মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬১০ কার্তিক ১৪৩৩ · ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

মদিনাকে ‘স্বাস্থ্যকর শহর’ হিসেবে স্বীকৃতি দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২ আগস্ট ২০২৫, ৬:০২ · ১ মিনিটে পড়ুন
লেখার আকার

শনিবার, ০২ আগষ্ট, ২০২৫

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিএইচও) ইসলামের দ্বিতীয় পবিত্রতম শহর মদিনাকে আবারও ‘স্বাস্থ্যকর শহর’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। শহরটি নির্ধারিত মানদণ্ডে ৮০ পয়েন্ট পেয়ে এই সম্মাননা অর্জন করেছে বলে সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে।

গত বৃহস্পতিবার (৩১শে জুলাই, ২০২৫) আয়োজিত এক অনুষ্ঠানে মদিনা অঞ্চলের গভর্নর প্রিন্স সালমান বিন সুলতান দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফাহাদ আল জালাজেলের কাছ থেকে এই স্বীকৃতির সনদ গ্রহণ করেন।

এই অর্জন প্রসঙ্গে প্রিন্স সালমান বলেন, “মদিনার এই নবায়নকৃত স্বীকৃতি প্রমাণ করে যে, সৌদি আরবের নেতৃত্ব দেশের নগর কেন্দ্রগুলোতে মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে কতটা নিবেদিত।”

তিনি আরও বলেন, সৌদির ‘ভিশন ২০৩০’-এর লক্ষ্যগুলোর সাথে সঙ্গতি রেখে মদিনা আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে একটি শীর্ষস্থানীয় উন্নয়ন মডেল হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই সম্মাননা পেতে একটি শহরকে বিভিন্ন সামাজিক ও পরিবেশগত মানদণ্ড পূরণ করতে হয়। এর মধ্যে রয়েছে পর্যাপ্ত পার্ক ও হাঁটার জায়গা তৈরি করা এবং প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও স্কুলের মাধ্যমে জনগণের মধ্যে স্বাস্থ্য সচেতনতা প্রচার করাসহ মোট ৮০টি শর্ত।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।