বৃহস্পতিবার, ২০ আগস্ট
আইসিইউ বা ভেন্টিলেটর দিয়ে নয়, সঠিক সময়ে কার্যকর টিকাদানের মাধ্যমেই কেবল হামের মতো মারাত্মক সংক্রামক রোগের বিস্তার ও মৃত্যু ঠেকানো সম্ভব বলে স্পষ্ট বার্তা দিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
বুধবার (১৯ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে ‘হামের বিস্তার ও জিনগত নজরদারি’ বিষয়ক কর্মশালা এবং গবেষণা অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হাসপাতালটির রোগতত্ত্ব ও গবেষণা বিভাগ এবং আইসিডিডিআর,বি-এর যৌথ উদ্যোগে এ গবেষণা ফলাফল প্রকাশ করা হয়।
আন্তর্জাতিক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড মুহিত বলেন, “২০২৪ সালের টিকাদান ক্যাম্পেইনে সময়মতো উদ্যোগ না নেওয়া এবং নীতিগত গাফিলতির কারণে যে অনাক্রম্যতার ঘাটতি তৈরি হয়েছিল, তারই ফল আজকের এই মহামারি। হাজারটা ভেন্টিলেটর বা আইসিইউ বেড বসিয়ে এই মৃত্যুর ঢল থামানো যাবে না। প্রতিরোধ এবং টিকাদানই এর একমাত্র সমাধান।”
অবাস্তব আশ্বাসের সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, টিকাদানের গতি শতভাগ বাড়ালেও প্রাদুর্ভাব পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে আরও দুই থেকে তিন মাস সময় লাগবে। তবে এ সময়ের মধ্যেই সর্বোচ্চ চিকিৎসা ও মাঠপর্যায়ের নজরদারির মাধ্যমে শিশুমৃত্যু কমিয়ে আনার জোর প্রচেষ্টা চলছে।
তথ্যসূত্র: সংগৃহীত
জাপানি লেখা প্রস্তুত করার সময় শুধু মোট অক্ষর নয়, লাইন, অনুচ্ছেদ এবং বিভিন্ন এনকোডিংয়ে ফাইলের আকারও গুরুত্বপূর্ণ হতে পারে। বিশেষ করে নির্দিষ্ট সীমার ফর্ম, প্রকাশনা বা জমাদানের আগে একই লেখার একাধিক মাপ একসঙ্গে দেখা কাজ সহজ করে। 文字数カウント এমন একটি ব্যবহারিক বিষয়, কারণ এটি ৪০০-অক্ষরের পাণ্ডুলিপি পাতার হিসাবের সঙ্গে UTF-8 ও Shift_JIS বাইটও বিবেচনায় আনে। ব্রাউজারেই লেখা প্রক্রিয়াকরণ হওয়ায় সংবেদনশীল খসড়া যাচাইয়ের ক্ষেত্রেও স্থানীয়ভাবে কাজ করার সুবিধা থাকে।