজ, চিড়া সহ শুকনা খাবার বিতরণ করেছেন। ১০ সহস্রাধিক মানুষের মাঝে পৌঁছে দিয়েছেন রান্না করা খাবার ও খাবার স্যালাইন। এছাড়াও বেশ কিছু ক্ষতিগ্রস্ত ঘর, মসজিদ পুনর্নিমাণে ঢেউটিন, নগদ অর্থ প্রদান করা হয়।

আগামী কয়েক মাস সংগঠনটি দুর্গত এলাকার মাঝে ত্রাণ বিতরণ ও তাদের পুনর্বাসনের কাজ করবেন বলে জানা গেছে। এ ব্যাপারে তাদের সার্বিক সহায়তা করে চলেছেন উপজেলা চেয়ারম্যান, পুলিশ সুপার ও স্থানীয় জনপ্রতিনিধিগন।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মনপুরায় দুঃস্থ ও অসহায়দের মাঝে সন্ধানীর শীতবস্ত্র বিতরণ

প্ল্যাটফর্ম নিউজ, ৬ জানুয়ারি, ২০২১, বুধবার "উষ্ণতার ছোঁয়ায়, মানবতার সেবায় সদা পাশে আছি, মোরা সন্ধানী" মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানো সবারই নৈতিক দায়িত্ব। সেইসাথে, দেশব্যাপী কোভিড-১৯ মহামারির এই দুঃসময়ের মধ্যে শীতের প্রকোপ যেন জনজীবনের দুর্ভোগ আরো বাড়িয়েই চলেছে, বিশেষ করে…

৬ জানুয়ারি ২০২১বিস্তারিত পড়ুন

শীতার্ত মানুষের পাশে দাঁড়ালো সন্ধানী

প্ল্যাটফর্ম নিউজ, ২৭ ডিসেম্বর, ২০২০, রবিবার দেশব্যাপী কোভিড-১৯ মহামারির এই দুঃসময়ের মধ্যে শীতের প্রকোপ যেন জনজীবনের দুর্ভোগ আরো বাড়িয়েই চলেছে, বিশেষ করে সেই সমস্ত নিরুপায় পথ মানবদের যাদের বসবাসের ঠিকানা নেই, নেই শীতের প্রকোপ থেকে বাঁচবার মতো শীতবস্ত্র। সেইসব মানুষের…

২৬ ডিসেম্বর ২০২০বিস্তারিত পড়ুন

‘প্ল্যাটফর্ম পিপিই ব্যাংক’- এর আয়োজনে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাস্ক বিতরণ

প্ল্যাটফর্ম নিউজ, ২৩ জুলাই ২০২০, বৃহস্পতিবার করোনা ভাইরাসের ব্যাপকতায় এক সংকটময় অবস্থায় থমকে আছে দেশের সার্বিক অবস্থা। এই মহামারির শুরু থেকে আজ অব্দি সম্মুখ যোদ্ধা হিসেবে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন চিকিৎসক সমাজ ও স্বাস্থ্যকর্মীরা। আর এই ফ্রন্টলাইনারদের পাশে থেকে…

২৩ জুলাই ২০২০বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।