মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬৪ কার্তিক ১৪৩৩ · ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির কার্যক্রম চালু রাখতে শিল্প মন্ত্রণালয়ের নির্দেশ

Platformপ্রকাশ: ১১ এপ্রিল ২০২০, ১১:৫৪ · ২ মিনিটে পড়ুন
ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির কার্যক্রম চালু রাখতে শিল্প মন্ত্রণালয়ের নির্দেশ
লেখার আকার

১১ এপ্রিল, ২০২০: British American Tobacco Bangladesh কে তাদের কার্যক্রম পরিচালনা করতে সার্বিক সহায়তা প্রদানের অনুমতি দিয়েছে শিল্প মন্ত্রণালয়।

গত ০২ এপ্রিল, ২০২০ সালে British American Tobacco Bangladesh তাদের কার্যক্রম অব্যাহত রাখতে শিল্প মন্ত্রণালয়ে আবেদন করে। এরই প্রেক্ষিতে শিল্প মন্ত্রণালয় থেকে গত ০৩ এপ্রিল, ২০২০ তারিখে তাদের কার্যক্রম চালু রাখার অনুমতিক্রমে নির্দেশনামা জারি হয়। তবে চিকিৎসকসমাজ এ সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে।

বর্তমানে বিশ্বের অনেক দেশের মত বাংলাদেশেও কোভিড-১৯ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। মূলত শ্বাসতন্ত্রের এই মারাত্মক অসুখটি ধূমপায়ীদের আরও মারাত্মক ঝুঁকির মুখে ঠেলে দিতে পারে। বিভিন্ন জার্নাল এবং বিশেষজ্ঞ চিকিৎসকের মতে ধূমপায়ীদের করোনা রোগে মৃত্যুঝুঁকি অনেকটাই বেশি। এছাড়াও ধূমপানের ফলে ফুসফুসের অন্যান্য জটিল রোগ দেখা দিতে পারে। কাজেই বলা যায় ধূমপান পরিহার করার মাধ্যমে করোনার ভয়াবহতা কিছুটা হলেও কমানো সম্ভব। কিন্তু বর্তমানে এমন সংকটময় পরিস্থিতিতে শিল্প মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তে চিকিৎসকদের মধ্যে নেতিবাচক মনোভাব লক্ষ্য করা গেছে।

বাংলাদেশে প্রায় ৪০ শতাংশের বেশি ধূমপায়ী রয়েছে। British American Tobacco Bangladesh একটি ব্যবসা প্রতিষ্ঠান এবং নিজেদের ব্যবসা অক্ষুণ্ণ রাখতে তারা আবেদন করেছে। কিন্তু এমন করোনা দুর্যোগপূর্ণ মুহুর্তে তাদের এ ধরণের আবেদন এবং তাতে মন্ত্রণালয়ের সম্মতি প্রদান ইতিমধ্যে সমালোচনার জন্ম দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক/ডা টি এইচ এম এনায়েত উল্লাহ খান

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।