মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬৪ কার্তিক ১৪৩৩ · ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

মঙ্গলবার দুপুর ৩টা থেকে অবরুদ্ধ হচ্ছে নড়াইল জেলা

Rapid Newsপ্রকাশ: ২৮ এপ্রিল ২০২০, ৪:২৫ · ২ মিনিটে পড়ুন
মঙ্গলবার দুপুর ৩টা থেকে অবরুদ্ধ হচ্ছে নড়াইল জেলা
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ,
সোমবার, ২৭ এপ্রিল, ২০২০

গত ২৪ ঘণ্টায় নড়াইল জেলায় নতুন করে আরো ৪ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। নতুন শনাক্তকৃতদের মধ্যে ৩ জন চিকিৎসকসহ জেলা প্রশাসকের কার্যালয়ের একজন কর্মকর্তা আছেন। এ নিয়ে এখন পর্যন্ত জেলাটিতে ৭ জন চিকিৎসকসহ মোট করোনা শনাক্ত হলো ১৩ জনের।

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে নড়াইল জেলাকে আগামীকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর ৩টা থেকে অনির্দিষ্টকালের জন্য অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করা হয়েছে। জেলা প্রশাসক (ডিসি) আঞ্জুমান আরা তথ্যটি নিশ্চিত করেছেন।

নড়াইলের সিভিল সার্জন মো. আব্দুল মোমেন জানান,

“সোমবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাব থেকে নড়াইলে কর্মরত ৩ জন চিকিৎসক, জেলা প্রশাসকের কার্যালয়ের একজন কর্মকর্তার করোনা পজিটিভ আসে। এ নিয়ে জেলায় ৭ জন চিকিৎসকসহ মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৩। আক্রান্তরা সবাই নিজ বাড়িতে কোয়ারেন্টিনে আছেন।”

জেলা প্রশাসক আঞ্জুমান আরা বলেন,

“হঠাৎ নড়াইলে করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় আগামীকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা ৩টা থেকে লকডাউন কার্যকর করা হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটা বহাল থাকবে।”

লকডাউন চলাকালে অন্য জেলার সঙ্গে নড়াইল জেলার এবং এক উপজেলা থেকে অন্য উপজেলায় যাতায়াত বন্ধ থাকবে। গণপরিবহণ ও জনসমাগম নিষিদ্ধ থাকবে। তবে জরুরি পরিষেবা লকডাউনের আওতার বাইরে থাকবে।

করোনা পরিস্থিতি মোকাবেলায় নড়াইলসহ এ পর্যন্ত দেশের মোট ৪৬ টি জেলা অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করা হলো।

নিজস্ব প্রতিবেদক/ অংকন বনিক জয়

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।