সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩, ১৫ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

মাইগ্রেশনের দাবি কেয়ার মেডিকেল শিক্ষার্থীদের

প্ল্যাটফর্ম নিউজ, ৮ই আগস্ট, ২০২২, সোমবার

মাইগ্রেশনের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করেছে কেয়ার মেডিকেল কলেজের শিক্ষার্থী। শনিবার (৬ আগস্ট) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে কলেজ ও হাসপাতাল ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

মাইগ্রেশনের যৌক্তিকতা তুলে ধরে শিক্ষার্থীরা বলেন, ‘বিএমডিসি’র বেসরকারি মেডিকেল কলেজ স্থাপনা ও পরিচালনা নীতিমালা ২০১১ (সংশোধিত) অনুসারে আমাদের মেডিকেল কলেজ স্বয়ংসম্পূর্ণ নয়।’

এ সময় কলেজের নানা অসঙ্গতিও তুলে ধরেন তারা। এগুলো হলো:

‘আমাদের কলেজের ২০১৭-২০১৮ সেশন হতে ২০২১-২০২২ সেশন পর্যন্ত কোনো ছাত্র-ছাত্রীর বিএমডিসি’র অনুমোদন নেই। ২০১৬-২০১৭ সেশনের ভর্তির পরে ২০১৭-২০১৮ সেশন হতে ভর্তি কার্যক্রম বন্ধ করে দেয়। পরবর্তীতে হাইকোর্টের রিটের ওপর ভিত্তি করে মিথ্যার আশ্রয় নিয়ে ২০১৭-১৮, ২০১৯-২০, ২০২০-২১ সেশন ছাত্র-ছাত্রী ভর্তি করা হয়। বিগত বছরগুলোতে রিটের ওপর ভিত্তি করে ভর্তি নেওয়া হলেও এ বছর ২০২১-২০২২ সেশনে ভর্তি কার্যক্রম পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয়। ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে কলেজ কর্তৃপক্ষের সাথে বিএমডিসি রেজিস্ট্রেশন সংক্রান্ত কথা বললে তারা আমাদের বরাবরের মতোই রেজিস্ট্রেশন পাওয়ার মিথ্যা আশ্বাস দেয়।’

শিক্ষার্থীরা বলেন, ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের ভর্তিকৃত শিক্ষার্থীর আগস্ট ২০২১ এ চূড়ান্ত পেশাগত পরীক্ষায় অংশগ্রহণ করে। পরবর্তীতে নভেম্বর ২০২১ থেকে তাদের ইন্টার্নশিপ শুরু করার কথা থাকলেও বিএমডিসি’র রেজিস্ট্রেশন না থাকায় বিগত নয় মাসেও তারা ইন্টার্নশিপ শুরু করতে পারেনি।

‘ভর্তির পর থেকে বিভিন্ন ধরনের নাজুক ও চিকিৎসা শিক্ষার অনুসারে আমাদের কলেজ পর্যাপ্ত শিক্ষক নেই। একাডেমিক ও ক্লিনিক্যালের প্রতি বিষয়ে পর্যাপ্ত শিক্ষক নেই। একাডেমিক ও ক্লিনিক্যালের প্রতি বিষয়ে পর্যাপ্ত সংখ্যক বিভাগীয় প্রধান, লেকচারার, সিএ ও রেজিস্ট্রার নেই’, যোগ করেন তারা।

কেয়ার মেডিকেল শিক্ষার্থীদের অভিযোগ, ‘নীতিমালা অনুযায়ী আমাদের হাসপাতালে পর্যাপ্ত বেড নেই। অধিকাংশ সময় সকল ওয়ার্ড রোগীশূন্য থাকে। আমাদের পূর্ণাঙ্গ অপারেশন থিয়েটার ও আইসিও নেই এবং সিসিও ও এনআইসিও থাকলেও সেখানে অপারেশন ও ভর্তি হওয়া রোগীর সংখ্যা নগণ্য।’

মেডিকেলে কোনো রোগী নেই উল্লেখ করে তারা আরও বলেন, ‘আমাদের কোনো ক্লিনিক্যাল ক্লাস হয় না। প্রফেশনাল পরীক্ষার জন্য রোগী ভাড়া করে নিয়ে আসা হয়। কলেজ ভিজিটের সময় কর্তৃপক্ষ রোগী ভাড়া করে আনে এবং কেয়ার নার্সিং কলেজের ছাত্র-ছাত্রীদের রোগী সাজিয়ে দেখানো হয়। কক্ষ স্বল্পতার জন্য মেডিকেল ছাত্র-ছাত্রীদের ক্লাস, আইটেম (পরীক্ষা) লাইব্রেরি ও কনফারেন্স রুমে নেওয়া হয়ে থাকে।’

তারা বলেন, ‘নীতিমালা অনুসারে আমাদের পর্যাপ্ত ফ্লোর স্পেস, গ্যালারি রুম এবং অবকাঠামো নেই। যেগুলো রয়েছে সেগুলো একই সাথে মেডিকেল কলেজ ও নার্সিং কলেজ হিসেবে ব্যবহৃত হয়।’


হাসপাতালের ইনডোরে পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক ও রোগী নেই জানিয়ে তারা বলেন, ‘আউটডোরে কোনো চিকিৎসক থাকেন না, এতে আমাদের হাতে-কলমে শিক্ষা ব্যবস্থা ব্যাহত হয়।’

হাসপাতালে উন্নত চিকিৎসা সামগ্রী, যেমন: অ্যাম্বুলেন্স, উন্নত অপারেশন থিয়েটার, ল্যাপারোস্কপি, এনডোস্কোপি, সিটি স্ক্যান, এমআরআই ইত্যাদি নেই। এ বিষয়ে কলেজ কর্তৃক্ষকে বারবার অবগত করলেও তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেনি।

শিক্ষার্থীদের সুষ্ঠু একাডেমিক কার্যক্রম চালানোর জন্য প্রয়োজনীয় সামগ্রী: যেমন- আলাদা রিডিং রুম, ল্যাব ফ্যাসিলিটি, ল্যাব পরিচালনার জন্য পর্যাপ্ত পরিমাণ মাইক্রোস্কোপ, এনাটমিক্যাল, প্যাথলজিক্যাল, ল্যাবরেটরি সামগ্রী ও পূর্ণাঙ্গ ডিসেকশন রুম নেই।

স্থায়ী ল্যাব টেকনিশিয়ান নেই। প্রফেশানাল পরীক্ষার সময় ভাড়া করে লোক আনা হয়।

আমাদের ওয়ার্ডে কোনো রোগী নেই, আমাদের হাতে-কলমে শিক্ষার ব্যবস্থা নেই। এই ব্যাপারে কর্তৃপক্ষকে বারবার অবগত করার পর তারা আমাদের ইউটিউব থেকে শিখে নিতে বলে।

ভর্তির সময় আবাসিক ছাত্র-ছাত্রীদের জন্য হোস্টেলের ব্যবস্থা আছে বললেও পরবর্তীতে এতগুলো বছরেও তা দৃশ্যমান হয়নি এবং বিভিন্ন সময় আবাসন সংক্রান্ত ব্যাপারে ছাত্র-ছাত্রীদের অনেক হয়রানির সম্মুখীন হতে হয়েছে।

এমতাবস্থায় আমাদের সকল ছাত্র-ছাত্রীর ভবিষ্যৎ অনিশ্চিত এবং হুমকির মুখে। আমার প্রায় সকলেই মধ্যবিত্ত পরিবারের সন্তান। তাই আমাদের বিষয় সদয় বিবেচনা করে সুনিশ্চিত ভবিষ্যতের জন্য আমাদের মাইগ্রেশন করার জন্য সবিনয় অনুরোধ জ্ঞাপন করেছি।

 

নিজস্ব প্রতিবেদক// সিলভিয়া মিম

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

ক্রমবর্ধমান স্বাস্থ্য চাহিদা মোকাবিলায় প্রচলিত চিকিৎসা নিয়ে আরও গবেষণার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ তাদের স্বাস্থ্যসেবার অংশ হিসেবে প্রচলিত, পরিপূরক ও সমন্বিত চিকিৎসা (Traditional, Complementary and Integrative Medicine – TCIM) ব্যবহার করেন। অথচ এসব চিকিৎসা পদ্ধতি কোথায় নিরাপদ, কার্যকর এবং উপযুক্ত, তা বোঝার জন্য বৈশ্বিক স্বাস্থ্য গবেষণা তহবিলের ১ শতাংশেরও কম ব্যয় করা হয়। এমন সময়ে,

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।